লালমোহন প্রতিনিধি
প্রকাশিত: ১৬ই মার্চ ২০২০ রাত ০২:২৬
৮৪১
লালমোহন প্রতিনিধি : ভোলার লালমোহনে পূর্ব শত শত্রুতার জেরে বসত ঘরে অগ্নি সংযোগের অভিযোগ পাওয়া গেছে। শুক্রবার রাতে উপজেলার কালমা ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের চরছকিনা এলাকার আসলাম মুন্সি বাড়িতে এ অগ্নিকাÐের ঘটনা ঘটে। ওই বসত ঘরের সবকিছু পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রায় ৩ লক্ষ টাকার মালামাল পুড়ে ছাই হয়ে যায়।
ঘর মালিক কবির অভিযোগ করে বলেন, আসলাম মুন্সি বাড়ির আব্দুল ওহাবের ছেলে আতারুজ্জামানের সাথে দীর্ঘদিন ধরে জমি-জমা নিয়ে বিরোধ চলে আসছে। জমি বিরোধকে কেন্দ্র করে আতারুজ্জামান বিভিন্নভাবে আমাদের হুমকি-ধামকি দিয়ে আসছে। ঘটনার দিন আমরা ঘরের বাহিরে ছিলাম। হঠাৎ ঘরে আগুন দেখতে পাই। তখন এসে দেখি আতারুজ্জামান তার সঙ্গীয় হাশেম, আলাউদ্দিন, নাহার ও স্বপ্না মিলে ঘরের কাছ থেকে দৌড়ে পালিয়ে যাচ্ছে। এতে আমাদের ধারণা তারাই অগ্নি সংযোগ করেছে ঘরটিতে। পরে আমরা বাড়ির লোকজনের সহায়তায় আগুন নিয়ন্ত্রনে আনি। অগ্নিকাÐের এ ঘটনায় লালমোহন থানায় ঘটনার দিন শুক্রবার রাতেই আতারুজ্জামানের বিরুদ্ধে একটি অভিযোগ দায়ের করেছি। পুলিশ শনিবার সকালে এসে ঘটনাস্থল পরিদর্শন করেছে। আমি এ অগ্নিকাÐের ঘটনায় আতারুজ্জামানসহ তার লোকজনের বিচার কামনা করছি।
ঘটনার তদন্তকারী কর্মকর্তা লালমোহন থানার এএসআই মো. হাসান বলেন, অভিযোগ পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। যার বিরুদ্ধে অভিযোগ করা হয়েছে তাকে থানায় ডাকা হয়েছে।
আসুন ‘সবুজ বসতি’ গড়ে তুলি : প্রধানমন্ত্রী
আগামী সংসদ নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে: আইনমন্ত্রী
আধুনিক ও সময়োপযোগী জাতিসংঘ পুলিশ গঠনের আহ্বান বাংলাদেশের
স্থানীয় নির্বাচন: চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ ৩১ আগস্ট
জাতীয় পরিবেশ পদক পেলেন ৩ ব্যক্তি ও ৩ প্রতিষ্ঠান
বার কাউন্সিলের মতো সাংবাদিক নিবন্ধনের ব্যবস্থা হচ্ছে: তথ্যমন্ত্রী
শিল্প ভালো না হলে অর্থনীতি শক্তিশালী হবে না: অর্থমন্ত্রী
প্রাথমিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করাই সরকারের প্রধান লক্ষ্য : স্বাস্থ্যমন্ত্রী
পরাজিত শক্তির বিরুদ্ধে গণতান্ত্রিক শক্তিকে সচেতন থাকতে হবে: রিজভী
তথ্যমন্ত্রীর সাথে মিশরের রাষ্ট্রদূতের সাক্ষাতে যৌথ মিডিয়া ফোরাম গঠনের প্রস্তাব
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন করোনা রোগী: এলাকায় আতংক