অনলাইন সংস্করণ | ভোলা, শনিবার, ২৯শে আগস্ট ২০২৬ | ১৪ই ভাদ্র ১৪৩৩

বোরহানউদ্দিনে প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের দায়ে থানায় মামলা, ধর্ষক আটক

বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ৯ই আগস্ট ২০২৩ রাত ০৯:৪২

remove_red_eye

৩৭৬

বাংলার কণ্ঠ প্রতিবেদক :  ভোলার বোরহানউদ্দিন উপজেলায় মানুষিক ও বাক প্রতিবন্ধী এক তরুণীকে ধর্ষণের অভিযোগে মো. গিয়াসউদ্দিন (৩০) নামে এক ধর্ষককে আটক করেছে পুলিশ। আটক গিয়াসউদ্দিন উপজেলার কুতুবা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের লক্ষীপুর গ্রামের সাহেব আলীর ছেলে। মঙ্গলবার দিবাগত রাতে াভিযান চালিয়ে তার নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়। এর আগে সোমবার দিবাগত রাত ১০ টার দিকে উপজেলার ওই ইউনিয়নের ৩ নং ওয়ার্ডে প্রতিবন্ধী তরুণীর বাসায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় প্রতিবন্ধী তরুণীর মা মঙ্গলবার দিবাগত রাত ৯টার দিকে বোরহানউদ্দিন থানায় একটি অভিযোগ দায়ের করেন।

প্রতিবন্ধী তরুণীর মা জানান, ওই তরুণী শারিরিক ও বাক প্রতিবন্ধী হওয়ায় ঘরের পেছন তাকে ভিন্ন দরজা দিয়ে একটি রুম বানিয়ে দেয়া হয়। ধর্ষক গিয়াসউদ্দিন ওই এলাকার চৌরাস্তায় চায়ের দোকান করার সুবাদে গভীর রাতে দোকান বন্ধ করে বাড়ী ফেরার পথে জানালা দিয়ে পটেটো ও কেকসহ বিভিন্ন খাবার দিয়ে যেতেন। এ সুযোগে বিভিন্ন সময়ে ওই খাবারের লোভ দেখিয়ে ওই তরুণীর রুমের দরজা খুলে ভেতরে প্রবেশ করে একাধিক দিন তার সাথে শারীরিক মেলামেশা করেন। এই ভাবে কয়েকদিন যাওয়ার পর ওই তরুণী বিষয়টি বিভিন্ন ইঙ্গিতের মাধ্যমে তার বাবা-মাকে বুঝানোর চেষ্টা করতেন। বিষয়টি প্রথমে কর্ণপাত না করলেও মেয়ের বার বার বলার কারনে তারা বিষয়টি দেখার জন্য সোমবার দিবাগত রাত ১০ টার দিকে আড়ি পেতে থাকেন। এ সময় গিয়াসউদ্দিন ওই তরুণীর রুমে আসলেই তরুণীর বাবা তাকে পিছন থেকে ধরে ফেলেন । এক পর্যায়ে তার বাবাকে ইট দিয়ে পিটিয়ে রক্তাক্ত করে ছুটে পালিয়ে যায় ধর্ষক গিয়াস উদ্দিন। মঙ্গলবার সকালে স্থানীয় ইউপি সদস্যসহ গণ্যমান্য ব্যক্তিদের কাছে ওই তরুণীর পরিবার বিষয়টি জানায়।
এ দিকে ধর্ষণের ঘটনা এলাকায় ছড়িয়ে পড়লে প্রভাবশালী একটি মহল ধর্ষক গিয়াসউদ্দিনকে বাঁচাতে মরিয়া হয়ে ওঠে। এলাকার প্রভাবশালী ব্যক্তিরা বিচারের নামে টালবাহানা করতে থাকলে মঙ্গলবার রাত  ৯টার দিকে  তরুণীর মা বাদী হয়ে বোরহানউদ্দিন থানায় একটি অভিযোগ দায়ের করেন। অভিযোগের আলোকে থানা পুলিশ আলাউদ্দিন আটক করেন।

বোরহানউদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনির হোসেন মিঞা জানান, অভিযোগের ভিত্তিতে রাতেই অভিযান চালিয়ে অভিযুক্ত গিয়াস উদ্দিনকে আটক করা হয়েছে এবং প্রতিবন্ধি তরুণীকে পুলিশ হেফাজতে নিয়ে আসা হয়েছে। গিয়াস উদ্দিনের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের হয়েছে। যার নম্বর- ০৮/২৩। এ বিষয়ে পরবর্তী আইনী ব্যবস্থা নেয়া হচ্ছে।

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

আরও...