বাংলার কণ্ঠ ডেস্ক
প্রকাশিত: ৭ই আগস্ট ২০২৩ সন্ধ্যা ০৬:১৪
৩৫৫
চীনের উত্তর পূর্বাঞ্চলীয় জিলিন প্রদেশে প্রবল বৃষ্টিতে ছয় জনের প্রাণহানি এবং চারজন নিখোঁজ হয়েছে।
সরকারি সংবাদ মাধ্যমের খবরে রোববার এ কথা বলা হয়েছে।
গত এক সপ্তাহেরও বেশি সময় ধরে দেশটিতে চলা বিপর্যকর আবহাওয়া পরিস্থিতিতে এটি সর্বশেষ প্রাণহানির ঘটনা।
চীনের সাম্প্রতিক সপ্তাহগুলোতে রেকর্ড পরিমাণ বৃষ্টি অব্যাহত রয়েছে। শুক্রবার বেইজিং বলছে, গত মাসে প্রাকৃতিক দুর্যোগের কারনে ১৪৭ জন মারা গেছে কিংবা নিখোঁজ হয়েছে।
রোববার বার্তা সংস্থা সিনহুয়ার খবরে বলা হয়েছে, এছাড়া উত্তর পূর্বাঞ্চলীয় শুলান শহরে প্রবল বৃষ্টিতে আরো ছয়জন মারা গেছে এবং নিখোঁজ হয়েছে চারজন।
সিনহুয়া আরো বলছে, এ এলাকায় ভারি বর্ষণ মূলত শেষ হয়েছে। ইতোমধ্যে ১৯ হাজার লোককে অন্যত্র সরিয়ে নেয়া এবং ২১টি অস্থায়ী আশ্রয়কেন্দ্র তৈরি করা হয়েছে।
উল্লেখ্য, ঘুর্ণিঝড় ডকসুরি চীনের ভূখন্ডে আঘাত হানার পর থেকে দেশটিতে ভারি বর্ষণ শুরু হয়।
সুত্র বাসস
শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের ভোলা জেলা পূর্ণাঙ্গ কমিটি গঠন
মনপুরায় ১০ গ্রামে অধিকাংশ এলাকায় জলাবদ্ধতায় পানিবন্দি ১৫ হাজার বাসিন্দা
সারা দেশের সাথে নৌযোগাযোগ বন্ধ, বিচ্ছিন্ন মনপুরা
চরফ্যাশনে নিরাপদ প্রসব নিশ্চিতে ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রে জরুরি ওষুধ বিতরণ
আসুন ‘সবুজ বসতি’ গড়ে তুলি : প্রধানমন্ত্রী
আগামী সংসদ নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে: আইনমন্ত্রী
আধুনিক ও সময়োপযোগী জাতিসংঘ পুলিশ গঠনের আহ্বান বাংলাদেশের
স্থানীয় নির্বাচন: চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ ৩১ আগস্ট
জাতীয় পরিবেশ পদক পেলেন ৩ ব্যক্তি ও ৩ প্রতিষ্ঠান
বার কাউন্সিলের মতো সাংবাদিক নিবন্ধনের ব্যবস্থা হচ্ছে: তথ্যমন্ত্রী
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন করোনা রোগী: এলাকায় আতংক