অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ৩০শে আগস্ট ২০২৬ | ১৪ই ভাদ্র ১৪৩৩

লালমোহনে বৃদ্ধার বসতঘর ভেঙে ভিটায় চারা রোপণ

লালমোহন প্রতিনিধি

প্রকাশিত: ৩১শে জুলাই ২০২৩ সন্ধ্যা ০৬:৫৮

remove_red_eye

৪৬৫

লালমোহন প্রতিনিধি : ভোলার লালমোহনে দিনে দুপুরে জাহানারা বেগম (৭০) নামে এক বৃদ্ধার বসতঘর ভাঙচুর ও লুট পরবর্তী ভিটায় সুপারি গাছের চারা লাগানোর অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। গত শনিবার (২২জুলাই) দুপুরে উপজেলার লালমোহন ইউনিয়নের ১নং ওয়ার্ড চর লালমোহন গ্রামের খলিল হাওলাদার বাড়িতে এ ঘটনা ঘটে। ওই বৃদ্ধা একই ওয়ার্ডের আবুল হাসেমের স্ত্রী। ঘর হারিয়ে বর্তমানে অসুস্থ স্বামীসহ অন্যের বাড়িতে ঠাঁই হয়েছে তাদের। বৃদ্ধা জাহানারা বেগম বলেন, গত ২২ জুলাই দুপুরে বৃদ্ধা তার বসতঘরে হামলা চালায় একই এলাকার মোঃ হোসেন মাস্টার, তার ছেলে কামরুল, মজি চৌকিদার ও একই ওয়ার্ডের গ্রাম পুলিশ কাদেরসহ তাদের লোকজন। তাদেরকে বাঁধা দিতে গেলে আমার স্বামীসহ আমাকে আরেক হামলাকারী নুরে আলমের ঘরে নিয়ে বেঁধে রাখে। বৃদ্ধা আরও বলেন, আমাদের কে বেঁধে রেখে আমার বসতঘরের সকল মালামাল লুটে নিয়ে পুরো বসতঘরটি ভেঙে ফেলে হামলাকারীরা। এতে প্রায় আট লক্ষ টাকার  মালামালসহ বসতঘরটিও নিয়ে যায়  তারা।
এ ঘটনায় ওইদিনই লালমোহন থানায় মামলা করি। মামলার পরপরই আমার বসতভিটায় সুপারি গাছের চারা লাগিয়ে দিয়েছে হামলাকারীরা।
এ বিষয়ে জানতে চাইলে বৃদ্ধার ঘরে হামলার বিষয়টি অস্বীকার করে মোঃ হোসেন মাস্টার বলেন, আমাকে ফাঁসানো হয়েছে। এদিকে হামলার ঘটনার ভিডিওতে বৃদ্ধার স্বামীকে ঘর থেকে টেনেহিঁচড়ে নিতে দেখা যায় লালমোহন ইউনিয়নের ১নং ওয়ার্ডের গ্রাম পুলিশ কাদের কে। তবে এ বিষয়ে জানতে গ্রাম পুলিশ কাদেরের মুঠোফোনে একাধিকবার কল দিলেও তা রিসিভ করেননি তিনি।
মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই মোঃ সেলিম হোসেন বলেন, জাহানারা বেগম একটি মামলা করেছেন। মামলাটি তদন্তাধীন রয়েছে।

ভোলার প্রথম সাংবাদিক আবু তাহেরকে সংবর্ধনা

ভোলার প্রথম সাংবাদিক আবু তাহেরকে সংবর্ধনা

চরফ্যাশনে ভারতীয় অবৈধ ট্রলিং বোট ও ১১ জাল জব্দ

চরফ্যাশনে ভারতীয় অবৈধ ট্রলিং বোট ও ১১ জাল জব্দ

চরফ্যাশনে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান

চরফ্যাশনে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান

দোয়া ও মোনাজাতের মাধ্যমে ইলিশায় মেসার্স এমএন ট্রেডিং এর উদ্বোধন

দোয়া ও মোনাজাতের মাধ্যমে ইলিশায় মেসার্স এমএন ট্রেডিং এর উদ্বোধন

ভোলায় ডেঙ্গু বিস্তার রোধে মশক নিধন ও পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু

ভোলায় ডেঙ্গু বিস্তার রোধে মশক নিধন ও পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু

মনপুরায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিস্কার করলেন যুবদলের নেতাকর্মী

মনপুরায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিস্কার করলেন যুবদলের নেতাকর্মী

ভোলায় বিশ্ব সাহিত্য কেন্দ্রের মাসিক সাহিত্য আড্ডা

ভোলায় বিশ্ব সাহিত্য কেন্দ্রের মাসিক সাহিত্য আড্ডা

গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ : প্রধানমন্ত্রী

গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ : প্রধানমন্ত্রী

লুট-অবৈধ অস্ত্রের তথ্য দিলেই ২ লাখ টাকা পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী

লুট-অবৈধ অস্ত্রের তথ্য দিলেই ২ লাখ টাকা পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী

গুম-খুন ও জুলাই শহীদ পরিবারের পাশে থাকবে সরকার: প্রধানমন্ত্রী

গুম-খুন ও জুলাই শহীদ পরিবারের পাশে থাকবে সরকার: প্রধানমন্ত্রী

আরও...