অনলাইন সংস্করণ | ভোলা, বুধবার, ২১শে অক্টোবর ২০২৬ | ৬ই কার্তিক ১৪৩৩


ইউক্রেনের জাপোরিঝিয়ায় রুশ হামলায় নিহত ১, আহত ১৪


বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ১১ই আগস্ট ২০২৩ বিকাল ০৪:৪৪

remove_red_eye

৪৮২

ইউক্রেনের দক্ষিণাঞ্চলীয় জাপোরিঝিয়া নগরীতে বৃহস্পতিবার রাশিয়ার হামলায় কমপক্ষে একজন নিহত ও ১৪ জন আহত হয়েছে। সেখানে একটি বেসামরিক ভবন লক্ষ্য করে হামলা চালানো হয়। ইউক্রেনের কর্মকর্তারা এ কথা জানিয়েছেন। খবর এএফপি’র।
প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি টেলিগ্রাম বার্তায় বলেন, ‘রাশিয়ার দখলদার বাহিনীর ক্ষেপণাস্ত্র হামলায় একটি বেসামরিক ভবনে আগুন ধরে যায়। এতে এখন পর্যন্ত একজনের মৃত্যুর খবর পাওয়া গেছে।’
এদিকে নগরীর সামরিক প্রশাসনের প্রধান আনাতোলি কুর্তিয়েভ জানান, সেখানে হামলায় ১৪ জন আহত হয়েছে। প্রাথমিকভাবে পাঁচজনের আহত হওয়ার কথা জানানো হয়েছিল।
তিনি আরো জানান, আহতদের মধ্যে তিন বছর বয়সী এক কন্যা শিশু এবং ১৪ বছর বয়সী এক কিশোর রয়েছে।
ভিডিও ফুটেজে জেলেনস্কির পোস্টে জাপোরিঝিয়ার রেইকার্ট হোটেলের কাছে গাড়ি পুড়ে যেতে দেখা যাচ্ছে। বুধবার সেখানে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় দুইজন নিহত ও সাতজন আহত হয়েছে।
কুর্তিয়েভ বলেন, হামলায় কমপক্ষে চারটি ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে।

সুত্র বাসস





আওয়ামী লীগের মতো লুটপাটের পুনরাবৃত্তি হতে দেওয়া হবে না: স্পিকার

আওয়ামী লীগের মতো লুটপাটের পুনরাবৃত্তি হতে দেওয়া হবে না: স্পিকার

লালমোহনে ‘স্পিকার মেজর হাফিজ ফুটবল টুর্নামেন্ট'র উদ্বোধন

লালমোহনে ‘স্পিকার মেজর হাফিজ ফুটবল টুর্নামেন্ট'র উদ্বোধন

লালমোহনে নদীতে মাছ শিকারের দায়ে ৪ জেলের জেল

লালমোহনে নদীতে মাছ শিকারের দায়ে ৪ জেলের জেল

ভোলায় তথ্য ও সম্প্রচার মন্ত্রী পার্থের উদ্যোগে ফ্রি চক্ষু ক্যাম্পে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ

ভোলায় তথ্য ও সম্প্রচার মন্ত্রী পার্থের উদ্যোগে ফ্রি চক্ষু ক্যাম্পে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ

হাজার বছর ধরে সব ধর্মের মানুষ শান্তি-সম্প্রীতির বন্ধনে বসবাস করুক : প্রধানমন্ত্রী

হাজার বছর ধরে সব ধর্মের মানুষ শান্তি-সম্প্রীতির বন্ধনে বসবাস করুক : প্রধানমন্ত্রী

সব ধর্মের মানুষকে সঙ্গে নিয়ে দেশ গড়তে চাই: প্রধানমন্ত্রী

সব ধর্মের মানুষকে সঙ্গে নিয়ে দেশ গড়তে চাই: প্রধানমন্ত্রী

অস্টিওপোরোসিস প্রতিরোধে ৬৪ জেলায় সচেতনতা ও স্ক্রিনিং কার্যক্রমের আহ্বান ডা. জুবাইদা রহমানের

অস্টিওপোরোসিস প্রতিরোধে ৬৪ জেলায় সচেতনতা ও স্ক্রিনিং কার্যক্রমের আহ্বান ডা. জুবাইদা রহমানের

এইচএসসি পরীক্ষার ফল হতে পারে ২৯ নভেম্বর

এইচএসসি পরীক্ষার ফল হতে পারে ২৯ নভেম্বর

মাদকবিরোধী অভিযানে ইশরাকের হাতে অস্ত্র না থাকলে ভালো হতো: শফিকুর রহমান

মাদকবিরোধী অভিযানে ইশরাকের হাতে অস্ত্র না থাকলে ভালো হতো: শফিকুর রহমান

একমাত্র সন্তানের স্ত্রীর অত্যাচারে লালমোহনে ঘরে থাকাই কষ্টসাধ্য বৃদ্ধ মা রোকেয়া বেগমের

একমাত্র সন্তানের স্ত্রীর অত্যাচারে লালমোহনে ঘরে থাকাই কষ্টসাধ্য বৃদ্ধ মা রোকেয়া বেগমের

আরও...