অনলাইন সংস্করণ | ভোলা, বৃহঃস্পতিবার, ৯ই জুলাই ২০২৬ | ২৫শে আষাঢ় ১৪৩৩

যারা কখনও জান্নাত থেকে বঞ্চিত হবে না

বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ১১ই আগস্ট ২০২৩ বিকাল ০৪:০২

remove_red_eye

৪৩০

মানুষ সৃষ্টির সেরা জীব। আল্লাহ তাআলা মানুষকে অনেক ভালোবেসে সৃষ্টির সেরা জীব হিসেবে সৃষ্টি করেছেন। এটি মুমিন মুসলমানের জন্য সৌভাগ্য। আল্লাহ তাআলা এ মানুষকেই তার কালেমার প্রতি বিশ্বাস এবং এর বাস্তবায়নকারী নির্ধারণ করেছেন। কালেমার স্বীকৃতি দেওয়ায় রয়েছে সেরা পুরস্কার। স্বীকৃতিদানকারীদের কেউই এ পুরস্কার থেকে বঞ্চিত হবে না। কী সেই পুরস্কার?

হাদিসের দিকনির্দেশনা অনুযায়ী যারা কালেমার ওপর বিশ্বাস স্থাপন করবে এবং তা কথা ও কাজে বাস্তবায়ন করবে তার জন্য রয়েছে সবার সেরা পুরস্কার। নবিজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন, তাহলো সুনিশ্চিত জান্নাত। হাদিসে পাকে এসেছে-

হজরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেছেন, নবিজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, আমি সাক্ষ্য দিচ্ছি যে, ‘আল্লাহ তাআলা ছাড়া কোনো ইলাহ ( ইবাদাতের উপযুক্ত উপাস্য) নেই এবং আমি আল্লাহর রাসুল।’ (আল্লাহর) যে কোনো বান্দা সন্দেহাতীতভাবে এ বাক্য দুটির ওপর ঈমান আনবে এবং সে আল্লাহ তাআলার সঙ্গে এমন অবস্থায় সাক্ষাৎ করবে যে, সে জান্নাত থেকে বঞ্চিত হবে না। (মুসলিম, নাসাঈ, বাইহাকি)

যারা নবিজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের এ আহ্বান মনে প্রাণে গ্রহণ করবে, তারাই হবে সফলকাম। পরকালের চিরস্থায়ী জীবনের সুখ ও শান্তির আবাসস্থল জান্নাতও তাদের জন্য সুনিশ্চিত এবং নির্ধারিত। উল্লেখিত হাদিসই তার প্রমাণ।

আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে এ হাদিসের শিক্ষা গ্রহণ করে তাঁর প্রতি পরিপূর্ণ বিশ্বাস স্থাপন এবং নবিজিকে সর্বশেষ নবি ও রাসুল হিসেবে স্বীকৃতি প্রদানের মাধ্যমে সেরা পুরস্কার জান্নাত পাওয়ার তাওফিক দান করুন। আমিন।

সুত্র জাগো

আগামী সংসদ নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে: আইনমন্ত্রী

আগামী সংসদ নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে: আইনমন্ত্রী

আধুনিক ও সময়োপযোগী জাতিসংঘ পুলিশ গঠনের আহ্বান বাংলাদেশের

আধুনিক ও সময়োপযোগী জাতিসংঘ পুলিশ গঠনের আহ্বান বাংলাদেশের

স্থানীয় নির্বাচন: চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ ৩১ আগস্ট

স্থানীয় নির্বাচন: চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ ৩১ আগস্ট

জাতীয় পরিবেশ পদক পেলেন ৩ ব্যক্তি ও ৩ প্রতিষ্ঠান

জাতীয় পরিবেশ পদক পেলেন ৩ ব্যক্তি ও ৩ প্রতিষ্ঠান

বার কাউন্সিলের মতো সাংবাদিক নিবন্ধনের ব্যবস্থা হচ্ছে: তথ্যমন্ত্রী

বার কাউন্সিলের মতো সাংবাদিক নিবন্ধনের ব্যবস্থা হচ্ছে: তথ্যমন্ত্রী

শিল্প ভালো না হলে অর্থনীতি শক্তিশালী হবে না: অর্থমন্ত্রী

শিল্প ভালো না হলে অর্থনীতি শক্তিশালী হবে না: অর্থমন্ত্রী

প্রাথমিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করাই সরকারের প্রধান লক্ষ্য : স্বাস্থ্যমন্ত্রী

প্রাথমিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করাই সরকারের প্রধান লক্ষ্য : স্বাস্থ্যমন্ত্রী

পরাজিত শক্তির বিরুদ্ধে গণতান্ত্রিক শক্তিকে সচেতন থাকতে হবে: রিজভী

পরাজিত শক্তির বিরুদ্ধে গণতান্ত্রিক শক্তিকে সচেতন থাকতে হবে: রিজভী

তথ্যমন্ত্রীর সাথে মিশরের রাষ্ট্রদূতের সাক্ষাতে যৌথ মিডিয়া ফোরাম গঠনের প্রস্তাব

তথ্যমন্ত্রীর সাথে মিশরের রাষ্ট্রদূতের সাক্ষাতে যৌথ মিডিয়া ফোরাম গঠনের প্রস্তাব

সরকারি হিসাবে ৭ লাখ দেখালেও গাছ লাগানো হয়েছে ২ লাখ: প্রধানমন্ত্রী

সরকারি হিসাবে ৭ লাখ দেখালেও গাছ লাগানো হয়েছে ২ লাখ: প্রধানমন্ত্রী

আরও...