অনলাইন সংস্করণ | ভোলা, শনিবার, ২৯শে আগস্ট ২০২৬ | ১৪ই ভাদ্র ১৪৩৩

লালমোহনে টর্ণেডোর আঘাতে অর্ধ শতাধিক ঘর বিধ্বস্ত

বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ১২ই নভেম্বর ২০১৯ রাত ১২:৫৬

remove_red_eye

৯২৪

মো: জসিম জনি, লালমোহন থেকে : ভোলার লালমোহনে ঘূর্ণিঝড় বুলবুলের প্রভাবে সৃষ্ট টর্ণেডোর আঘাতে ৫০ ঘর বাড়ি বিধ্বস্ত হয়েছে। শতাধিক গাছ উপড়ে গেছে। আহত হয়েছে ১২ জন। বিদ্যুৎ লাইন ক্ষতিগ্রস্ত হওয়ায় বিদ্যুৎহীন রয়েছে পুরো উপজেলা। শনিবার রাত সাড়ে ৮টার দিকে উপজেলার লর্ডহার্ডিঞ্জ ইউনিয়নের প্যায়ারীমোহন ও পশ্চিম চরউমেদ ইউনিয়নের সৈনিক বাজার এলাকায় এ টর্ণেডো আঘাত হানে। টর্ণেডোটি ১ মিনিটেরও কম সময় স্থায়ী হয়। টর্ণেডোর আঘাতে হা-মীম নামে এক মাসের এক শিশুকে উড়িয়ে নিয়ে বাড়ির পাশের ধান ক্ষেতে ফেলেছে। তবে অলৌকিকভাবে শিশুটি অক্ষত আছে। প্যায়ারীমোহন গ্রামের এ ঘটনায় এলাকায় তোলপাড় সৃষ্টি হয়েছে। ওই গ্রামের ৭০ বছরের কৃষক নাসির। বৃদ্ধ স্ত্রী সাজেদা বেগম ও ছেলে সন্তান নিয়ে ৪জন রাতের খাবার খাচ্ছিলেন। এসময় আকস্মিক টর্ণোডোর আঘাতে তার টিনের ঘরটি আস্তা উড়িয়ে নিয়ে পাশে ফেলে দেয়। এতে সাজেদা বেগমের মাথা ফেটে যায়। একই ভাবে নাসিরের ছেলে শহিদ, ওই গ্রামের মোস্তফা, আলী হোসেন, নুরনবী ও বাচ্চুর ঘর উড়িয়ে নিয়ে যায় টর্ণেডো। গাছ পালা ব্যাপক হারে উপড়ে পরে সেখানে। টিন ও গাছের সাথে আঘাত লেগে আহত হয় সাজু বিবি, শরীফ, তারেক, মোস্তাফিজ, খতেজা ও জাহানারা। তাদের রাতেই চরফ্যাশন ও লালমোহন হাসপাতালে ভর্তি করা হয়েছে। অপরদিকে একই সময়ে টর্নেডো আঘাত হানে লালমোহন উপজেলার পশ্চিম চরউমেদ ইউনিয়নের সৈনিক বাজার এলাকায়। এ গ্রামে টর্ণেডো প্রায় ১৫টি ঘর বিধ্বস্ত করে।
ঘটনার পর পরই লালমোহন উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ গিয়াস উদ্দিন আহমেদ, উপজেলা নির্বাহী অফিসার হাবিবুল হাসান রুমি ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেন। এছাড়া রোববার দিনব্যাপী তারা বাড়ি বাড়ি গিয়ে বিধ্বস্ত ঘর পরিদর্শন করেন। এসময় আহতদের চিকিৎসার খোঁজ খবর নেন।
উপজেলা নির্বাহী অফিসার হাবিবুল হাসান রুমি জানান, টর্ণেডোর প্রভাবে লালমোহনের দুইটি গ্রাম ক্ষতিগ্রস্ত হয়েছে। ২৫টি ঘর পূরোপুরি ও ২৫ টি আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে। আহত হয়েছে ১২ জন। তারা ভোলা, চরফ্যাশন ও লালমোহন হাসপাতালে ভর্তি রয়েছে। ক্ষতিগ্রস্তদের জন্য জিআর চাল, টিন, নগদ অর্থ বরাদ্দ দেওয়া হয়েছে। এছাড়া এমপি আলহাজ্ব নূরুন্নবী চৌধুরী শাওনের পক্ষ থেকেও ক্ষতিগ্রস্তদের সহায়তা করার আশ্বাস দেওয়া হয়েছে।

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

আরও...