বাংলার কণ্ঠ ডেস্ক
প্রকাশিত: ৬ই আগস্ট ২০২৩ বিকাল ০৫:১১
৩৪০
দেখতে দেখতে এগিয়ে আসছে বিশ্বকাপ ক্রিকেটের জমজমাট আসর। বিশ্বকাপের দিনক্ষণ গণনা শুরু হয়নি এখনো। তবে ক্যালেন্ডারের পাতা উল্টে হিসাব করলে বিশ্বকাপ ক্রিকেট শুরুর বাকি মাত্র ৫৯ দিন।
চারদিকে সাজ সাজ রব। কম বেশি সবগুলো দলই বিশ্বকাপ সামনে রেখে নিজেদের তৈরির কাজে ব্যস্ত। যদিও পাঁচ প্রতিযোগী দল (ভারত, বাংলাদেশ, পাকিস্তান, শ্রীলঙ্কা ও আফগানিস্তান) বিশ্বকাপ শুরুর পাঁচ সপ্তাহ আগে চলতি মাসের একদম দিক থেকে পাকিস্তান আর শ্রীলঙ্কায় মহাদেশীয় ক্রিকেটের শ্রেষ্ঠত্বের লড়াইয়ে মাঠে নামবে। টিম বাংলাদেশের এশিয়া কাপ প্রস্তুতি শুরু হবে আগামী পরশু (৮ আগস্ট) থেকে।
এই যখন অবস্থা তখন ঢাকায় আসছে বিশ্বকাপ ক্রিকেট ট্রফি। সব কিছু ঠিক থাকলে আগামীকাল (সোমবার) রাজধানীতে এসে পৌঁছাবে বিশ্বকাপ ক্রিকেটের ট্রফি।
রাজধানী ঢাকার তিন জায়গায় এ ট্রফি প্রদর্শন হবে। এর মধ্যে ৭ আগস্ট মাওয়া মাল্টিপারপাস ব্রিজে হবে অফিসিয়াল ফটোশুট। এরপর ৮ আগস্ট মিরপুরের শেরেবাংলা স্টেডিয়ামে ট্রফি প্রদর্শন করা হবে। মঙ্গলবার সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত চলবে এই প্রদর্শনী।
জাতীয় দল, নারী জাতীয় দল, বর্তমান ও সাবেক জাতীয় ক্রিকেটার, ক্রিকেট কর্মকর্তা, সংগঠক ও মিডিয়া কর্মীরা এ বিশ্বকাপ ট্রফি প্রদর্শনীতে উপস্থিত থাকবেন।
সর্বসাধারণের জন্য বিশ্বকাপ ক্রিকেট ট্রফি দেখার সুযোগ মিলবে আগামী বুধবার (৯ আগস্ট)। স্থান, পান্থপথের বসুন্ধরা সিটি শপিংমল। বেলা ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত বসুন্ধরা শপিংমলে বিশ্বকাপ ট্রফি সর্বসাধারনের জন্য প্রদর্শন করা হবে।
সুত্র জাগো
বর্ণাঢ্য অনুষ্ঠানের ব্যানার-ফেস্টুনে ছিল না প্রধানমন্ত্রীর কোন ছবি
৯ জুলাই আন্দোলন ছড়িয়ে পড়ে সারাদেশে, বাংলা ব্লকেড কর্মসূচি ঘোষণা
মনপুরায় টানা বর্ষণ ও জোয়ারের পানিতে নিম্নাঞ্চল প্লাবিত
ভোলায় সাড়ে ৫ কোটি টাকার নিষিদ্ধ পলিথিন ও কারেন্ট জাল জব্দ
উত্তাল সাগরে যেতে পারছেনা শতশত ট্রলার কর্মহীন হয়ে পড়েছেন হাজারো জেলে
মনপুরায় প্রকল্প কর্মকর্তার বিরুদ্ধে দেড় কোটি টাকা আত্মসাতের অভিযোগ
ভোলায় শিক্ষা সুরক্ষা প্রকল্পের কর্মপরিকল্পনা ও পর্যালোচনা সভা
রোহিঙ্গা সংকটের শান্তিপূর্ণ ও দ্রুততম সমাধানে সরকার দৃঢ় প্রতিজ্ঞ : প্রধানমন্ত্রী
ইতিহাস চর্চাই জাতির আত্মপরিচয় ও ভবিষ্যৎ নির্মাণের ভিত্তি : ডেপুটি স্পিকার
২০৪০ সালে ৩০ শতাংশ নবায়নযোগ্য বিদ্যুতের লক্ষ্য সরকারের : জ্বালানি মন্ত্রী
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন করোনা রোগী: এলাকায় আতংক