মনপুরা প্রতিনিধি
প্রকাশিত: ৩১শে জুলাই ২০২৩ সন্ধ্যা ০৬:৫২
৪১৮
মনপুরা প্রতিনিধি: ভোলার মনপুরায় মেঘনায় নিখোঁজের দুইদিন পর এক জেলের মরদেহ উদ্ধার করে পুলিশ। পরে ওই জেলের মরদেহ শনাক্তের পর পরিবারের কাছে হস্তান্তর করে পুলিশ।
রোববার দুপুর সাড়ে ১১ টায় উপজেলার হাজিরহাট ইউনিয়নের চরফৈজুদ্দিন গ্রাম সংলগ্ন পূর্ব পাশের মেঘনার কুমার খাল থেকে ভাসমান অবস্থায় নিখোঁজ জেলের মরদেহ উদ্ধার করে পুলিশ। এর আগে শুক্রবার সকালে উপজেলার মনপুরা ইউনিয়নের তুলাতলী মসজিদ ঘাট সংলগ্ন মেঘনায় নিখোঁজ ছিলেন ওই জেলে।
নিখোঁজের পর উদ্ধার হওয়া মৃত জেলে হলেন, উপজেলার ১ নং মনপুরা ইউনিয়নের কলাতরীরচরের ১নং ওয়ার্ডের বাসিন্দা লুৎফুর রহমানের ছেলে মোঃ শাকিব (২৫)। তিনি সাইফুল মাঝির নৌকায় জেলে হিসাবে মাছ ধরতেন।
জানা যায়, শুক্রবার সকালে উপজেলার তুলাতলী মসজিদ ঘাট নদীর পাড় থেকে সাঁতরিয়ে মাছ ধরা নৌকায় উঠতে গিয়ে মেঘনার প্রবল স্রোতেরটানে ভেসে যায় জেলে শাকিব। পরে জেলেরা দ্রæত নৌকা চালিয়ে মেঘনায় খোঁজ করলেও খুঁজে পাননি নিখোঁজ জেলেকে। পরে নিখোঁজের দুইদিন পর রোববার দুপুর সাড়ে ১১ টায় উপজেলার হাজিরহাট ইউনিয়নের পূর্বপাশের মেঘনার কুমার খাল থেকে ভাসমান অবস্থায় নিখোঁজ জেলে শাকিবের মরদেহ উদ্ধার করে পুলিশ।
এই ব্যাপারে মনপুরা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ জহিরুল ইসলাম জানান, নিখোঁজ জেলের মরদেহ উদ্ধার করে শনাক্তের পর পরিবারের কাছে হস্তান্তর করা হয়। এছাড়াও থানায় একটি অপমৃত্যুর মামলা করা হয়।
লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন
এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার
রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি
স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ
সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি
এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী
বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ
নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক
মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী
নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত