অনলাইন সংস্করণ | ভোলা, বুধবার, ২১শে অক্টোবর ২০২৬ | ৬ই কার্তিক ১৪৩৩


কৃষি গুচ্ছ ভর্তি পরীক্ষায় চট্টগ্রামে অংশ নেন ৫৩৯২ শিক্ষার্থী


বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ৬ই আগস্ট ২০২৩ বিকাল ০৫:১৩

remove_red_eye

৪৮২

কৃষিবিজ্ঞান বিষয়ে ডিগ্রি প্রদানকারী ৮টি পাবলিক বিশ্ববিদ্যালয়ে গুচ্ছ পদ্ধতিতে ২০২২-২০২৩ শিক্ষাবর্ষে ১ম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণির ভর্তি পরীক্ষায় চট্টগ্রামে মোট ৫ হাজার ৩৯২ পরীক্ষার্থী অংশ নেন। এর মধ্যে সিভাসু কেন্দ্রে ১ হাজার ৭২৫ জন ও চট্টগ্রাম বিশ^বিদ্যালয় উপকেন্দ্রে ৩ হাজার ৬৬৭ জন।  
আজ শনিবার সকাল সাড়ে ১১টায় সারাদেশে একযোগে অনুষ্ঠিত হয়। 
গুচ্ছ পদ্বতির এই পরীক্ষার মাধ্যমে ৮টি বিশ^বিদ্যালয়ে ভর্তির জন্য একক মেধা তালিকা প্রকাশ করা হবে। বিশ^বিদ্যালয়গুলো হলো : চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্সেস বিশ^বিদ্যালয় (সিভাসু), বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি), বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ^বিদ্যালয়, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়, শেরে বাংলা কৃষি বিশ^বিদ্যালয়, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়, খুলনা কৃষি বিশ্ববিদ্যালয় ও হবিগঞ্জ কৃষি বিশ^বিদ্যালয়।
চুয়েট কেন্দ্রে ভর্তি পরীক্ষায় ২০০১ জন পরীক্ষার্থীর মধ্যে উপস্থিতির হার ৮৬ দশমিক ২১ শতাংশ। পক্ষান্তরে চট্টগ্রাম বিশ^বিদ্যালয় উপকেন্দ্রে ৪ হাজার ৬২৯ জন পরীক্ষার্থীর মধ্যে উপস্থিতির হার ৭৯ দশমিক ২২ শতাংশ।
সিভাসু ক্যাম্পাসে অনুষ্ঠিত ভর্তি পরীক্ষা পরিদর্শন করেন সিভাসু উপাচার্য প্রফেসর ড. এ এস এম লুৎফুল আহসান,  কোষাধ্যক্ষ প্রফেসর ড. মো. কামাল, রেজিস্ট্রার মীর্জা ফারুক ইমাম, পরিচালক (ছাত্রকল্যাণ) ড. সুব্রত কুমার শীল, প্রক্টর প্রফেসর ড. মোহাম্মদ মেজবাহ উদ্দিন, সমন্বয়ক (উচ্চ শিক্ষা) প্রফেসর ড. ওমর ফারুক মিয়াজী, প্রফেসর ড. পরিতোষ কুমার বিশ^াস, প্রফেসর ড. মো. মাসুদুজ্জামান, প্রফেসর ড. জান্নাতারা খাতুন, সিলেক কৃষি বিশ^বিদ্যালয়ের প্রফেসর ড. মিঠু চৌধুরী। 
চট্টগ্রাম বিশ^বিদ্যালয় উপকেন্দ্রে পরীক্ষা গ্রহণের দায়িত্বে ছিলেন ফিশারিজ অনুষদের ডিন প্রফেসর ড. মোহাম্মদ নূরুল আবছার খান, ফুড সায়েন্স ও টেকনোলজি অনুষদের ডিন প্রফেসর ড. মো. আশরাফ আলি বিশ্বাস এবং ভেটেরিনারি মেডিসিন অনুষদের ডিন প্রফেসর ড. মোহাম্মদ লুৎফুর রহমান।  
পরীক্ষা সুন্দরভাবে অনুষ্ঠিত হওয়ায় সিভাসু’র উপাচার্য প্রফেসর ড. এএসএম লুৎফুল আহসান সন্তোষ প্রকাশ করেন এবং সংশ্লিষ্ট সকলের প্রতি ধন্যবাদ জ্ঞাপন করেন।

সুত্র বাসস





আওয়ামী লীগের মতো লুটপাটের পুনরাবৃত্তি হতে দেওয়া হবে না: স্পিকার

আওয়ামী লীগের মতো লুটপাটের পুনরাবৃত্তি হতে দেওয়া হবে না: স্পিকার

লালমোহনে ‘স্পিকার মেজর হাফিজ ফুটবল টুর্নামেন্ট'র উদ্বোধন

লালমোহনে ‘স্পিকার মেজর হাফিজ ফুটবল টুর্নামেন্ট'র উদ্বোধন

লালমোহনে নদীতে মাছ শিকারের দায়ে ৪ জেলের জেল

লালমোহনে নদীতে মাছ শিকারের দায়ে ৪ জেলের জেল

ভোলায় তথ্য ও সম্প্রচার মন্ত্রী পার্থের উদ্যোগে ফ্রি চক্ষু ক্যাম্পে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ

ভোলায় তথ্য ও সম্প্রচার মন্ত্রী পার্থের উদ্যোগে ফ্রি চক্ষু ক্যাম্পে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ

হাজার বছর ধরে সব ধর্মের মানুষ শান্তি-সম্প্রীতির বন্ধনে বসবাস করুক : প্রধানমন্ত্রী

হাজার বছর ধরে সব ধর্মের মানুষ শান্তি-সম্প্রীতির বন্ধনে বসবাস করুক : প্রধানমন্ত্রী

সব ধর্মের মানুষকে সঙ্গে নিয়ে দেশ গড়তে চাই: প্রধানমন্ত্রী

সব ধর্মের মানুষকে সঙ্গে নিয়ে দেশ গড়তে চাই: প্রধানমন্ত্রী

অস্টিওপোরোসিস প্রতিরোধে ৬৪ জেলায় সচেতনতা ও স্ক্রিনিং কার্যক্রমের আহ্বান ডা. জুবাইদা রহমানের

অস্টিওপোরোসিস প্রতিরোধে ৬৪ জেলায় সচেতনতা ও স্ক্রিনিং কার্যক্রমের আহ্বান ডা. জুবাইদা রহমানের

এইচএসসি পরীক্ষার ফল হতে পারে ২৯ নভেম্বর

এইচএসসি পরীক্ষার ফল হতে পারে ২৯ নভেম্বর

মাদকবিরোধী অভিযানে ইশরাকের হাতে অস্ত্র না থাকলে ভালো হতো: শফিকুর রহমান

মাদকবিরোধী অভিযানে ইশরাকের হাতে অস্ত্র না থাকলে ভালো হতো: শফিকুর রহমান

একমাত্র সন্তানের স্ত্রীর অত্যাচারে লালমোহনে ঘরে থাকাই কষ্টসাধ্য বৃদ্ধ মা রোকেয়া বেগমের

একমাত্র সন্তানের স্ত্রীর অত্যাচারে লালমোহনে ঘরে থাকাই কষ্টসাধ্য বৃদ্ধ মা রোকেয়া বেগমের

আরও...