বাংলার কণ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ১১ই মার্চ ২০২০ রাত ০৩:২৪
১০১৮
মুহাম্মদ মুসলিম : জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী উদযাপন উপলক্ষে বঙ্গবন্ধু ৯ম বাংলাদেশ গেমস-২০২০ এর বিভাগীয় পর্যায়ের (নারীও পুরষ) কাবাডি প্রতিযোগীতা শুরু হয়েছে। মঙ্গলবার সকালে ভোলা বাংলা স্কুল মাঠে বেলুন উড়িয়ে কাবাডি প্রতিযোগীতার উদ্বোধন করেন বরিশাল বিভাগী কমিশনার মুহাম্মদ ইয়ামিন চৌধুরী। জেলা প্রশাসক মোহাম্মদ মাসুদ আলম ছিদ্দিকের সভাপতিত্বে এসময় গেষ্ট অব অনার ছিলেন, স্থানীয় সরকার মন্ত্রনালয়ের অতিরিক্ত সচিব মেজবাহ উদ্দিন,জেলা পরিষদের চেয়ারম্যান আবদুল মমিন টুলু। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন,ভোলা পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার,সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো: মোশারেফ হোসেন, বাংলাদেশ ক্রিকেট বোর্ড এর পরিচালক ও বরিশাল ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক আলমগীর খান আলো, ভোলা সদও উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক নজরুল ইসলাম গোলদার,ভোলা চেম্বার এন্ড কর্মাসের পরিচালক শফিকুল ইসলাম, ভোলা জেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক ইয়ারুল আলম লিটন প্রমুখ। বাংলাদেশ কাবাডি ফেডারেশনের আয়োজনে ও ভোলা জেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় এ কাবাডি প্রতিযোগীতায় বরিশাল বিভাগের ভোলা, বরিশাল, ঝালকাঠি, পিরোজপুর, পটুয়াখালী ও বরগুনা জেলা থেকে ৬টি দল অংশ গ্রহণ করবেন। উদ্বোধনী খেলায় ভোলা জেলা নারী দল ৪২-১৫ পয়েন্টের ব্যবধানে ঝালকাঠি জেলা নারী দলকে পরাজিত করে। বুধবার বিকালে সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি বরিশাল রেঞ্জ এর ডিআইজির মো: শফিকুল ইসলাম বিজয়ীদের মাঝে পুরুস্কার বিতরণ করবেন।
লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন
এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার
রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি
স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ
সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি
এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী
বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ
নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক
মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী
নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত