মনপুরা প্রতিনিধি
প্রকাশিত: ৬ই আগস্ট ২০২৩ রাত ০৯:২২
৩৭৯
মনপুরা প্রতিনিধি : ভোলার মনপুরা পানিবন্দি মানুষের হাহাকার শিরোনামে গণমাধ্যমে রোববার সংবাদ প্রকাশের পর ক্ষতিগ্রস্ত মানুষের তালিকা করতে মাঠে নেমেছে উপজেলা প্রশাসন।
রবিবার সকালে প্রবল ঝড়-বৃষ্টি উপক্ষো করে পানিবন্দি মানুষের হাহাকারের চিত্র ও তালিকা করতে ব্যস্ত সময় পার করে উপজেলা দুর্যোগ ও প্রকল্প বাস্তায়বায়ন কর্মকর্তার নের্তৃত্বে একটি টিম। প্রশাসনের টিমকে সহযোগিতা করেন স্থানীয় জনপ্রতিনিধিরা।
এদিকে এই টিমের সার্বিক মনিটরিং করেন মনপুরা উপজেলার নির্বাহী অফিসারের অতিরিক্ত দায়িত্বে থাকা চরফ্যাসনে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) নওরীন হক। এছাড়াও তিনি চরফ্যাসন উপজেলার পানিবন্দি এলাকা সরেজমিনে পরিদর্শনের পাশাপাশি বিচ্ছিন্ন মনপুরা উপজেলারও মনিটরিং এর কাজ করেন। এছাড়ও গত ৪ দিন তিনি স্থানীয় সংবাদকর্মী ও জনপ্রতিনিধিদের কাছে সার্বিক পানিবন্দি অবস্থার তথ্য নেন।
এদিকে গণমাধ্যমে গত চারদিন টানা সংবাদ প্রকাশে পর মাঠে সরেজমিনে উপজেলা প্রশাসন কাজ করায় দুর্গত এলাকার বাসিন্দারা এ প্রতিনিধির কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেন।
প্রশাসনের তথ্য সূত্রে জানা যায়, মনপুরা উপজেলার চারটি ইউনিয়নের ১ নং মনপুরা ইউনিয়নের কলাতলী, কাজীরচর, ঢালচর ও তুলাতলীতে ১১ শত ৫০ পরিবার, ২ নং হাজীরহাট ইউনিয়নের দাসেরহাট, সোনারচর, চরযতিন ও চরফৈজুদ্দিনে ২ হাজার ৬ শত ৫০ পরিবার, উত্তর সাকুচিয়া ইউনিয়নে উত্তর সাকুচিয়া গ্রামে ৯৫০ পরিবার ও চর গোয়ালিয়া, দক্ষিণ সাকুচিয়া ইউনিয়নের রহমানপুর ও দক্ষিণ সাকুচিয়া গ্রামে ৯৬০ পরিবার জোয়ারের পানিতে পানিবন্দি অবস্থায় মানবেতর জীবনযাপন এর পাশাপাশি ক্ষতিগ্রস্থ হয়েছে।
এই ব্যাপারে মনপুরা উপজেলা নির্বাহী অফিসারের দায়িত্বে থাকা চরফ্যাসন উপজেলার নির্বাহী অফিসার (ইউএনও) নওরীন হক জানান, প্রকল্প বাস্তবায়নের কর্মকর্তা সারাদিন মাঠে কাজ করে যেই তথ্য পাঠিয়েছে তা উর্ধ্বতন কতৃপক্ষকে অবহিত করা হয়েছে। দুর্গত এলাকায় সরকারি বরাদ্ধ আসলে সাহায্য সহযোগিতা করা হবে।
লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন
এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার
রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি
স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ
সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি
এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী
বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ
নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক
মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী
নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত