বাংলার কণ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ১৩ই মার্চ ২০২০ রাত ০৩:১৬
৯৫০
মেহেদি হাসান নাহিদ, মনপুরা : ভোলার মনপুরায় থানার ওসির হস্তক্ষেপে দশম শ্রেণীর এক ছাত্রীর বাল্যবিবাহ বন্ধ হয়েছে। ওই স্কুল ছাত্রীর বাড়ি উত্তর সাকুচিয়া ইউনিয়নের ২ নং ওয়ার্ডে। ওই কিশোরী উত্তর সাকুচিয়া মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্রী।বৃহস্পতিবার দুপুর ৩ টায় ওই স্কুল ছাত্রীর বাড়ীতে বিয়ের প্রস্তুতি নেওয়ার সময় বর-কনে সহ ৫ জনকে থানা হেফাজতে নিয়ে আসে পুলিশ।
জানা যায়, মনপুরা ইউনিয়নের কূলাগাজী তালুক গ্রামের বাসিন্দা মোঃ বাশারের ছেলে মোঃ জাকিরের সাথে ওই কিশোরীর বিয়ের প্রস্তুতি চলছিল। এই ঘটনা জানতে পেরে উপজেলা মহিলা ও শিশু মন্ত্রণালয়ের এপিসি প্রজেক্ট কর্মকর্তা মোঃ আজাদ হোসেনকে সাথে নিয়ে পুলিশের এস.আই মিজানুর রহমান ওই কিশোরী ,বরসহ দুইজনের পিতা-মাতাকে থানায় নিয়ে আসে।
মনপুরা থানার অফিসার ইনচার্জ (ওসি) সাখাওয়াত হোসেন জানান, বাল্যবিবাহের খবর পেয়ে ওই স্কুল ছাত্রীর বাড়িতে পুলিশ পাঠিয়ে বাল্যবিবাহ বন্ধ করা হয়েছে। ওই কিশোরী কণে-বর ও দুইজনের বাবা-মাকে মুচলেখা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।
মনপুরায় ১০ গ্রামে অধিকাংশ এলাকায় জলাবদ্ধতায় পানিবন্দি ১৫ হাজার বাসিন্দা
সারা দেশের সাথে নৌযোগাযোগ বন্ধ, বিচ্ছিন্ন মনপুরা
চরফ্যাশনে নিরাপদ প্রসব নিশ্চিতে ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রে জরুরি ওষুধ বিতরণ
আসুন ‘সবুজ বসতি’ গড়ে তুলি : প্রধানমন্ত্রী
আগামী সংসদ নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে: আইনমন্ত্রী
আধুনিক ও সময়োপযোগী জাতিসংঘ পুলিশ গঠনের আহ্বান বাংলাদেশের
স্থানীয় নির্বাচন: চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ ৩১ আগস্ট
জাতীয় পরিবেশ পদক পেলেন ৩ ব্যক্তি ও ৩ প্রতিষ্ঠান
বার কাউন্সিলের মতো সাংবাদিক নিবন্ধনের ব্যবস্থা হচ্ছে: তথ্যমন্ত্রী
শিল্প ভালো না হলে অর্থনীতি শক্তিশালী হবে না: অর্থমন্ত্রী
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন করোনা রোগী: এলাকায় আতংক