অনলাইন সংস্করণ | ভোলা, শনিবার, ২৯শে আগস্ট ২০২৬ | ১৪ই ভাদ্র ১৪৩৩

তজুমদ্দিনে ফ্রি কম্পিউটার প্রশিক্ষণ ও ডেন্টাল চিকিৎসা

তজুমদ্দিন প্রতিনিধি

প্রকাশিত: ১লা আগস্ট ২০২৩ রাত ০৯:১১

remove_red_eye

৫০৫

তজুমদ্দিন প্রতিনিধি  :  ভোলার তজুমদ্দিনে নূরুন্নবী চৌধুরী শাওন  ফ্রি আইসিটি প্রশিক্ষণ সেন্টার সোনাপুর ইউনিয়ন শাখার উদ্বোধন  ও   শোকের মাস আগস্ট উপলক্ষে দিনব্যাপী ফ্রি ডেন্টাল চেকআপ ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার ০১ আগস্ট সকাল ১১টায় সোনাপুর মাধ্যমিক বিদ্যালয়ের হলরুমে নূরুন্নবী চৌধুরী শাওন ফ্রি আইসিটি প্রশিক্ষণ সেন্টার এর আয়োজনে ও ইয়ুথ ভোলা ০৩ এর সার্বিক সহযোগিতায় মাসিক কোর্সে সম্পূর্ণ বিনামূল্যে কম্পিউটার প্রশিক্ষণ ও সৃজনশীল অগ্রগামী উন্নয়ন সংসদ এর আয়োজনে দিনব্যাপী বিনামূল্যে দাঁতের চিকিৎসা সেবা প্রদান অনুষ্ঠানে নূরুন্নবী চৌধুরী শাওন ফ্রি আইসিটি প্রশিক্ষণ সেন্টার তজুমদ্দিন শাখার পরিচালক সাদির হোসেন রাহিম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ভোলা ০৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব নূরুন্নবী চৌধুরী শাওন।
অনুষ্ঠানে  বিশেষ অতিথি  ছিলেন  তজুমদ্দিন উপজেলা নির্বাহী অফিসার শুভ দেবনাথ, উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক ফজলুল হক দেওয়ান, আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক  অধ্যক্ষ হেলাল উদ্দিন সুমন,সোনাপুর ইউপি চেয়ারম্যান যুবলীগ সভাপতি মেহেদি হাসান মিশু, সোনাপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাকির হোসেন, প্রেসক্লাব সাবেক সভাপতি রফিক সাদী, রিপোর্টার্স ইউনিটির সভাপতি মনিরুজ্জামান নয়ন, লালমোহন প্রশিক্ষণ সেন্টারের পরিচালক নজরুল ইসলাম শুভরাজ, ডেন্টিস্ট টিটু মজুমদার প্রমূখ।
নূরুন্নবী চৌধুরী শাওন ফ্রি কম্পিউটার প্রশিক্ষণ সেন্টার ২০১৬ সালে উদ্বোধনের পর থেকে প্রায় ০৩হাজার শিক্ষার্থীকে বিনামূল্যে বেসিক কোর্স, গ্রাফিক্স ডিজাইন কোর্স ও ইংলিশ স্পোকেন কোর্সের উপর প্রশিক্ষণ প্রদান করা হয়েছে।

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

আরও...