বোরহানউদ্দিন প্রতিনিধি
প্রকাশিত: ৮ই আগস্ট ২০২৩ রাত ০৯:২৩
৬৩০
বোরহানউদ্দিন প্রতিনিধি: ভোলার বোরহানউদ্দিনে মুজিববর্ষ উপলক্ষ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক ভূমিহীন ও গৃহহীন পরিবারকে ৪র্থ পর্যায়ের দ্বিতীয় ধাপে জমিসহ আরও ৫১ টি ঘর প্রদান করবেন। মঙ্গলবার উপজেলা নির্বাহী অফিসারের সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী অফিসার(ভারপ্রাপ্ত) নাজমুল হাসান প্রেস ব্রিফিংয়ে ওই তথ্য নিশ্চিত করেন। লিখিত বক্তব্যে ইউএনও নওরীন হক জানান, মুজিববর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রত্যক্ষ তত্ত্বাবধানে আশ্রয়ণ প্রকল্পের মাধ্যমে সারা দেশে ভূমিহীন, গৃহহীন ও ছিন্নমূল পরিবার পুনর্বাসনের লক্ষ্যে আশ্রয়ণ প্রকল্পের আওতায় ১৯৯৭ সাল থেকে ডিসেম্বর ২০২০ পর্যন্ত ৩ লক্ষ ২০ হাজার ৫২টি ভূমিহীন ও গৃহহীন পরিবারকে পুনর্বাসন করা হয়েছে। প্রেস ব্রিফিংয়ে আরো জানানো হয়, প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী বুধবার (৯ আগস্ট) ৪র্থ পর্যায়ের দ্বিতীয় পর্যায়ের ঘরসমূহ উপকারভোগী পরিবারের নিকট জমিসহ হস্তান্তর কার্যক্রমের শুভ উদ্বোধন করবেন। বোরহানউদ্দিন উপজেলা প্রশাসন উপজেলা পরিষদ মিলনায়তনে ভিডিও লিংকের এর মাধ্যমে যুক্ত থাকবে। গণভবন হতে অনুষ্ঠানটি সকাল সোয়া ৯ টায় শুরু হবে। ৪র্থ পর্যায়ে ১০৬ টি ঘরের বরাদ্দ পাওয়া যায়। যার মধ্যে কুতুবা ইউনিয়নের ছাগলা খাস জমিতে ০৪টি, পক্ষিয়া ইউনিয়নের উদয়পুর মৌজায় ক্রয়কৃত জমিতে ৫২টি, হাসাননগর ইউনিয়নের (খাস মহল বাজার সংলগ্ন) হাসাননগর মৌজায় ক্রয়কৃত জমিতে ১৪টি এবং টবগী ইউনিয়নের দালালপুর মৌজায় ক্রয়কৃত জমিতে ৩৬টি ঘর নির্মাণ করা হয়েছে। প্রথম পর্যায়ে ৫৫ টি ঘর উপকারভোগীদের মধ্যে হস্তান্তর করা হয়েছে। ৪র্থ পর্যায়ের দ্বিতীয় ধাপে পক্ষিয়া ইউনিয়নের উদয়পুর মৌজায় ১৫ টি, টবগী ইউনিয়নের দালালপুর মৌজায় ক্রয়কৃত জমিতে ৩৬টি ঘর নির্মাণ করা সম্পন্ন হয়েছে। প্রধানমন্ত্রীর কার্যালয় হতে প্রদত্ত নমুনা মোতাবেক কবুলিয়ত দলিল সম্পাদন, নামজারি সম্পন্ন ও গৃহ প্রদানের সার্টিফিকেট প্রস্তুত করা হয়েছে। প্রকল্প এলাকায় সুপেয় পানি ও বৈদ্যুতিক সংযোগ প্রদান করা হয়েছে। এর মধ্য দিয়ে উপকারভোগীগণ এবং পরবর্তীতে তাদের ওয়ারিশগণ ০২ (দুই) শতাংশ জমিসহ গৃহের মালিকানা লাভ করবেন। উল্লেখ্য প্রথম, দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ পর্যায়ের প্রথম থাপে উপজেলার কুতুবা,কাচিয়া, সাঁচরা ও টবগী ইউনিয়নের ২৩৭ টি ভূমি ও গৃহহীন পরিবারকে জমি ও ঘর প্রদান করা হয়েছে।
লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন
এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার
রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি
স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ
সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি
এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী
বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ
নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক
মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী
নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত