অনলাইন সংস্করণ | ভোলা, শনিবার, ২৯শে আগস্ট ২০২৬ | ১৪ই ভাদ্র ১৪৩৩

শেখ কামাল জাতীয় ক্রীড়া পরিষদ পুরস্কার পাচ্ছেন ১০ ক্রীড়া ব্যক্তিত্ব ও ২ প্রতিষ্ঠান

বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ৪ঠা আগস্ট ২০২৩ বিকাল ০৪:২১

remove_red_eye

৩৯৩

শেখ কামাল জাতীয় ক্রীড়া পরিষদ পুরস্কার ২০২৩-এর জন্য ৮ টি ক্যাটাগরিতে মোট ১০ জন ক্রীড়া ব্যক্তিত্ব ও ২টি প্রতিষ্ঠানকে  মনোনীত করা হয়েছে। যুব ও ক্রীড় প্রতিমন্ত্রী মোঃ জাহিদ আহসান রাসেল এমপি আজ একথা জানিয়েছেন। আগামী ৫ আগস্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের পুরস্কার প্রদান করবেন।
আজ সকালে জাতীয় ক্রীড়া পরিষদের সভাকক্ষে শহীদ শেখ কামালের ৭৪তম জন্মবার্ষিকী উদযাপন  ও শেখ কামাল জাতীয় ক্রীড়া পরিষদ পুরস্কার ২০২৩- প্রদান উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে প্রতিমন্ত্রী  পুরস্কার বিজয়ীদের নাম গোষনা করেন।
পুরস্কার হিসেবে প্রত্যেককে এক লাখ টাকা, ক্রেস্ট ও সম্মাননা সনদ দেওয়া হবে।
‘শহীদ শেখ কামাল জাতীয় ক্রীড়া পুরস্কার ২০২৩ পাচ্ছেন যারা:
১। আজীবন সম্মাননা  :              আবদুস সাদেক
২।  খেলোয়াড়/ক্রীড়াবিদ :              সাবিনা খাতুন , তাসকিন আহমেদ ও জিয়ারুল ইসলাম
৩। উদীয়মান খেলোয়াড়/ক্রীড়াবিদ:    মুহতাসিন আহমেদ হৃদয় ও আমিরুল ইসলাম 
৪।  ক্রীড়া সংগঠক  :                    মালা রানী সরকার, ফজলুল ইসলাম
৫।  ক্রীড়া অ্যাসোসিয়েশন/ফেডারেশন/ক্রীড়া সংস্থা : বাংলাদেশ আরচ্যারী ফেডারেশন
৬। ক্রীড়া পৃষ্ঠপোষক/স্পন্সর :         বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ব্যাংকস (বিএবি) 
৭।  ক্রীড়া সাংবাদিক :                খন্দকার তারেক মোঃ নুরুল্লাহ
৮। ক্রীড়া ধারাভাষ্যকার :              আতাহার আলী খান
এদিকে বঙ্গবন্ধু ক্রীড়াসেবী কল্যাণ ফাউন্ডেশন ২০২৩-২০২৪ অর্থবছর থেকে ক্রীড়াক্ষেত্রে কৃতিত্ব অর্জনকারী শিক্ষার্থীদের ক্রীড়া শিক্ষায় উৎসাহিত করার জন্য প্রথমবারের মতো ৫ম শ্রেণী থেকে ১০ম শ্রেণীর শিক্ষার্থীদের মাসিক ১ হাজার টাকা হারে বাৎসরিক ১২ হাজার টাকা এবং একাদশ শ্রেণী থেকে স্নাতক পর্যায়ের শিক্ষার্থীদের মাসিক ২ হাজার টাকা হারে বাৎসরিক ২৪ হাজার টাকা করে মোট পাঁচশ শিকাষার্থীকে  বঙ্গবন্ধু ক্রীড়া শিক্ষা বৃত্তি দেয়ার সিদ্ধান্ত নেয়া হয়েছে। আগামী শনিবার প্রধানমন্ত্রী ‘বঙ্গবন্ধু ক্রীড়া শিক্ষা বৃত্তি’ প্রদান কার্যক্রমে আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করবেন বলেও জানান ক্রীড়া প্রতিমন্ত্রী।
যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব ড.মহিউদ্দিন আহমেদ, অতিরিক্ত সচিব (ক্রীড়া) মো: নজরুল ইসলাম ও জাতীয় ক্রীড়া পরিষদের সচিব পরিমল সিংহ সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন।

সুত্র বাসস

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

আরও...