অনলাইন সংস্করণ | ভোলা, বৃহঃস্পতিবার, ৯ই জুলাই ২০২৬ | ২৫শে আষাঢ় ১৪৩৩

ওটিটিতে আসছে ‘দ্য কেরালা স্টোরি’

বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ৭ই আগস্ট ২০২৩ সন্ধ্যা ০৬:০৪

remove_red_eye

৩৫২

এবছর ৫ মে প্রেক্ষাগৃহে মুক্তি পায় আদাহ্ শর্মা অভিনীত ‘দ্য কেরালা স্টোরি’। চলতি বছর মুক্তিপ্রাপ্ত সিনেমাগুলোর মধ্যে সবচেয়ে বেশি আয় যেমন করেছে এ সিনেমা তেমনই, বিপুল সমালোচনারও সম্মুখীন হয়েছে সিনেমাটি। অনেক দর্শক এ সিনেমার ওটিটি মুক্তির অপেক্ষায় রয়েছেন।

বিভিন্ন সূত্রে জানা গেছে, সঠিক বিশ্বাসযোগ্য স্ট্রিমিং প্ল্যাটফর্ম না পাওয়ায় এ সিনেমার ডিজিট্যাল ডেবিউ হতে এত সময় লাগছে। তবে সিনেমার ওটিটি মুক্তি নিয়ে সম্প্রতি মুখ খুললেন প্রযোজন বিপুল অম্রুতলাল শাহ।

সম্প্রতি ‘দ্য কেরালা স্টোরি’ প্রযোজক বিপুল অম্রুতলাল শাহ এ সিনেমাটির ওটিটি মুক্তি প্রসঙ্গে মুখ খুললেন। এক সাক্ষাৎকারে তিনি বলেন, ‘দ্য কেরালা স্টোরি’ স্পেশাল একটি সিনেমা। ইন্ডাস্ট্রির একাধিক প্রথা ভেঙেছে এ সিনেমা। ফলে যে পর্যন্ত ওটিটি রিলিজের প্রসঙ্গ আসছে, আমরা সাধারণের বাইরে কিছু করতে চাইছি। তাই খালি আরও খানিকটা সময় দিন, আমরা আপনাদের অবাক করা খবর দিতে পারব, এরকমটাই মনে হচ্ছে আমাদের।’ তবে কবে এটি ওটিটিতে মুক্তি পাবে তা নির্দিষ্ট করে জানানো হয়নি।

সুদীপ্ত সেন পরিচালিত ও বিপুল শাহ প্রযোজিত ‘দ্য কেরালা স্টোরি’ সিনেমা ঘিরে বিতর্কের ঝড় ওঠে সর্বত্র। কখনো রাজনৈতিকভাবে, তো কখনো আবার চর্চায় উঠে আসে সিনেমার অন্যান্য দিকও। এ সিনেমাকে নিষিদ্ধ ঘোষণা করেছিল কেরল ও পশ্চিমবঙ্গ সরকার। এরপরে সেই বিতর্ক গড়িয়েছিল সুপ্রিম কোর্ট পর্যন্ত। অন্যদিকে মধ্যপ্রদেশ, উত্তরপ্রদেশ, উত্তরাখণ্ড, হরিয়ানাসহ একাধিক বিজেপি শাসিত রাজ্যে এ সিনেমাকে করমুক্ত বলে ঘোষণা করা হয়েছিল। দর্শক ও রাজনীতিকদের একাংশ এ সিনেমাকে ‘প্রপাগান্ডা’ বা ‘উদ্দেশ্যপ্রণোদিত’ সিনেমার তকমাও দেয়।

একদিকে যেমন বিতর্ক সত্ত্বেও এ সিনেমা বক্স অফিসে ছাপ ফেলার মতো ব্যবসা করেছিল। তেমনই অন্যদিকে এ সিনেমার প্রদর্শন বন্ধ করার জন্য একাধিক ‘হিংসা’র ঘটনাও ঘটেছিল। কোথাও হুমকি ফোন পেয়েছিলেন হল মালিকেরা, তেমনই আবার কোথাও হুমকি এসেছিল যে এ সিনেমা প্রদর্শিত হলে সিনেমা হল পর্যন্ত উড়িয়ে দেওয়া হতে পারে বোম মেরে।

তবে এ সিনেমার চরিত্রকে পর্দায় ফুটিয়ে তুলতে যথেষ্ট পরিশ্রম করেছিলেন আদাহ্ শর্মা। দিন কয়েক আগে সোশ্যাল মিডিয়ায় কয়েকটি সিনেমা শেয়ার করেন অভিনেত্রী। গল্পের প্রয়োজনে রাখতে হয়েছিল ফাটা ঠোঁট। বাস্তব পরিস্থিতিতে পর্দায় ফুটিয়ে তোলার জন্য ৪০ ঘণ্টা পানি পান না করে ছিলেন তিনি।

সে সিনেমা সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে নেন অভিনেত্রী। প্রচণ্ড গরমে টানা শুটিং, আদাহর ত্বকে মেকআপ না সত্য ক্ষত, সিনেমা দেখে আন্দাজ করা কঠিন। আপাতত অনেকেই এ সিনেমা ওটিটিতে মুক্তির অপেক্ষায়। তবে বলাই বাহুল্য, সেই ব্যাপারে তথ্য পেতে আরও কিছুদিন অপেক্ষায় থাকতে হবে তাদের।

সুত্র জাগো

বর্ণাঢ্য অনুষ্ঠানের ব্যানার-ফেস্টুনে ছিল না প্রধানমন্ত্রীর কোন ছবি

বর্ণাঢ্য অনুষ্ঠানের ব্যানার-ফেস্টুনে ছিল না প্রধানমন্ত্রীর কোন ছবি

৯ জুলাই আন্দোলন ছড়িয়ে পড়ে সারাদেশে, বাংলা ব্লকেড কর্মসূচি ঘোষণা

৯ জুলাই আন্দোলন ছড়িয়ে পড়ে সারাদেশে, বাংলা ব্লকেড কর্মসূচি ঘোষণা

মনপুরায় টানা বর্ষণ ও জোয়ারের পানিতে নিম্নাঞ্চল প্লাবিত

মনপুরায় টানা বর্ষণ ও জোয়ারের পানিতে নিম্নাঞ্চল প্লাবিত

ভোলায় সাড়ে ৫ কোটি টাকার নিষিদ্ধ পলিথিন ও কারেন্ট জাল জব্দ

ভোলায় সাড়ে ৫ কোটি টাকার নিষিদ্ধ পলিথিন ও কারেন্ট জাল জব্দ

উত্তাল সাগরে যেতে পারছেনা শতশত ট্রলার কর্মহীন হয়ে পড়েছেন হাজারো জেলে

উত্তাল সাগরে যেতে পারছেনা শতশত ট্রলার কর্মহীন হয়ে পড়েছেন হাজারো জেলে

মনপুরায় প্রকল্প কর্মকর্তার বিরুদ্ধে দেড় কোটি টাকা আত্মসাতের অভিযোগ

মনপুরায় প্রকল্প কর্মকর্তার বিরুদ্ধে দেড় কোটি টাকা আত্মসাতের অভিযোগ

ভোলায় শিক্ষা সুরক্ষা প্রকল্পের কর্মপরিকল্পনা ও পর্যালোচনা সভা

ভোলায় শিক্ষা সুরক্ষা প্রকল্পের কর্মপরিকল্পনা ও পর্যালোচনা সভা

রোহিঙ্গা সংকটের শান্তিপূর্ণ ও দ্রুততম সমাধানে সরকার দৃঢ় প্রতিজ্ঞ : প্রধানমন্ত্রী

রোহিঙ্গা সংকটের শান্তিপূর্ণ ও দ্রুততম সমাধানে সরকার দৃঢ় প্রতিজ্ঞ : প্রধানমন্ত্রী

ইতিহাস চর্চাই জাতির আত্মপরিচয় ও ভবিষ্যৎ নির্মাণের ভিত্তি : ডেপুটি স্পিকার

ইতিহাস চর্চাই জাতির আত্মপরিচয় ও ভবিষ্যৎ নির্মাণের ভিত্তি : ডেপুটি স্পিকার

২০৪০ সালে ৩০ শতাংশ নবায়নযোগ্য বিদ্যুতের লক্ষ্য সরকারের : জ্বালানি মন্ত্রী

২০৪০ সালে ৩০ শতাংশ নবায়নযোগ্য বিদ্যুতের লক্ষ্য সরকারের : জ্বালানি মন্ত্রী

আরও...