অনলাইন সংস্করণ | ভোলা, শনিবার, ২৯শে আগস্ট ২০২৬ | ১৪ই ভাদ্র ১৪৩৩

ম্যাকটোমিনের জন্য ৪০ মিলিয়ন পাউন্ড দাবী করেছে ইউনাইটেড

বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ২৬শে জুলাই ২০২৩ বিকাল ০৫:৪১

remove_red_eye

৩৫৭

এবারের গ্রীষ্মে স্কট ম্যাকটোমিনের জন্য গুরুত্বপূর্ণ কোন প্রস্তাব না পাওয়া গেলে তাকে ছাড়বে না বলে জানিয়ে দিয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড। 
ইতোমধ্যেই ওয়েস্ট হ্যাম এ ব্যপারে ইউনাইটেডের সাথে যোগাযোগ করেছে। কিন্তু দুই ক্লাবের মধ্যে চুক্তির পরিমান নিয়ে পার্থক্য দেখা দেয়ায় সেটা আর বেশীদুর আগাতে পারেনি। 
ইএসপিএন’র সূত্রমতে  ইউনাইটেড স্কটিশ এই মিডফিল্ডারকে ছাড়ার জন্য খুব একটা আগ্রহ দেখায়নি। তবে তার জন্য ৪০ মিলিয়ন পাউন্ডের বেশী দাবী করে বসেছে। 
ডিক্লান রাইস আর্সেনালে যোগ দেয়ায় তার স্থানে ওয়েস্ট হ্যাম ম্যাকটোমিনেকে নিতে চায়। একইসাথে তারা চেলসির কনর গালাহারের প্রতিও আগ্রহ দেখিয়েছে। এর আগে ম্যাকটোমিনেকে দলে নিতে আগ্রহ দেখিয়েছিল নিউক্যাসল। তবে তারা ইতোমধ্যেই এই গ্রীষ্মে এসি মিলান থেকে মিডফিল্ডার সান্দ্রো টোনালিকে দলে ভিড়িয়েছে। 
এরিক টেন হাগের স্কোয়াডে ম্যাকটোমিনে গুরুত্বপূর্ণ খেলোয়াড় হিসেবে নিজেকে প্রমান করেছেন। কিন্তু অন্য ক্লাবের আরো বেশী নিয়মিত খেলোয়াড় দলে পেলে ইউনাইটেড ম্যাকটোমিনেকে ছেড়ে দিতে দ্বিধা করবেনা। সব ধরনের প্রতিযোগিতায় গত মৌসুমে ম্যাকটোমিনে ৩৯ ম্যাচ খেলেছেন। ওল্ড ট্র্যাফোর্ডে মধ্যমাঠে কাসেমিরো, ব্রুনো ফার্নান্দেস, ক্রিস্টিয়ান এরিকসেন ও ম্যাসন মাউন্টের পরে তিনি দলে সুযোগ পেতেন। 
ইউনাইটেড ইতোমধ্যেই ফ্রেড ও ডনি ফন ডি বিকের জন্য প্রস্তাব দিয়ে রেখেছে, ধারণা করা হচ্ছে এই দুজনেই ক্লাব ছেড়ে চলে যাবেন। ব্যক্তিগত কারন দেখিয়ে ইউনাইটেডের প্রাক-মৌসুম যুক্তরাষ্ট্র সফর থেকে নাম প্রত্যাহার করে নিয়েছেন ফ্রেড। অন্যদিকে আর্সেনালের বিরুদ্ধে শনিবার নিউজার্সিতে ২-০ গোলের জয়ের ম্যাচটিতে বদলী বেঞ্চে থাকলেও ফন ডি বিক এক মিনিটের জন্য মাঠে নামেননি। ট্রান্সফার ডেডলাইন শেষ হবার আগে একজন স্ট্রাইকারকে দলভূক্ত করতে চান টেন হাগ।

সুত্র বাসস

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

আরও...