অনলাইন সংস্করণ | ভোলা, বুধবার, ২০শে মে ২০২৬ | ৫ই জ্যৈষ্ঠ ১৪৩৩


চরফ্যাশনে আন্তর্জাতিক যুব দিবস পালিত


বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ১২ই আগস্ট ২০২৩ রাত ১১:২০

remove_red_eye

৩৫৬

বাংলার কণ্ঠ প্রতিবেদক : “কৈশোরকালীণ স্বাস্থ্য সেবা প্রাপ্তি নিশ্চিতকরণে সেবাদানকারীদের জবাবহিদিতা তৈরী”এই পতিপাদ্য বিষয়কে সামনে রেখে ভোলার চরফ্যাশনে আন্তর্জাতিক যুব দিবস ২০২৩ পালিত হয়েছে। দিবসটি উপলক্ষ্যে শনিবার (১২ সকালে )চরফ্যাশন উপজেলা কমপ্লেক্স থেকে একটি বনার্ঢ্য শোভাযাত্রা বের হয়ে শহর প্রদক্ষিন করেন। পরে ইয়ূথ পাওয়ার ইন বাংলাদেশ ও তারুণ্যের কন্ঠস্বর-প্ল্যাটফর্ম এর যৌথ আয়োজনে ও অধিকার এখানে,এখনই (জযজহ-২) প্রকল্প সহযোগীতায় এক আলোচনা সভার আয়োজন করা হয়। সভার সার্বিক সহযোগিতায় ছিলো চরফ্যাশন যুব উন্নয়ন অধিদপ্তর। পরে চরফ্যাশন উপজেলা পরিষদ হল রুমে দিবসটি উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে চরফ্যাশন উপজেলার যুব উন্নয়ন কর্মকর্তা তুষার কান্তি দে এর সভাপতিত্ব প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চরফ্যাশন উপজেলার নির্বাহী অফিসার নওরীন হক। এসময় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো: সালাউদ্দিন,সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা শাহে আলম,ইয়ূথ পাওয়ার ইন বাংলাদেশ এর নির্বাহী পরিচালক আদিল হোসেন তপু। এসময় তারুণ্যের কন্ঠস্বর-প্ল্যাটফর্ম এর সদস্যদের মধ্যে বক্তব্য রাখেন নুসরাত জাহান,মারিয়া প্রমুখ। অনুষ্ঠানের সঞ্চালনা করেন চরফ্যাশন উপজেলা সম্মনয়কারী তরিকুল ইসলাম। এসময় বিভিন্ন ইউনিয়নের পরিবার পরিকল্পনা বিভাগের পরিবার কল্যাণ সহকারী (এফডবিøউএ) ও পরিবার কল্যাণ পরিদর্শকদের (এফপিআই),সাংবাদিক,শিক্ষক সহ বিভিন্ন ইউনিয়ন থেকে আগত তারুণ্যের কন্ঠস্বরের সদস্যরা এসময় উপস্থিত ছিলেন। আলোচনা সভায় বক্তরা বলেন,দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য যুবশক্তির বিকল্প নেই। তাই যুবশক্তির সঠিক ব্যবহার নিশ্চিত করতে হবে যেকোনো মূল্যে। সৃষ্টিশীল কাজে তরুণদের অন্তর্ভুক্তি বাড়াতে হবে। তাদের ভেতরকার মেধাকে বাইরে এনে তা ব্যবহারের চেষ্টা করতে হবে। তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে। কাজের নতুন নতুন ক্ষেত্র সৃষ্টি করতে হবে। দেশ প্রযুক্তিতে এগিয়ে যাচ্ছে। এখানে তরুণ সমাজের মেধার সর্বোচ্চ ব্যবহার করতে হবে বলে জানান। এসময় বক্তরা আরো বলেন, কিশোর-কিশোরী ও তরুনদের স্বাস্থ্য সেবা নিশ্চিতে পদক্ষেপ নেওয়া এবং স্বাস্থ্য সেবা কেন্দ্রগুলোকে যুববান্ধব করা অত্যন্ত প্রয়োজন। কেননা যে কোনো দেশের প্রাণ শক্তি হলো তরুণ সমাজ। আজকের কিশোর, তরুণ ও যুবরাই আগামীর পরিবার, সমাজ ও দেশের চালিকাশক্তি। তাই তাদের সুস্থ, সবল ও কর্মক্ষম করে জাতি গঠনের কোনো বিকল্প নেই বলে অভিমত ব্যক্ত করেছেন বক্তারা। স্বাস্থ্য সেবা নিশ্চিতে পদক্ষেপ নেওয়া এবং স্বাস্থ্য সেবা কেন্দ্রগুলোকে যুববান্ধব করা অত্যন্ত প্রয়োজন। কেননা যে কোনো দেশের প্রাণ শক্তি হলো তরুণ সমাজ। আজকের কিশোর, তরুণ ও যুবরাই আগামীর পরিবার, সমাজ ও দেশের চালিকাশক্তি। তাদের সুস্থ, সবল ও কর্মক্ষম করে জাতি গঠনের কোনো বিকল্প নেই বলে অভিমত ব্যক্ত করেছেন বক্তারা। ২০৪১ সালে বাংলাদেশ উন্নত দেশে পরিণত হবে। এই অগ্রযাত্রায় কান্ডারি হবে দেশের যুবসমাজ। তরুণরাই দেশকে উন্নত অবস্থানে নিয়ে যেতে পারে। মাদক ও জঙ্গিবাদ যেন যুবসমাজকে বিপথগামী না করে সেদিকে নজর দেওয়া প্রয়োজন।





তজুমদ্দিনে ভূমি সেবা মেলা ও জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত

তজুমদ্দিনে ভূমি সেবা মেলা ও জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত

মনপুরায় ২ হাজার প্রান্তিক জেলের মাঝে খাদ্য সামগ্রী বিতরন

মনপুরায় ২ হাজার প্রান্তিক জেলের মাঝে খাদ্য সামগ্রী বিতরন

সাংবাদিকদের কলম কেউ ব্ল্যাকমেইলের জন্য ব্যবহার করতে পারবে না: তথ্যমন্ত্রী

সাংবাদিকদের কলম কেউ ব্ল্যাকমেইলের জন্য ব্যবহার করতে পারবে না: তথ্যমন্ত্রী

চরফ্যাশরে শুরু হচ্ছে ৩ দিনব্যাপী ‘ভূমিসেবা মেলা ২০২৬’ উদ্বোধন

চরফ্যাশরে শুরু হচ্ছে ৩ দিনব্যাপী ‘ভূমিসেবা মেলা ২০২৬’ উদ্বোধন

জনবান্ধব ভূমি ব্যবস্থাপনার বিকল্প নেই : প্রধানমন্ত্রী

জনবান্ধব ভূমি ব্যবস্থাপনার বিকল্প নেই : প্রধানমন্ত্রী

সমাজের অসমতা দূর করা রাষ্ট্রের দায়িত্ব: স্পিকার

সমাজের অসমতা দূর করা রাষ্ট্রের দায়িত্ব: স্পিকার

আগামী জুলাই-আগস্টের মধ্যে গণমাধ্যম নীতিমালা ও কমিশন গঠন করা হবে : তথ্যমন্ত্রী

আগামী জুলাই-আগস্টের মধ্যে গণমাধ্যম নীতিমালা ও কমিশন গঠন করা হবে : তথ্যমন্ত্রী

ফায়ার সার্ভিস সদস্যদের সুযোগ-সুবিধা বাড়াতে কাজ করছে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী

ফায়ার সার্ভিস সদস্যদের সুযোগ-সুবিধা বাড়াতে কাজ করছে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী

২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে ১১ শিশুর মৃত্যু

২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে ১১ শিশুর মৃত্যু

ভোলায় মেধার ভিত্তিতে ১২০টাকায় পুলিশে চাকরি পেলেন ৩৩ জন

ভোলায় মেধার ভিত্তিতে ১২০টাকায় পুলিশে চাকরি পেলেন ৩৩ জন

আরও...