অনলাইন সংস্করণ | ভোলা, শনিবার, ২৯শে আগস্ট ২০২৬ | ১৪ই ভাদ্র ১৪৩৩

লালমোহনে বৃদ্ধ ভাই-বোনের উপর প্রভাবশালীর নির্যাতন

বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ১২ই নভেম্বর ২০১৯ রাত ১০:০৬

remove_red_eye

১২৪৯

লালমোহন প্রতিনিধি : ভোলার লালমোহনে জোর পূর্বক সুপারী পারতে বাধা দেয়ায় বৃদ্ধ ভাই বোনকে অমানবিকভাবে পিটিয়ে আহত করেছে প্রভাবশালীরা। মঙ্গলবার সকালে উপজেলার ধলীগৌরনগর ইউনিয়নের দলিল মাস্টারের পোল এলাকায় এ ঘটনা ঘটে।
ঘটনার কয়েক ঘন্টা পর স্থানীয়দের সহায়তায় তারা উদ্ধার হন এবং থানায় লিখিত অভিযোগ দায়ের করেন ।
লালমোহন থানার ওসি মীর খায়রুল কবীর জানান,বিষয়টির তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।
ঘটনার শিকার জবেদা বেগম ও তার ভাই আবুল কাশেম জানান, জোর করে আমাদের গাছের সুপারী পেরে নিতে বাধা দেয়ায় এলাকার প্রভাবশালী আব্দুল হক, তার ছেলে মাহাবুব ও ফকরুল তাদেরকে মানুষের সামনে নির্মমভাবে পিটিয়ে আহত করেছে।
এঘটনা স্থানীয়রা প্রত্যক্ষ করলেও তাদেরকে কেউ থামাতে পারনি। আবুল কাশেম আরো জানান, আমাদের বাড়িতে কোনো লোকজন না থাকার সুযোগে আব্দুল হক ও তার ছেলেরা আমাদেরকে অমানবিক নির্যাতন করে চলেছে। তাদেরকে কেউ প্রতিহত করার সাহস পায় না। তারা সবাইকে টাকা দিয়ে পার পেয়ে যায়। গত ১ বছর আগে আমাকে কুপিয়ে জখম করে ফকরুল। সে ঘটনায় তাদের কোনো বিচার হয়নি।
কাশেম ও জবেদার প্রশ্ন ; এভাবেই কী জুলুমবাজ প্রভাবশালী আব্দুল হক ও তার ছেলেরা দিনের পর দিন আমাদের উপর অপরাধ নির্যাতন করে যাবে ? তাদের বিচার করার কী কেউ নেই ? ঘটনার পর থেকে এলাকা থেকে গা ডাকা দেয়ায় অভিযুক্তদের বক্তব্য নেয়া সম্ভব হয়নি।
তবে এলাকার সাবেক ইউপি চেয়ারম্যান মোজাম্মেল হক জানান, আহত বৃদ্ধদের চিকিৎসার ব্যবস্থা করেছি। তারা চাইলে আইনের মাধ্যমে দোষীদের বিচার হবে।

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

আরও...