অনলাইন সংস্করণ | ভোলা, শনিবার, ২৯শে আগস্ট ২০২৬ | ১৪ই ভাদ্র ১৪৩৩

লালমোহনে ইসিসিডি কমিটির সদস্যদের ওরিয়েনটেশন অনুষ্ঠিত

লালমোহন প্রতিনিধি

প্রকাশিত: ১৩ই মার্চ ২০২০ রাত ০৩:২৪

remove_red_eye

৮১১

লালমোহন প্রতিনিধি : মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়াধীন বাংলাদেশ শিশু একাডেমি কর্তৃক পরিচালিত শিশুর বিকাশে প্রারম্ভিক শিক্ষা (৩য় পর্যায়) প্রকল্পের আওতায় শিশুর প্রারম্ভিক যতœ ও বিকাশের সমন্বিত (ইসিসিডি)  নীতি ২০১৩ বাস্তবায়নের লক্ষ্যে গঠিত উপজেলা ইসিসিডি কমিটির ওরিয়েনটেশন সভা অনুষ্ঠিত। বৃহস্পতিবার সকালে জেলা শিশু একাডেমি ভোলার আয়োজনে ও ইউনিসেফের সহযোগিতায় লালমোহন উপজলা পরিষদ হলরুমে এই ওরিয়েনটেশন অনুষ্ঠিত হয়।
ওরিয়েনটেশন সভার শুভ উদ্বোধন করেন লালমোহন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আবুল হাছান রিমন। এসময় লালমোহন উপজেলা নির্বাহী অফিসার হাবিবুল হাসান রুমির সভাপতিত্বে উপস্থিত ছিলেন, সরকারি শাহবাজপুর কলেজ এর অধ্যক্ষ প্রফেসর ড. মোহাম্মদ শফিকুল ইসলাম,করিমুন্নেছা হাফিজ মহিলা ডিগ্রি মাদরাসার অধ্যক্ষ আববাছ উদ্দিন, লালমোহন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মাসুমা বেগম।অনুষ্ঠানের শুরুতেই শুভেচ্ছা বক্তব্য রাখেন জেলা শিশু বিষয়ক কর্মকর্তা আখতার হোসেন। এ সময় বক্তারা বলেন, শিশুর বিকাশের জন্য মায়ের গর্ভ থেকে প্রথম আট বছর অত্যন্ত গুরুত্বপূর্ন এ সময় তাদের মেধা বিকাশ হয়। শিশুরা আগামী দিনের ভবিষ্যত তাদের সঠিক ভাবে গড়ে না তুলতে পারলে দেশের ভবিষ্যত অন্ধকার। সরকার উদ্দ্যেগ নিয়েছে। এই উদ্দ্যেগ বাস্তবায়ন করতে হবে আমাদেরই। আমাদের সকলের উচিত শিশুদের যতেœর সাহায্যে গড়ে তোলা। চলুন নিজ পরিবার থেকেই আমরা শুরু করি এ কার্যক্রম। পরে দিন ব্যাপী উপজেলা ইসিসিডি কমিটির সদস্যদের নিয়ে ওরিয়েনটেশন সভা অনুষ্ঠিত হয়। যেখানে দিনব্যাপী প্রশিক্ষন পরিচালনা করেন জেলা সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক মো: নজরুল ইসলাম ও জেলা শিশু বিষয়ক কর্মকর্তা আখতার হোসেন।
উল্লেখ্য, লালমোহন উপজেলায় ইসিসিডি প্রকল্পর আওতায় ৪টি শিশু বিকাশ কেন্দ্র পরিচালিত হবে যেখানে শিশুর মেধা ও মনন বিকাশের উপযোগী পরিবেশ শিশুদের প্রাক শিক্ষা নিশ্চিত হবে। যেখানে বেশি নজর থাকবে সমাজের অবহেলিত শ্রেনীর মানুষগুলোর সন্তানদের উপর, তাদের প্রারম্ভিক শিক্ষা নিশ্চিত করন এই প্রকল্পর অন্যতম লক্ষ্য।

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

আরও...