অনলাইন সংস্করণ | ভোলা, বুধবার, ২১শে অক্টোবর ২০২৬ | ৬ই কার্তিক ১৪৩৩


জুভেন্টাসের লিওনার্দো বনুচ্চিকে প্রস্তাব দিয়েছে আয়াক্স


বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ১লা আগস্ট ২০২৩ সন্ধ্যা ০৭:৩২

remove_red_eye

৩৯০

ডাচ জায়ান্ট আয়াক্স থেকে প্রস্তাব পেয়েছেন জুভেন্টাসের অভিজ্ঞ ডিফেন্ডার লিওনার্দো বনুচ্চি। তুরিনের ক্লাবটিতে অনিশ্চিত ভবিষ্যত থেকে বেরিয়ে আসার লক্ষ্যে বনুচ্চি হয়তোবা আয়াক্সের প্রস্তাব লুফে নিতে পারেন বলে তার এজেন্ট মাইক ভারভিজ ইঙ্গিত দিয়েছেন। 
এ সম্পর্কে মাইক বলেছেন, ৩৬ বছর বয়সী বনুচ্চি বর্ণাঢ্য ক্যারিয়ারের শেষ ধাপে এসে হয়তোবা নিজের বাড়ির ক্লাব ছেড়ে অন্যত্র পাড়ি জমাতে পারেন। আলিয়াঁজ এ্যারেনাতে ক্রমাগতই নিজেকে হারিয়ে ফেলছেন বনুচ্চি। 
জুভেন্টাস কোচ মাসিমিলিয়ানো আলেগ্রি ইতোমধ্যেই অভিজ্ঞ এই ডিফেন্ডারকে জানিয়ে দিয়েছেন তার সার্ভিস এখন আর প্রয়োজন নেই। ওয়েস্টন ম্যাককিনি ও ডেনিস জাকারিয়ার সাথে আরো বেশ কিছু তারকার সাথে বনুচ্চিকে বিক্রি করে দিতে প্রস্তুত জুভেন্টাস। 
২০২৪ ইউরো চ্যাম্পিয়নীশপকে সামনে রেখে আয়াক্সে যোগ দেয়া বনুচ্চির জন্য একটি ভাল পরিবর্তন হবে বলেই সংশ্লিষ্ঠরা মনে করছেন। যদিও জুভেন্টাসে থাকার ব্যপারে প্রথমদিকে তিনি চেষ্টা চালিয়েছিলেন। জুভেন্টাসের সাথে তার বর্তমান চুক্তির বিষয়টি নিয়েও তিনি কাজ করেছিলেন। কিন্তু সিরি-এ জায়ান্টরা আর তাকে দলে রাখতে চাচ্ছেনা, এটা স্পষ্টভাবেই জানিয়ে দিয়েছে। বিশেষ করে বনুচ্চির জন্য যে চড়া মূল্যের বেতন দিতে হয় তা আর চালিয়ে নেয়া সম্ভব নয় জুভেন্টাসের পক্ষে। 
শেষ পর্যন্ত ইতালিতে তার থাকা নিয়ে যখন শঙ্কা দেখায় দেয়া তখন এই সেন্টার-ব্যাককে দলে পেতে ল্যাজিও ও রোমা কিছুটা এগিয়ে এসেছিল। তারপরও পুরো ক্যারিয়ার ইতালিতে কাটানো বনুচ্চি শেষ পর্যন্ত নেদারল্যান্ডেই তার শেষটা দেখছেন বলে জানা গেছে। এক বছরের চুক্তিতে তাকে দলে পেতে আয়াক্সও মরিয়া হয়ে উঠেছে। 
জুভেন্টাস অবশ্য তাদের দীর্ঘদিনের এই সঙ্গীকে ধারে ছাড়ার ইঙ্গিত দিয়েছেন। তারপরও এবারের গ্রীষ্মে তার সাথে জুভেন্টাস চুক্তি বাতিল করতে যাচ্ছে, এমন গুঞ্জন রয়েছে ট্রান্সফার মার্কেটে। 
অধিনায়ক ডুসান টাডিচ ক্লাব চেড়ে চলে যাওয়া আয়াক্স অভিজ্ঞ বনুচ্চিকে যেকোন মূল্যে দলে ভেড়াতে চাচ্ছে। পাঁচ বছরের সম্পর্ক চুকিয়ে টাডিচ সাবেক ইন্টার মিলানের স্ট্রাইকার এডিন জেকোর সাথে জুলাইয়ে টার্কিশ জায়ান্ট ফেনারবাচে যোগ দিয়েছেন। অধিনায়কের সাথে সাথে প্রথম দলের আরেক তারকা এডসন আলভারেজকেও বিদায় জানিয়ে দিয়েছে আয়াক্স। মেক্সিকান এই ডিফেন্সিভ মিডফিল্ডারের বরুসিয়া ডর্টমুন্ডে যাওয়া প্রায় নিশ্চিত। যদিও ২৫ বছর বয়সী আলভারেজকে নিতে প্রিমিয়ার লিগের ক্লাব নিউক্যাসলও আগ্রহ দেখিয়েছে। চার বছরের চুক্তি শেষে আলভারেজ নিজেই আয়াক্স ছাড়ার ইচ্ছা পোষন করেছেন।

সুত্র বাসস





আওয়ামী লীগের মতো লুটপাটের পুনরাবৃত্তি হতে দেওয়া হবে না: স্পিকার

আওয়ামী লীগের মতো লুটপাটের পুনরাবৃত্তি হতে দেওয়া হবে না: স্পিকার

লালমোহনে ‘স্পিকার মেজর হাফিজ ফুটবল টুর্নামেন্ট'র উদ্বোধন

লালমোহনে ‘স্পিকার মেজর হাফিজ ফুটবল টুর্নামেন্ট'র উদ্বোধন

লালমোহনে নদীতে মাছ শিকারের দায়ে ৪ জেলের জেল

লালমোহনে নদীতে মাছ শিকারের দায়ে ৪ জেলের জেল

ভোলায় তথ্য ও সম্প্রচার মন্ত্রী পার্থের উদ্যোগে ফ্রি চক্ষু ক্যাম্পে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ

ভোলায় তথ্য ও সম্প্রচার মন্ত্রী পার্থের উদ্যোগে ফ্রি চক্ষু ক্যাম্পে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ

হাজার বছর ধরে সব ধর্মের মানুষ শান্তি-সম্প্রীতির বন্ধনে বসবাস করুক : প্রধানমন্ত্রী

হাজার বছর ধরে সব ধর্মের মানুষ শান্তি-সম্প্রীতির বন্ধনে বসবাস করুক : প্রধানমন্ত্রী

সব ধর্মের মানুষকে সঙ্গে নিয়ে দেশ গড়তে চাই: প্রধানমন্ত্রী

সব ধর্মের মানুষকে সঙ্গে নিয়ে দেশ গড়তে চাই: প্রধানমন্ত্রী

অস্টিওপোরোসিস প্রতিরোধে ৬৪ জেলায় সচেতনতা ও স্ক্রিনিং কার্যক্রমের আহ্বান ডা. জুবাইদা রহমানের

অস্টিওপোরোসিস প্রতিরোধে ৬৪ জেলায় সচেতনতা ও স্ক্রিনিং কার্যক্রমের আহ্বান ডা. জুবাইদা রহমানের

এইচএসসি পরীক্ষার ফল হতে পারে ২৯ নভেম্বর

এইচএসসি পরীক্ষার ফল হতে পারে ২৯ নভেম্বর

মাদকবিরোধী অভিযানে ইশরাকের হাতে অস্ত্র না থাকলে ভালো হতো: শফিকুর রহমান

মাদকবিরোধী অভিযানে ইশরাকের হাতে অস্ত্র না থাকলে ভালো হতো: শফিকুর রহমান

একমাত্র সন্তানের স্ত্রীর অত্যাচারে লালমোহনে ঘরে থাকাই কষ্টসাধ্য বৃদ্ধ মা রোকেয়া বেগমের

একমাত্র সন্তানের স্ত্রীর অত্যাচারে লালমোহনে ঘরে থাকাই কষ্টসাধ্য বৃদ্ধ মা রোকেয়া বেগমের

আরও...