অনলাইন সংস্করণ | ভোলা, বুধবার, ২১শে অক্টোবর ২০২৬ | ৬ই কার্তিক ১৪৩৩


শাকিবের ‌‘প্রিয়তমা’ দেখে মার্কিন নায়িকা বললেন ‘খুব ভালো লেগেছে’


বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ৭ই আগস্ট ২০২৩ বিকাল ০৫:৫৫

remove_red_eye

৫১৩

চিত্রনায়ক শাকিব খানের ‘প্রিয়তমা’ চলছে যুক্তরাষ্ট্রে। সিনেমাটি দেখে মার্কিন অভিনেত্রী কোর্টনি কফি বলেছেন, খুব ভালো লেগেছে।

বিষয়টি জানিয়েছেন সিনেমাটির নির্মাতা হিমেল আশরাফ। রোববার (৬ আগস্ট) রাতে ফেসবুক পোস্টে তিনি বলেন, ‘কাল হঠাৎ করেই মেসেজ এলো—‘আমি তোমাদের ফিল্মটা দেখেছি!’। ভাবলাম খুশি করার জন্য বলছে। লিখলাম, আসলেই! ও সঙ্গে সঙ্গে টেক্সট দিয়ে ছবিটা দিলো। আর লিখলো, ওর খুব ভালো লেগেছে। ডিটেইল বললো। বুঝলাম খুবই মনোযোগ দিয়ে দেখেছে।’

হিমেল আশরাফ আরও লিখেছেন, যে কারণে ওকে আমি রাজকুমারের জন্য সিলেক্ট করেছিলাম সেইটা আবার প্রমাণ পেলাম। সিনেমার জন্য ওর ডেডিকেশন ১০০%।

নির্মাতা হিমেল আশরাফের পরিচালনায় ‘রাজকুমার’ সিনেমায় শাকিব খানের সঙ্গে জুটি বাঁধছেন মার্কিন অভিনেত্রী কোর্টনি কফি।

গতবছর ২৮ মার্চ শাকিব খানের জন্মদিন উপলক্ষে যুক্তরাষ্ট্রের কুইন্সের ফ্লাশিংয়ে ওয়ার্ল্ডস ফেয়ার মেরিনাতে ‘রাজকুমার’ সিনেমার মহরত অনুষ্ঠিত হয়।

শাকিব খানের নিজস্ব প্রযোজনা প্রতিষ্ঠান এস কে ফিল্মস প্রযোজনা করবে। সিনেমাটির সঙ্গে সহ-প্রযোজক হিসেবে আছেন জাকারিয়া মাসুদ ও কাজী রিটন নামের দুজন প্রবাসী বাংলাদেশি।

সুত্র জাগো

 





আওয়ামী লীগের মতো লুটপাটের পুনরাবৃত্তি হতে দেওয়া হবে না: স্পিকার

আওয়ামী লীগের মতো লুটপাটের পুনরাবৃত্তি হতে দেওয়া হবে না: স্পিকার

লালমোহনে ‘স্পিকার মেজর হাফিজ ফুটবল টুর্নামেন্ট'র উদ্বোধন

লালমোহনে ‘স্পিকার মেজর হাফিজ ফুটবল টুর্নামেন্ট'র উদ্বোধন

লালমোহনে নদীতে মাছ শিকারের দায়ে ৪ জেলের জেল

লালমোহনে নদীতে মাছ শিকারের দায়ে ৪ জেলের জেল

ভোলায় তথ্য ও সম্প্রচার মন্ত্রী পার্থের উদ্যোগে ফ্রি চক্ষু ক্যাম্পে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ

ভোলায় তথ্য ও সম্প্রচার মন্ত্রী পার্থের উদ্যোগে ফ্রি চক্ষু ক্যাম্পে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ

হাজার বছর ধরে সব ধর্মের মানুষ শান্তি-সম্প্রীতির বন্ধনে বসবাস করুক : প্রধানমন্ত্রী

হাজার বছর ধরে সব ধর্মের মানুষ শান্তি-সম্প্রীতির বন্ধনে বসবাস করুক : প্রধানমন্ত্রী

সব ধর্মের মানুষকে সঙ্গে নিয়ে দেশ গড়তে চাই: প্রধানমন্ত্রী

সব ধর্মের মানুষকে সঙ্গে নিয়ে দেশ গড়তে চাই: প্রধানমন্ত্রী

অস্টিওপোরোসিস প্রতিরোধে ৬৪ জেলায় সচেতনতা ও স্ক্রিনিং কার্যক্রমের আহ্বান ডা. জুবাইদা রহমানের

অস্টিওপোরোসিস প্রতিরোধে ৬৪ জেলায় সচেতনতা ও স্ক্রিনিং কার্যক্রমের আহ্বান ডা. জুবাইদা রহমানের

এইচএসসি পরীক্ষার ফল হতে পারে ২৯ নভেম্বর

এইচএসসি পরীক্ষার ফল হতে পারে ২৯ নভেম্বর

মাদকবিরোধী অভিযানে ইশরাকের হাতে অস্ত্র না থাকলে ভালো হতো: শফিকুর রহমান

মাদকবিরোধী অভিযানে ইশরাকের হাতে অস্ত্র না থাকলে ভালো হতো: শফিকুর রহমান

একমাত্র সন্তানের স্ত্রীর অত্যাচারে লালমোহনে ঘরে থাকাই কষ্টসাধ্য বৃদ্ধ মা রোকেয়া বেগমের

একমাত্র সন্তানের স্ত্রীর অত্যাচারে লালমোহনে ঘরে থাকাই কষ্টসাধ্য বৃদ্ধ মা রোকেয়া বেগমের

আরও...