এ আর সোহেব চৌধুরী
প্রকাশিত: ১৩ই মার্চ ২০২০ রাত ০৩:১৯
১০৭৮
এআর সোহেব চৌধুরী, চরফ্যাশন থেকে : ভোলার চরফ্যাশন উপজেলায় বাল্য বিবাহ পড়ানোর অপরাধে কাজি মাওলানা মোঃ রুহুল আমিন (৫০) কে ৭ মাসের কারাদÐ,কনের চাচা জয়নাল আবেদিনকে ২৫ হাজার ও বরের মামা মজিবুল হককে ৩০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল বুধবার রাতে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রুহুল আমিনের ভ্রাম্যমাণ আদালত এ দÐ দেন। দন্ডপ্রাপ্ত কাজি মাদ্রাজ ইউনিয়নের হামিদিয়া দাখিল মাদ্রাসার সহকারি শিক্ষক বলে যানা যায়। কাজি মাওলানা রুহুল আমিন গতকাল বুধবার (১১মার্চ) চর আফজাল ২নং ওয়ার্ড কাদির মাস্টার বাড়িতে বেলা ৩টার সময় ১০ম শ্রেণীর এক ছাত্রী (১৬) কে বিয়ে পড়ান। খবর পেয়ে ওই বিয়ে বাড়িতে ইউএনও রুহুল আমিন কয়েকজন পুলিশসহ উপজেলা শিশু ও মহিলা বিষয়ক কর্মকর্তা রমিন্দ্রনাথ বিশ্বাসকে পাঠালে পূর্ব খবর পেয়ে বর,কনে ও তাদের পরিবারের সবাই পালিয়ে যায়। তবে বিয়ের কাজি, বর ও কনের মামা ও চাচাকে আটক করে উপজেলায় নিয়ে আসা হয়। এদিকে বৃহস্পতিবার উপজেলার দক্ষিণ আইচা থানার চরকচ্ছপিয়া গ্রামের ৫নং ওয়ার্ডে এক কিশোরি মেয়েকে বাল্য বিবাহ দেওয়ার সময় ৯৯৯ নাম্বারে ফোন দিলে বার্তা পেয়ে দক্ষিণ আইচা থানা পুলিশ ওই কনে ও তার মা এবং মামাকে আটক করে। পরে উপজেলা নির্বাহী অফিসারের ভ্রাম্যমান আদালতে কনের মামা সালাউদ্দিনকে ১০হাজার টাকা জরিমানা করা হয়। বাল্য বিবাহ রোধে সরকারের এতো প্রচার প্রচারণা থাকার পরেও কেনো তা বন্ধ হচ্ছেনা এ বিষয়ে জানতে ভোলা বাল্যবিয়ে ও শিশু নির্যাতন প্রতিরোধ কমিটির সভাপতি এডভোকেট সাহাদাত সাহিনকে ফোন দিলে তিনি জানান, গ্রাম পর্যায়ের জনগন অসেচতন ও বাল্য বিবাহের কুফল সম্পর্কে না জানা এবং দারিদ্র পরিবারগুলো তাদের মেয়েদেরকে একটু ভালো সম্বোন্ধ পেলেই দ্রুত বিয়ে দিয়ে দেয়। এছাড়াও সামাজিক নিরাপত্তা যেমন ইভটিজিংসহ নানাভিদ কারনের কথা ভেবে অনেক সচেতন পরিবারও তাদের কন্যা সন্তানদের বিয়ে দিয়ে দেন। আমরা এজন্য বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠিানে প্রচার ও সচেতনতা গড়ে তুলছি। ইউএনও রুহুল আমিন জানান, চর কচ্ছপিয়ার বাল্যবিবাহের সাথে জড়িত থাকার অপরাধে বাল্যবিবাহ নিরোধ আইন ২০১৭ এর ৮ধারায় কনের মামা সালাউদ্দিনকে ১০হাজার টাকা জরিমানা করা হয়েছে। মাদ্রাজ ইউনিয়নে বাল্য বিবাহ পড়ানোর দায়ে কাজিকে ৭মাসের কারাদণ্ড ও বাল্যবিবাহের সাথে জড়িত থাকায় বাল্যবিবাহ নিরোধ আইন ২০১৭ এর ৮ধারায় কনে ও বরের স্বজনদের মোট ৫৫হাজার টাকা জরিমানা করা হয়েছে। এছাড়াও জাল জন্ম সনদ তৈরীর অপরাধে বর আল আমিন ও বরের পিতা আবুল হাসেম মাঝি এবং কনের পিতা হারুনসহ তার স্ত্রীর বিরদ্ধে জালিয়াতির মামলা করা হচ্ছে।
আওয়ামী লীগের মতো লুটপাটের পুনরাবৃত্তি হতে দেওয়া হবে না: স্পিকার
লালমোহনে ‘স্পিকার মেজর হাফিজ ফুটবল টুর্নামেন্ট'র উদ্বোধন
লালমোহনে নদীতে মাছ শিকারের দায়ে ৪ জেলের জেল
ভোলায় তথ্য ও সম্প্রচার মন্ত্রী পার্থের উদ্যোগে ফ্রি চক্ষু ক্যাম্পে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ
হাজার বছর ধরে সব ধর্মের মানুষ শান্তি-সম্প্রীতির বন্ধনে বসবাস করুক : প্রধানমন্ত্রী
সব ধর্মের মানুষকে সঙ্গে নিয়ে দেশ গড়তে চাই: প্রধানমন্ত্রী
অস্টিওপোরোসিস প্রতিরোধে ৬৪ জেলায় সচেতনতা ও স্ক্রিনিং কার্যক্রমের আহ্বান ডা. জুবাইদা রহমানের
এইচএসসি পরীক্ষার ফল হতে পারে ২৯ নভেম্বর
মাদকবিরোধী অভিযানে ইশরাকের হাতে অস্ত্র না থাকলে ভালো হতো: শফিকুর রহমান
একমাত্র সন্তানের স্ত্রীর অত্যাচারে লালমোহনে ঘরে থাকাই কষ্টসাধ্য বৃদ্ধ মা রোকেয়া বেগমের
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত