অনলাইন সংস্করণ | ভোলা, বৃহঃস্পতিবার, ৯ই জুলাই ২০২৬ | ২৫শে আষাঢ় ১৪৩৩

বলিউডের যেসব তারকার অন্য দেশের নাগরিকত্ব রয়েছে

বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ২৬শে জুলাই ২০২৩ বিকাল ০৫:৩১

remove_red_eye

৪৭১

বিদেশি নাগরিকত্ব নিয়েও বলিউডে একের পর এক সিনেমা করে যাচ্ছেন বেশ কিছু তারকা। শুধু তা-ই নয় বলিউড যেন তাদের দখলে। রীতিমতো দাপিয়ে বেড়াচ্ছেন তারা।
এসব তারকাদের মধ্যে অন্যতম হলেন- দীপিকা পাড়ুকোন, অক্ষয় কুমার, আলিয়া ভাট, ক্যাটরিনা কাইফ, নোরা ফতেহি, জ্যাকুলিন ফার্নান্দেজ, কল্কি কেঁকলা, সানি লিওন, নার্গিস ফাকরিসহ আরও অনেকে।
দীপিকা পাড়ুকোন: ‘বাজিরাও মাস্তানী’ খ্যাত বলিউডের সর্বোচ্চ পারিশ্রমিক নেওয়া অভিনেত্রী দীপিকা পাড়ুকোন। তার জন্ম ডেনমার্কের কোপেনহেগেনে। তিনি মূলত ড্যানিশ নাগরিক। তবে বেড়ে উঠেছেন বেঙ্গালুরুতে।
অক্ষয় কুমার: বলিউডের জনপ্রিয় অভিনেতা অক্ষয় কুমার। তিনি ভারতীয় বংশোদ্ভূত কানাডার নাগরিক। তার জন্ম ভারতের অমৃতসরে এবং বেড়ে ওঠা দিল্লিতে। অক্ষয় কুমার কানাডা থেকে ‘সাম্মানিক নাগরিকত্ব’ পেয়েছেন।
আলিয়া ভাট: ফিল্ম ক্যারিয়ারের সফল তারকা আলিয়া ভাট। তিনি ভারতীয় বংশোদ্ভূত ব্রিটিশ নাগরিক। আলিয়ার মা সোনি রাজদান মূলত ব্রিটেনের নাগরিক। আর সেই সূত্রেই ব্রিটিশ নাগরিকত্ব পেয়েছেন আলিয়া।
ক্যাটরিনা কাইফ: বলিউডের আকর্ষণীয় ও জনপ্রিয় অভিনেত্রী ক্যাটরিনা কাইফ। তারা বাবা একজন কাশ্মিরী। তবে তার মায়ের ব্রিটিশ নাগরিকত্ব রয়েছে। আর জন্মসূত্রে ব্রিটিশ নাগরিকত্ব পেয়েছেন এ অভিনেত্রী।
নোরা ফাতেহি: কোটি পুরুষের স্বপ্ন বলিউড অভিনেত্রী নোরা ফাতেহি। বিশেষ করে নাচের জন্য (বেলি ডান্স) খ্যাত এই অভিনেত্রী। নোরা জন্মসূত্রে একজন কানাডিয়ান। তিনি নিজেকে ভারতীয় বলে মনে করেন। মূলত মরক্কোর বংশোদ্ভূত নোরা।
জ্যাকুলিন ফার্নান্দেজ: ‘মার্ডার-২’ অভিনেত্রী জ্যাকুলিন ফার্নান্দেজ। বাহরাইনে তার জন্ম। তার রয়েছে শ্রীলঙ্কার নাগরিকত্ব। এরপরও বলিউডে দাপিয়ে বেড়াচ্ছেন এ অভিনেত্রী।
কল্কি কেঁকলা: ‘ইয়ে জাওয়ানী হ্যায় দিওয়ানী’ সিনেমায় শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেত্রী কল্কি ভারতের পুদুচেরিতে জন্মগ্রহণ করেন। বাবা-মা ফরাসি হওয়ায় তিনি ফরাসি নাগরিকত্ব পেয়েছেন।
সানি লিওন: ‘জিসম-২’ অভিনেত্রী সানি কানাডিয়ান ও আমেরিকান নাগরিক। তবে বলিউডে তার অবস্থান ভারতীয়দের চেয়েও বেশি শক্ত।
নার্গিস ফাকরি: নার্গিস ফাকরি একজন আমেরিকান মডেল ও অভিনেত্রী। ‘ম্যায় তেরা হিরো’, ‘রকস্টার’ অভিনেত্রীর বাবা পাকিস্তানি ও মা চেক প্রজাতন্ত্রের। কিন্তু নার্গিস ফাকরির রয়েছে মার্কিনি নাগরিকত্ব। তিনি নির্দ্বিধায় কাজ করে চলছেন বলিউডে।

সুত্র জাগো

মনপুরায় টানা বর্ষণ ও জোয়ারের পানিতে নিম্নাঞ্চল প্লাবিত

মনপুরায় টানা বর্ষণ ও জোয়ারের পানিতে নিম্নাঞ্চল প্লাবিত

ভোলায় সাড়ে ৫ কোটি টাকার নিষিদ্ধ পলিথিন ও কারেন্ট জাল জব্দ

ভোলায় সাড়ে ৫ কোটি টাকার নিষিদ্ধ পলিথিন ও কারেন্ট জাল জব্দ

উত্তাল সাগরে যেতে পারছেনা শতশত ট্রলার কর্মহীন হয়ে পড়েছেন হাজারো জেলে

উত্তাল সাগরে যেতে পারছেনা শতশত ট্রলার কর্মহীন হয়ে পড়েছেন হাজারো জেলে

মনপুরায় প্রকল্প কর্মকর্তার বিরুদ্ধে দেড় কোটি টাকা আত্মসাতের অভিযোগ

মনপুরায় প্রকল্প কর্মকর্তার বিরুদ্ধে দেড় কোটি টাকা আত্মসাতের অভিযোগ

ভোলায় শিক্ষা সুরক্ষা প্রকল্পের কর্মপরিকল্পনা ও পর্যালোচনা সভা

ভোলায় শিক্ষা সুরক্ষা প্রকল্পের কর্মপরিকল্পনা ও পর্যালোচনা সভা

রোহিঙ্গা সংকটের শান্তিপূর্ণ ও দ্রুততম সমাধানে সরকার দৃঢ় প্রতিজ্ঞ : প্রধানমন্ত্রী

রোহিঙ্গা সংকটের শান্তিপূর্ণ ও দ্রুততম সমাধানে সরকার দৃঢ় প্রতিজ্ঞ : প্রধানমন্ত্রী

ইতিহাস চর্চাই জাতির আত্মপরিচয় ও ভবিষ্যৎ নির্মাণের ভিত্তি : ডেপুটি স্পিকার

ইতিহাস চর্চাই জাতির আত্মপরিচয় ও ভবিষ্যৎ নির্মাণের ভিত্তি : ডেপুটি স্পিকার

২০৪০ সালে ৩০ শতাংশ নবায়নযোগ্য বিদ্যুতের লক্ষ্য সরকারের : জ্বালানি মন্ত্রী

২০৪০ সালে ৩০ শতাংশ নবায়নযোগ্য বিদ্যুতের লক্ষ্য সরকারের : জ্বালানি মন্ত্রী

জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান পেলেন প্রতিমন্ত্রীর পদমর্যাদা

জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান পেলেন প্রতিমন্ত্রীর পদমর্যাদা

শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে যুবদলের ৩০০ নেতাকর্মী বহিষ্কার

শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে যুবদলের ৩০০ নেতাকর্মী বহিষ্কার

আরও...