অনলাইন সংস্করণ | ভোলা, শনিবার, ২৯শে আগস্ট ২০২৬ | ১৪ই ভাদ্র ১৪৩৩

চরফ্যাশনে ট্রলার ডুবিতে জেলের মৃত্যু

চরফ্যাসন প্রতিনিধি

প্রকাশিত: ৩১শে জুলাই ২০২৩ রাত ১০:৩৮

remove_red_eye

৪০১

চরফ্যাসন প্রতিনিধি : ভোলার চরফ্যাশনে চর নিজাম সাগর মোহনায় প্রবল ঢেউয়ের তোড়ে ট্রলার ডুবির ঘটনা ঘটেছে। এ ঘটনায় আহত আলমগীর হোসেন (৪৮) নামে এক জেলে মারা গেছেন। রোববার মধ্যরাতে চরফ্যাশন হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়। এর আগে শনিবার রাতে সাগর মোহনায় এ ঘটনা ঘটে। নিহত জেলে উপজেলার চর নিজাম ৯ নম্বর ওয়ার্ডের আবদুল বারেকের ছেলে। ঢালচর ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান মো. আবদুস সালাম হাওলাদার জানান, চর নিজাম এলাকার মনির মাঝির মাছ ধরার ট্রলারটি ৯ জন মাঝি মাল্লা নিয়ে শনিবার রাতে সাগর মোহনায় মাছ শিকার করতে যান। এসময় ঝড়ের কবলে পড়ে ট্রলারটির তলা ফেঁটে ডুবে যায়। ৯ জেলে নদীতে পড়ে যান। এদের মধ্যে আলমগীর গুরুতর আহত হন। তাকে উদ্ধার করে চরফ্যাশন হাসপাতালে নেয়ার পথে রোববার মধ্যরাতে তার মৃত্যু হয়। দক্ষিণ আইচা থানার (ওসি) মো. সাখাওয়াত হোসেন জানান, নিহত আলমগীরের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

আরও...