অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ৩০শে আগস্ট ২০২৬ | ১৪ই ভাদ্র ১৪৩৩

রাজনৈতিক সংকট নিরসনে লালমোহনে সুজনের উদ্যোগে আলোচনা সভা

লালমোহন প্রতিনিধি

প্রকাশিত: ৫ই আগস্ট ২০২৩ রাত ০৯:৫৪

remove_red_eye

৩৫৬

লালমোহন প্রতিনিধি : ‘সচেতন, সংগঠিত ও সোচ্চার জনগোষ্ঠীই গণতন্ত্রের রক্ষাকবচ' প্রতিপাদ্যে দেশের বিরাজমান রাজনৈতিক সংকট নিরসনে রাজনৈতিক দলসমূহের মধ্যে সংলাপ ও সমঝোতার আহবানে একযোগে সারাদেশে মানববন্ধনের অংশ হিসেবে ভোলার লালমোহনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
লালমোহন উপজেলা সুশাসনের জন্য নাগরিক (সুজন) এর আয়োজনে শনিবার সকালে লালমোহন প্রেসক্লাবে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। লালমোহন প্রেসক্লাবের সাবেক সভাপতি আব্দুস সাত্তারের সভাপতিত্বে ও  রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম দুলালের সঞ্চালনায় এসময় বক্তব্য রাখেন উপজেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক নিয়াজ মুশফিক, লালমোহন প্রেসক্লাবের সহসভাপতি মাহবুবুর রহমান, উপজেলা ক্রীড়া সংস্থার অতিরিক্ত সাধারণ সম্পাদক রাহাত আনোয়ার, সুজন-সুশাসনের জন্য নাগরিক এর লালমোহন কমিটির সাধারণ সম্পাদক মো. জসিম জনি, সাংবাদিক শংকর মজুমদার, হাসান পিন্টু, সালাম সেন্টু, অপু  হাসান, মুশফিকুর রহমান, ইব্রাহিম আকাশ প্রমূখ।
এসময় আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন কে ঘিরে বিরাজমান রাজনৈতিক সংকট নিরসনে রাজনৈতিক দলসমূহের মধ্যে সংলাপের কোনও বিকল্প নেই বলে মন্তব্য করেন বক্তারা।
লালমোহন উপজেলায় বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিকগণ এসময় উপস্থিত ছিলেন।

ভোলার প্রথম সাংবাদিক আবু তাহেরকে সংবর্ধনা

ভোলার প্রথম সাংবাদিক আবু তাহেরকে সংবর্ধনা

চরফ্যাশনে ভারতীয় অবৈধ ট্রলিং বোট ও ১১ জাল জব্দ

চরফ্যাশনে ভারতীয় অবৈধ ট্রলিং বোট ও ১১ জাল জব্দ

চরফ্যাশনে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান

চরফ্যাশনে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান

দোয়া ও মোনাজাতের মাধ্যমে ইলিশায় মেসার্স এমএন ট্রেডিং এর উদ্বোধন

দোয়া ও মোনাজাতের মাধ্যমে ইলিশায় মেসার্স এমএন ট্রেডিং এর উদ্বোধন

ভোলায় ডেঙ্গু বিস্তার রোধে মশক নিধন ও পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু

ভোলায় ডেঙ্গু বিস্তার রোধে মশক নিধন ও পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু

মনপুরায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিস্কার করলেন যুবদলের নেতাকর্মী

মনপুরায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিস্কার করলেন যুবদলের নেতাকর্মী

ভোলায় বিশ্ব সাহিত্য কেন্দ্রের মাসিক সাহিত্য আড্ডা

ভোলায় বিশ্ব সাহিত্য কেন্দ্রের মাসিক সাহিত্য আড্ডা

গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ : প্রধানমন্ত্রী

গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ : প্রধানমন্ত্রী

লুট-অবৈধ অস্ত্রের তথ্য দিলেই ২ লাখ টাকা পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী

লুট-অবৈধ অস্ত্রের তথ্য দিলেই ২ লাখ টাকা পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী

গুম-খুন ও জুলাই শহীদ পরিবারের পাশে থাকবে সরকার: প্রধানমন্ত্রী

গুম-খুন ও জুলাই শহীদ পরিবারের পাশে থাকবে সরকার: প্রধানমন্ত্রী

আরও...