অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ৩০শে আগস্ট ২০২৬ | ১৪ই ভাদ্র ১৪৩৩

সরকার মৎস্যজীবিদের জীবন-জীবিকা উন্নয়নে কাজ করছে: এমপি শাওন

লালমোহন প্রতিনিধি

প্রকাশিত: ২৭শে জুলাই ২০২৩ রাত ০৯:৩৮

remove_red_eye

৩৮৬

লালমোহন প্রতিনিধি: ভোলা-৩ আসনের সংসদ সদস্য নূরুন্নবী চৌধুরী শাওন বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকার দেশের মৎস্যজীবিদের জীবন-জীবিকার উন্নয়নে কাজ করছে। বর্তমান সরকারের নানামুখী পদক্ষেপে দেশের মৎস্যখাত এখন সমৃদ্ধ। মৎস্যজীবিরাও দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন।
বুধবার দুপুরে ভোলার লালমোহনে উপজেলা মৎস্য অফিসের আয়োজনে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৩ এর আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এমপি শাওন আরো বলেন, আওয়ামী লীগ সাধারণ জনগণের সরকার। দেশের মানুষের কল্যাণে আওয়ামী লীগ সরকার নিরলসভাবে কাজ করছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদর্শী পদক্ষেপে দেশে এখন দরিদ্রের সংখ্যা কমেছে। তাই আগামী নির্বাচনেও বর্তমান সরকারকে পুনরায় রাষ্ট্র ক্ষমতায় আনা ছাড়া অন্য কোনো বিকল্প নেই।
আলোচনা সভা শেষে উপজেলা পরিষদ পুকুরে মাছের পোনা অবমুক্ত করা হয়। এছাড়া বিকল্প কর্মসংস্থানের লক্ষ্যে মৎস্যজীবিদের মাঝে বকনা বাছুর বিতরণ করেন এমপি নূরুন্নবী চৌধুরী শাওন।  
লালমোহন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অনামিকা নজরুলের সভাপতিত্বে ও উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা খলিলুর রহমান ইমনের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় অতিরিক্ত পুলিশ সুপার মো. জহুরুল ইসলাম হাওলাদার, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফখরুল আলম হাওলাদার, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান আবুল হাসান রিমন, উপজেলা মৎস্য কর্মকর্তা মারুফ হোসেন মিনার, মেরিন ফিশারিজ কর্মকর্তা মো. তানভীর আহমেদসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।

ভোলার প্রথম সাংবাদিক আবু তাহেরকে সংবর্ধনা

ভোলার প্রথম সাংবাদিক আবু তাহেরকে সংবর্ধনা

চরফ্যাশনে ভারতীয় অবৈধ ট্রলিং বোট ও ১১ জাল জব্দ

চরফ্যাশনে ভারতীয় অবৈধ ট্রলিং বোট ও ১১ জাল জব্দ

চরফ্যাশনে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান

চরফ্যাশনে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান

দোয়া ও মোনাজাতের মাধ্যমে ইলিশায় মেসার্স এমএন ট্রেডিং এর উদ্বোধন

দোয়া ও মোনাজাতের মাধ্যমে ইলিশায় মেসার্স এমএন ট্রেডিং এর উদ্বোধন

ভোলায় ডেঙ্গু বিস্তার রোধে মশক নিধন ও পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু

ভোলায় ডেঙ্গু বিস্তার রোধে মশক নিধন ও পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু

মনপুরায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিস্কার করলেন যুবদলের নেতাকর্মী

মনপুরায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিস্কার করলেন যুবদলের নেতাকর্মী

ভোলায় বিশ্ব সাহিত্য কেন্দ্রের মাসিক সাহিত্য আড্ডা

ভোলায় বিশ্ব সাহিত্য কেন্দ্রের মাসিক সাহিত্য আড্ডা

গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ : প্রধানমন্ত্রী

গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ : প্রধানমন্ত্রী

লুট-অবৈধ অস্ত্রের তথ্য দিলেই ২ লাখ টাকা পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী

লুট-অবৈধ অস্ত্রের তথ্য দিলেই ২ লাখ টাকা পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী

গুম-খুন ও জুলাই শহীদ পরিবারের পাশে থাকবে সরকার: প্রধানমন্ত্রী

গুম-খুন ও জুলাই শহীদ পরিবারের পাশে থাকবে সরকার: প্রধানমন্ত্রী

আরও...