অনলাইন সংস্করণ | ভোলা, শনিবার, ২৯শে আগস্ট ২০২৬ | ১৪ই ভাদ্র ১৪৩৩

মদিনায় গিয়ে নবিজি (সা.) যে ৪ উপদেশ দিয়েছিলেন

বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ১১ই আগস্ট ২০২৩ বিকাল ০৪:০০

remove_red_eye

৬৫৫

মক্কা থেকে হিজরত করে নবিজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মদিনায় যান। নবিজির আগমনের সংবাদ শুনে চারদিক থেকে মানুষেরা তাঁকে এক নজর দেখার জন্য আসতে শুরু করেন। হজরত আবদুল্লাহ ইবনে সালামও তাদের একজন। নবিজি তাদের উদ্দেশ্যে ৪টি আমলের নসিহত করেছিলেন। সে উপদেশ ও আমলগুলো কী?

হজরত আবদুল্লাহ ইবনে সালাম নবিজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে দেখতে গিয়ে তাঁর পবিত্র জবান থেকে চমৎকার এ আমল ও উপদেশগুলো শুনতে পান। যে উপদেশগুলো তিনি শুনেছেন, সেগুলো ছিল মুমিন মুসলমানের জন্য দুনিয়া ও পরকালের কল্যাণের গুরুত্বপূর্ণ আমলও বটে। যা তিনি এভাবে তুলে ধরেছেন-

হজরত আবদুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেছেন, নবিজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যখন (মক্কা থেকে হিজরত করে) মদিনায় এলেন তখন লোকেরা তাঁর কাছে যেতে লাগলো এবং বলাবলি হতে লাগলো যে, আল্লাহর রাসুল এসেছেন, আল্লাহর রাসুল এসেছেন, আল্লাহর রাসুল এসেছেন (তিনবার)। আমিও লোকজনের সঙ্গে (তাঁকে) দেখতে গেলাম। আমি তাঁর মুখমন্ডল উত্তমরূপে দেখার পর বুঝতে পারলাম যে, এই চেহারা মিথ্যাবাদীর নয়। সর্বপ্রথম তাঁর মুখে আমার শোনা কথা এই যে, তিনি বললেন, হে লোকসকল!-

১. أَفْشُوا السَّلاَمَ

তোমরা সালামের ব্যাপক প্রচলন করো,

. وَأَطْعِمُوا الطَّعَامَ

আর (অপরকে) আহার করাও,

. وَصِلُوا الأَرْحَامَ

আর আত্মীয়তার সম্পর্ক বহাল রাখো

৪. وَصَلُّوا بِاللَّيْلِ وَالنَّاسُ نِيَامٌ تَدْخُلُوا الْجَنَّةَ بِسَلاَمٍ

এবং লোকজন যখন ঘুমিয়ে থাকে, তখন রাতের বেলা নামাজ পড়ো। শান্তিতে জান্নাতে প্রবেশ করো।’ (ইবনে মাজাহ, তিরমিজি, দারেমি)

সমাজ-সামাজিকতা ও আত্মীয়তার বন্ধন সুদৃঢ় করার পাশাপাশি আল্লাহর সঙ্গে নিবিড় বন্ধুত্ব তৈরির কত চমৎকার উপদেশই না তিনি দিয়েছেন। অন্য হাদিসে নবিজি একই উপদেশ দিয়েছেন এভাবে-

হজরত আবদুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু বলতেন, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, ‘তোমরা সালামের ব্যাপক প্রসার করো, খাদ্য দান করো এবং ভাই ভাই হয়ে সদ্ভাবে থাকো, যেমন মহামহিম আল্লাহ তোমাদের আদেশ করেছেন।’ (ইবনে মাজাহ, মুসনাদে আহমাদ)

পরস্পরে সালাম বিনিময়ে যেমন আন্তরিকতা বাড়বে; তেমনি ক্ষুধার্তকে খাবার দিলেও গড়ে ওঠবে সুসম্পর্ক; আত্মীয়তার সম্পর্ক জোরালো ও সুন্দর হলে বাড়বে রিজিক ও সম্মান আর রাতের নামাজ আল্লাহর সঙ্গে সুসম্পর্ক তৈরি করে দেবে। যার বিনিময় শুধুই শান্তির জান্নাত।

আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে নবিজির দেওয়ার প্রথম চার উপদেশ যথাযথভাবে মেনে চলার ও আমল করার তাওফিক দান করুন। আমিন।

সুত্র জাগো

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

আরও...