বাংলার কণ্ঠ ডেস্ক
প্রকাশিত: ১৪ই আগস্ট ২০২৩ বিকাল ০৫:৫৮
৩৮৬
ডিজিটাল লার্নিং প্ল্যাটফর্ম ‘জলপড়ি’র উদ্যোগে গত ৮ আগস্ট থেকে ঢাকা শহর জুড়ে শুরু হয়েছে গণিত ও ইংরেজি প্রতিযোগিতা ‘প্র্যাকটিস পন্ডিত’ চ্যালেঞ্জ। এই প্রতিযোগিতা সম্পর্কে সবাইকে জানাতে ঢাকার ধানমন্ডি, মোহাম্মাদপুর, বেইলি রোড ও মতিঝিলের বিভিন্ন এলাকায় বসেছে চলপড়ি’র রেজিস্ট্রেশন বুথ। চলবে ১২ সেপ্টেম্বর পর্যন্ত এবং প্রতিযোগিতায় বিনামূল্যে অংশগ্রহণ করতে পারবে সারাদেশের ৩য়, ৪র্থ ও ৫ম শ্রেণির শিক্ষার্থীরা।
১০টি কুইজের এই অনলাইন চ্যালেঞ্জ শিক্ষার্থীদের গণিত ও ইংরেজির দক্ষতা যাচাই এবং পাঠের অগ্রগতি সম্পর্কে অভিভাবকদের ধারণা দিতে সাহায্য করবে।
লেক সার্কাস বালিকা উচ্চ বিদ্যালয়ের এক শিক্ষার্থীর অভিভাবক ইফতেখারুল ইসলাম বলেন, ‘বর্তমানে যেহেতু বাচ্চারা ফোনে কার্টুন দেখতে বেশি আগ্রহী। সুতরাং চলপড়িতে এনিমেশন ভিডিওর মাধ্যম পড়ালেখার ব্যবস্থা থাকায় বাচ্চারা অনেক উপকৃত হচ্ছে।’
প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য বিশেষভাবে ডিজাইন করা এই চ্যালেঞ্জের বিভিন্ন পর্যায়ে শিক্ষার্থীদের উৎসাহ দিতে থাকবে চলপড়ি’র বিভিন্ন অ্যানিমেটেড ক্যারেক্টার- যা তাদের শেখাকে করবে আনন্দময় ও ফলপ্রসূ।
প্র্যাকটিস পন্ডিত চ্যালেঞ্জ এর জন্য চলপড়ি ওয়েবসাইট (www.cholpori.com) সবার জন্য উন্মুক্ত থাকবে। চ্যালেঞ্জে অংশ নিতে ওয়েবসাইটে রেজিস্টার করে একটি শিক্ষার্থী অ্যাকাউন্ট খুলতে হবে। এরপর বিনামূল্যে ১০টি কুইজে অংশ নিয়ে শিক্ষার্থীরা হয়ে উঠবে গণিত ও ইংরেজির পন্ডিত।
সুত্র বাসস
আসুন ‘সবুজ বসতি’ গড়ে তুলি : প্রধানমন্ত্রী
আগামী সংসদ নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে: আইনমন্ত্রী
আধুনিক ও সময়োপযোগী জাতিসংঘ পুলিশ গঠনের আহ্বান বাংলাদেশের
স্থানীয় নির্বাচন: চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ ৩১ আগস্ট
জাতীয় পরিবেশ পদক পেলেন ৩ ব্যক্তি ও ৩ প্রতিষ্ঠান
বার কাউন্সিলের মতো সাংবাদিক নিবন্ধনের ব্যবস্থা হচ্ছে: তথ্যমন্ত্রী
শিল্প ভালো না হলে অর্থনীতি শক্তিশালী হবে না: অর্থমন্ত্রী
প্রাথমিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করাই সরকারের প্রধান লক্ষ্য : স্বাস্থ্যমন্ত্রী
পরাজিত শক্তির বিরুদ্ধে গণতান্ত্রিক শক্তিকে সচেতন থাকতে হবে: রিজভী
তথ্যমন্ত্রীর সাথে মিশরের রাষ্ট্রদূতের সাক্ষাতে যৌথ মিডিয়া ফোরাম গঠনের প্রস্তাব
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন করোনা রোগী: এলাকায় আতংক