অনলাইন সংস্করণ | ভোলা, শনিবার, ২৯শে আগস্ট ২০২৬ | ১৪ই ভাদ্র ১৪৩৩

করোনা প্রতিরোধে সচেতন করতে ভোলায় লিফলেট বিতরণ কার্যক্রম শুরু

বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ১৩ই মার্চ ২০২০ রাত ০৩:২১

remove_red_eye

৬৭৪

বাংলার কণ্ঠ প্রতিবেদক : করোনা ভাইরাস প্রতিরোধে সচেতন করতে ভোলায়  সচেতনতামূলক লিফলেট বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন জেলা প্রশাসক মো: মাসুদ আলম ছিদ্দিক। বৃহস্পতিবার দুপুরে স্বাস্থ্য অধিদপ্তর ও বে-সরকারি উন্নয়ন সংস্থা কোস্ট ট্রাস্ট এর যৌথ আয়োজনে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে জেলার বিভিন্ন সরকারের বিভিন্ন কর্মকর্তা ও উপজেলার চেয়ারম্যান ও পৌর মেয়রগন উপস্থিতে এই কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন,ভোলা পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার, স্থানীয় সরকারের উপ-পরিচালক মো: মাহামুদুর রহমান,অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) মো: আতাহার মিয়া,অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব)মামুন আল ফারুক,দৌলতখান উপজেলা চেয়ারম্যান মনজুর খান,পৌর মেয়র জাকির হোসেন তালুকদার, ভোলা প্রেস ক্লাব সভাপতি এম হাবিবুর রহমান,সম্পাদক অভিতাভ অপু, কোস্ট ট্রাস্ট এর আইইসিএম প্রকল্পের সম্মনয়কারী মো: মিজানুর রহমান সহ আরো অনেকে। পরে সংস্থার পক্ষ থেকে পুলিশ সুপার কার্যলয়ে, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে,বাজারে সহ পথচারী ও বিভিন্ন পরিবহনের চালক ও সাধারণ মানুষের মাঝে সচেতনতামূলক বক্তব্য ও  লিফলেট বিতরণ করেন কোস্ট ট্রাস্ট।
জেলা প্রশাসক  বলেন,দেশে করোনা ভাইরাস আক্রন্ত রোগী সনাক্তের পর থেকে আতঙ্কে ভীত সন্ত্রস্ত হয়ে পড়েছে সাধারণ মানুষ। কেউ  কেউ এই ভাইরাসকে ব্যবসার মাধ্যম হিসেবে নিয়েছে। করোনাভাইরাস-এ আতঙ্কিত না হয়ে আসুন সচেতন হই তাহলেই  ভাইরাস থেকে বাঁচা সম্ভব। করোনাভাইরাস বিশ্বব্যাপী ছড়িয়ে পড়েছে। করোনাভাইরাসে কোনোভাবে আতঙ্কিত না হয়ে প্রত্যেকে নিজ নিজ অবস্থান থেকে সচেতন হতে হবে। তাহলে এই ভাইরাস ঠেকানো যাবে। তাই সকলকে নিজ নিজ অবস্থানে থেকে পরিষ্কার পরিচ্ছন্ন থাকার আহবান জানায় জেলা প্রশাসক মাসুদ আলম ছিদ্দিক।
তিনি বলেন, আক্রান্ত ব্যক্তির হাঁচি কাঁশির মাধ্যমে,আক্রান্ত ব্যক্তির স্পর্শ করলেও পশু পাখিরবা গবাদি পশুর মাধ্যমে এই রোগ ছড়াতে পারে। তাই রোগ প্রতিরোধে সাবান দিয়ে হাত ধোয়া,হাত না ধুয়ে চোখ,মুখও নাক স্পর্শ না করা,হাঁচি,কাঁশি দেয়ার সময় মুখে ঢেকে রাখা,অসুস্থ পশু পাখির সংস্পর্শে না আসা,মাছ,মাংস ভালোভাবে রান্না করে খাওয়ার আহবান জানায় ।

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

আরও...