অনলাইন সংস্করণ | ভোলা, মঙ্গলবার, ১৯শে মে ২০২৬ | ৫ই জ্যৈষ্ঠ ১৪৩৩

মনপুরায় অতি জোয়ারে তলিয়ে গেছে দখিনা হাওয়া সী বিচ

মনপুরা প্রতিনিধি

প্রকাশিত: ৬ই আগস্ট ২০২৩ রাত ০৮:৫৭

remove_red_eye

৪৩০

মনপুরা প্রতিনিধি : ভোলার মনপুরায় গত পাঁচ দিন ধরে টানা প্রবল বর্ষণ ও উজান থেকে নেমে আসা পানিতে মেঘনার পানি বিপদসীমার ওপর প্রবাহিত হয়ে ১০ গ্রাম প্লাবিত হয়। এতে কয়েক হাজার মানুষ পানিবন্দি হয়ে মানবেতর জীবনযাপন করছে অসহায় হতদরিদ্র মানুষগুলো। খেটে খাওয়া হতদরিদ্র পরিবারে মানুষ অর্ধহারে-অনাহারে জীবনযাপন করছে।
এদিকে রোববার টানা বর্ষণ ও জোয়ারের পানিতে তলিয়ে গেছে মনপুরা দ্বীপের একমাত্র পর্যটন এলাকা মনপুরা দখিনা হাওয়া সীবিচ এলাকা। এই বিচ এলাকায় শীতকালের পাশাপাশি বর্ষা মৌসুমে দখিনা হাওয়া সীবিচের সৌন্দর্যের মুখরিত হত পর্যটক।
এছাড়াও টানা বর্ষণ ও জোয়ারে ভেসে গেছে উপজেলার চারটি ইউনিয়নের অসংখ্য পুকুর ও ঘেরের মাছ। উপজেলার হাজিরহাট ইউনিয়নের চেয়ারম্যান নিজাম উদ্দিন হাওলাদারের মাছের ঘেরও জোয়ারের পানিতে ভেসে গেছে।
এদিকে রোববারও মনপুরা উপজেলা থেকে বিচ্ছিন্ন চরকলাতলী, কাজীরচর ও ঢালচরে  জোয়ারের পানিতে প্লাবিত হয়েছে বলে জানিয়েছেন চরে বসবাসরত ইউপি সদস্য আবদুর রহমান।
এদিকে রোববার মেঘনার পানি বিপদসীমার ৫০ সেন্টিমিটার ওপর প্রবাহিত হচ্ছে। টানা বর্ষণে মেঘনার পানি বিপদসীমার ওপর প্রবাহিত হচ্ছে বলে জানিয়েছেন পানি উন্নয়ন বোর্ডের ডিভিশন-২ এর নির্বাহী প্রকৌশলী হাসান মাহমুদ।
সরেজমিনে ঘুরে দেখা গেছে, জোয়ারে তলিয়ে গেছে পর্যটন এলাকা দখিনা হাওয়া সীবিচ। এছাড়াও বুধবার থেকে রোববার পর্যন্ত জোয়ারে প্লাবিত হয়েছে হাজিরহাটের দাসেরহাট, চরযতিন, চরজ্ঞান, চরফৈজুদ্দিন, সোনারচর এলাকা। এছাড়াও টানা বর্ষনে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে উপজেলার বেড়ীর ভিতরের অসংখ্য এলাকা। এছাড়াও জোয়ারে পানিতে ভেসে ঘেছে অসংখ্য মাছের পুকুর ও ঘের। গত চারদিনের মত একই অবস্থা বিরাজ করছে মনপুরা ইউনিয়নের তুলাতলী, কাউয়ারকে ও পূর্ব আন্দিরপাড় গ্রাম।
এই ব্যাপারে দক্ষিণ সাকুচিয়া ইউপি চেয়ারম্যান অলি উল্লা কাজল জানান, উপজেলার দক্ষিণ সাকুচিয়ার দখিনা হাওয়া সীবিচটি জোয়ারের পানিতে তলিয়ে গেছে।
এই ব্যাপারে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ফজলুল হক জানান, দুর্গত এলাকায় মানূষের তালিকা করে উপজেলা নির্বাহী অফিসে প্রেরণ করা হয়েছে।
এই ব্যাপারে মনপুরা উপজেলার দায়িত্বে থাকা চরফ্যাসন উপজেলার নির্বাহী অফিসার নওরীন হক জানান, দুর্গত এলাকার ক্ষতিগ্রস্থদের তালিকা করা হয়েছে। সরকারিভাবে সাহায্য সহযোগিতা করা হবে।

তজুমদ্দিনে ভূমি সেবা মেলা ও জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত

তজুমদ্দিনে ভূমি সেবা মেলা ও জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত

মনপুরায় ২ হাজার প্রান্তিক জেলের মাঝে খাদ্য সামগ্রী বিতরন

মনপুরায় ২ হাজার প্রান্তিক জেলের মাঝে খাদ্য সামগ্রী বিতরন

সাংবাদিকদের কলম কেউ ব্ল্যাকমেইলের জন্য ব্যবহার করতে পারবে না: তথ্যমন্ত্রী

সাংবাদিকদের কলম কেউ ব্ল্যাকমেইলের জন্য ব্যবহার করতে পারবে না: তথ্যমন্ত্রী

চরফ্যাশরে শুরু হচ্ছে ৩ দিনব্যাপী ‘ভূমিসেবা মেলা ২০২৬’ উদ্বোধন

চরফ্যাশরে শুরু হচ্ছে ৩ দিনব্যাপী ‘ভূমিসেবা মেলা ২০২৬’ উদ্বোধন

জনবান্ধব ভূমি ব্যবস্থাপনার বিকল্প নেই : প্রধানমন্ত্রী

জনবান্ধব ভূমি ব্যবস্থাপনার বিকল্প নেই : প্রধানমন্ত্রী

সমাজের অসমতা দূর করা রাষ্ট্রের দায়িত্ব: স্পিকার

সমাজের অসমতা দূর করা রাষ্ট্রের দায়িত্ব: স্পিকার

আগামী জুলাই-আগস্টের মধ্যে গণমাধ্যম নীতিমালা ও কমিশন গঠন করা হবে : তথ্যমন্ত্রী

আগামী জুলাই-আগস্টের মধ্যে গণমাধ্যম নীতিমালা ও কমিশন গঠন করা হবে : তথ্যমন্ত্রী

ফায়ার সার্ভিস সদস্যদের সুযোগ-সুবিধা বাড়াতে কাজ করছে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী

ফায়ার সার্ভিস সদস্যদের সুযোগ-সুবিধা বাড়াতে কাজ করছে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী

২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে ১১ শিশুর মৃত্যু

২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে ১১ শিশুর মৃত্যু

ভোলায় মেধার ভিত্তিতে ১২০টাকায় পুলিশে চাকরি পেলেন ৩৩ জন

ভোলায় মেধার ভিত্তিতে ১২০টাকায় পুলিশে চাকরি পেলেন ৩৩ জন

আরও...