অনলাইন সংস্করণ | ভোলা, বুধবার, ২১শে অক্টোবর ২০২৬ | ৬ই কার্তিক ১৪৩৩


বোরহানউদ্দিনে ইমাম হুসাইন(আ.) এর শাহাদতের তাৎপর্য বিষয়ক আলোচনা সভা


বোরহানউদ্দিন প্রতিনিধি

প্রকাশিত: ৪ঠা আগস্ট ২০২৩ রাত ১০:৩৪

remove_red_eye

৫৯০

বোরহানউদ্দিন প্রতিনিধি: ভোলার বোরহানউদ্দিনে পবিত্র আশুরা উপলক্ষে মহানবী হযরত মুহাম্মদ(সা.)এর দৌহিত্য হযরত ইমাম হুসাইন এর শাহাদতের তাৎপর্য বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকালে উপজেলা মিলনায়তনে শাহাদতবার্ষিকী উদ্যাপন কমিটির ব্যানারে ওই আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 
আলোচনা সভায় সভাপতিত্ব করেন, ভোলা জেলা আলেম সমাজের নেতা বাটামারা পীর মাও. মুহিববুল্লাহ। 
এতে প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন, উপজেলা চেয়ারম্যান আবুল কালাম। প্রথমে স্বাগত বক্তব্য রাখেন, উদ্যাপন কমিটির আহবায়ক সরকারি আবদুল জব্বার কেেলজের সহকারী অধ্যাপক মো. মোহসিন। 
বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন, বোরহানউদ্দিন কামিল মাদ্রাসার উপাধ্যক্ষ এএইচএম অলিউল্যাহ ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সাবেক অতিরিক্ত পরিচালক শেখ মো. শহীদুজ্জামান। 
মুখ্য আলোচক হিসেবে বক্তৃতা করেন, বাংলাদেশ ইউনির্ভাসিটির গণিত বিভাগের ফ্যাকাল্টি মেম্বার ড. মু. মাঈন উদ্দিন। 
আলোচক হিসেবে আরো বক্তৃতা করেন, চট্রগ্রম সদরঘাট মসজিদের ইমামে জুমা ও জামাত মাও. আমজাদ হোসেন। 
বক্তারা বলেন, ইমাম হুসাইন (আ.) এর আদর্শ লালন ও পালন করা উচিত। তিনি কখনো অন্যায়ের কাছে মাথা নত করেননি । ইমামের শাহাদাত মুসলিম উম্মাহকে সত্য ও ন্যায়ের দিকে ধাবিত করে। ইসলামের শুকনো বাগানে তিনি নিজের রক্ত দিয়ে সতেজ করে গেছেন । 
আলোচনা ষভা শেষে দেশ-জাতি ও মুসলিম উম্মাহর শান্তি কামনা করে দোয়া-মোনাজাত অনুষ্ঠিত হয়।

 





আওয়ামী লীগের মতো লুটপাটের পুনরাবৃত্তি হতে দেওয়া হবে না: স্পিকার

আওয়ামী লীগের মতো লুটপাটের পুনরাবৃত্তি হতে দেওয়া হবে না: স্পিকার

লালমোহনে ‘স্পিকার মেজর হাফিজ ফুটবল টুর্নামেন্ট'র উদ্বোধন

লালমোহনে ‘স্পিকার মেজর হাফিজ ফুটবল টুর্নামেন্ট'র উদ্বোধন

লালমোহনে নদীতে মাছ শিকারের দায়ে ৪ জেলের জেল

লালমোহনে নদীতে মাছ শিকারের দায়ে ৪ জেলের জেল

ভোলায় তথ্য ও সম্প্রচার মন্ত্রী পার্থের উদ্যোগে ফ্রি চক্ষু ক্যাম্পে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ

ভোলায় তথ্য ও সম্প্রচার মন্ত্রী পার্থের উদ্যোগে ফ্রি চক্ষু ক্যাম্পে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ

হাজার বছর ধরে সব ধর্মের মানুষ শান্তি-সম্প্রীতির বন্ধনে বসবাস করুক : প্রধানমন্ত্রী

হাজার বছর ধরে সব ধর্মের মানুষ শান্তি-সম্প্রীতির বন্ধনে বসবাস করুক : প্রধানমন্ত্রী

সব ধর্মের মানুষকে সঙ্গে নিয়ে দেশ গড়তে চাই: প্রধানমন্ত্রী

সব ধর্মের মানুষকে সঙ্গে নিয়ে দেশ গড়তে চাই: প্রধানমন্ত্রী

অস্টিওপোরোসিস প্রতিরোধে ৬৪ জেলায় সচেতনতা ও স্ক্রিনিং কার্যক্রমের আহ্বান ডা. জুবাইদা রহমানের

অস্টিওপোরোসিস প্রতিরোধে ৬৪ জেলায় সচেতনতা ও স্ক্রিনিং কার্যক্রমের আহ্বান ডা. জুবাইদা রহমানের

এইচএসসি পরীক্ষার ফল হতে পারে ২৯ নভেম্বর

এইচএসসি পরীক্ষার ফল হতে পারে ২৯ নভেম্বর

মাদকবিরোধী অভিযানে ইশরাকের হাতে অস্ত্র না থাকলে ভালো হতো: শফিকুর রহমান

মাদকবিরোধী অভিযানে ইশরাকের হাতে অস্ত্র না থাকলে ভালো হতো: শফিকুর রহমান

একমাত্র সন্তানের স্ত্রীর অত্যাচারে লালমোহনে ঘরে থাকাই কষ্টসাধ্য বৃদ্ধ মা রোকেয়া বেগমের

একমাত্র সন্তানের স্ত্রীর অত্যাচারে লালমোহনে ঘরে থাকাই কষ্টসাধ্য বৃদ্ধ মা রোকেয়া বেগমের

আরও...