অনলাইন সংস্করণ | ভোলা, শনিবার, ২৯শে আগস্ট ২০২৬ | ১৪ই ভাদ্র ১৪৩৩

ঢাকা শহর জুড়ে চলছে ‘প্র্যাকটিস পন্ডিত’ চ্যালেঞ্জ প্রতিযোগিতা

বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ১৪ই আগস্ট ২০২৩ বিকাল ০৫:৫৮

remove_red_eye

৪০৭

ডিজিটাল লার্নিং প্ল্যাটফর্ম ‘জলপড়ি’র উদ্যোগে গত ৮ আগস্ট থেকে ঢাকা শহর জুড়ে শুরু হয়েছে গণিত ও ইংরেজি প্রতিযোগিতা ‘প্র্যাকটিস পন্ডিত’ চ্যালেঞ্জ। এই প্রতিযোগিতা সম্পর্কে সবাইকে জানাতে ঢাকার ধানমন্ডি, মোহাম্মাদপুর, বেইলি রোড ও মতিঝিলের বিভিন্ন এলাকায় বসেছে চলপড়ি’র রেজিস্ট্রেশন বুথ। চলবে ১২ সেপ্টেম্বর পর্যন্ত এবং প্রতিযোগিতায় বিনামূল্যে অংশগ্রহণ করতে পারবে সারাদেশের ৩য়, ৪র্থ ও ৫ম শ্রেণির শিক্ষার্থীরা।  
১০টি কুইজের এই অনলাইন চ্যালেঞ্জ শিক্ষার্থীদের গণিত ও ইংরেজির দক্ষতা যাচাই এবং পাঠের অগ্রগতি সম্পর্কে অভিভাবকদের ধারণা দিতে সাহায্য করবে।
লেক সার্কাস বালিকা উচ্চ বিদ্যালয়ের এক শিক্ষার্থীর অভিভাবক ইফতেখারুল ইসলাম বলেন, ‘বর্তমানে যেহেতু বাচ্চারা ফোনে কার্টুন দেখতে বেশি আগ্রহী। সুতরাং চলপড়িতে এনিমেশন ভিডিওর মাধ্যম পড়ালেখার ব্যবস্থা থাকায় বাচ্চারা অনেক উপকৃত হচ্ছে।’
প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য বিশেষভাবে ডিজাইন করা এই চ্যালেঞ্জের বিভিন্ন পর্যায়ে শিক্ষার্থীদের উৎসাহ দিতে থাকবে চলপড়ি’র বিভিন্ন অ্যানিমেটেড ক্যারেক্টার- যা তাদের শেখাকে করবে আনন্দময় ও ফলপ্রসূ।  
প্র্যাকটিস পন্ডিত চ্যালেঞ্জ এর জন্য চলপড়ি ওয়েবসাইট  (www.cholpori.com) সবার জন্য উন্মুক্ত থাকবে। চ্যালেঞ্জে অংশ নিতে ওয়েবসাইটে রেজিস্টার করে একটি শিক্ষার্থী অ্যাকাউন্ট খুলতে হবে। এরপর বিনামূল্যে ১০টি কুইজে অংশ নিয়ে শিক্ষার্থীরা হয়ে উঠবে গণিত ও ইংরেজির পন্ডিত।

সুত্র বাসস

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

আরও...