বাংলার কণ্ঠ ডেস্ক
প্রকাশিত: ৯ই আগস্ট ২০২৩ সন্ধ্যা ০৬:৩৯
৪৪৩
চট্টগ্রামে ডেঙ্গু আক্রান্ত হয়ে ২ জনের মৃত্যু এবং নতুন ১২৯ রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।
নগরীর কোতোয়ালী এলাকার ২৬ বছরের মোহাম্মদ জুয়েল আন্দরকিল্লা জেনারেল হাসপাতালে ও রাউজানের ৬৫ বছর বয়সী মোহাম্মদ হুমায়ুন কবির পার্কভিউ হাসপাতালে আজ মৃত্যুবরণ করেন।
জেলা সিভিল সার্জন কার্যালয়ের ডেঙ্গু কন্ট্রোল রুম আজ বিকেলে জানিয়েছে, ২৬ বছরের তরুণ নগরীর কোতোয়ালী এলাকার মোহাম্মদ জুয়েলকে ৬ আগস্ট আন্দরকিল্লা জেনারেল হাসপাতালে ভর্তি করানো হয়। সেখানে আজ তার মৃত্যু ঘটে।
রাউজানের ৬৫ বছর বয়সী মোহাম্মদ হুমায়ুন কবিরকে ৫ আগস্ট বেসরকারি পার্কভিউ হাসপাতালে ভর্তি করানো হয়। এখানে চিকিৎসাধীন অবস্থায় আজ তিনি মৃত্যুর কোলে ঢলে পড়েন।
দু’জনই ডেঙ্গুর এনএস-১ ভ্যারিয়েন্টে আক্রান্ত হন বলে ক্লিনিক্যাল পরীক্ষায় ধরা পড়ে। এ নিয়ে চট্টগ্রামে ডেঙ্গু আক্রান্ত হয়ে চলতি মাসের প্রথম ৯ দিনে ৫ জন ও গত জানুয়ারি মাস থেকে এ পর্যন্ত ৩০ জনের মৃত্যু হলো।
কন্ট্রোল রুমের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে সরকারি ও বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন নতুন ১২৯ রোগী। এর মধ্যে সরকারি হাসপাতালে ৭৯ জন এবং বেসরকারি হাসপাতালে ৫০ জন। সরকারি হাসপাতালের ৭৯ রোগীর মধ্যে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ৩৪, ফৌজদারহাট বিআইটিআইডি’তে ২৭, জেনারেল হাসপাতালে ৪ ও বিভিন্ন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১৪ জন।
চলতি বছরে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩ হাজার ৬৭৮ জনে। এদের ২ হাজার ১৩৪ জন সরকারি হাসপাতালে এবং ১ হাজার ৫৪৪ জন বেসরকারি হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিয়েছেন। সরকারি-বেসরকারি মিলিয়ে বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন আছেন ২৮৪ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৩ হাজার ৩৯৪ জন।
সুত্র বাসস
লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন
এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার
রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি
স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ
সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি
এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী
বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ
নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক
মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী
নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত