অনলাইন সংস্করণ | ভোলা, শনিবার, ২৯শে আগস্ট ২০২৬ | ১৪ই ভাদ্র ১৪৩৩

মনপুরায় সুপ্রীম কোর্টের রায়ে পদ ফিরে পেলেন মহিলা ইউপি সদস্য

বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ১৭ই মার্চ ২০২০ রাত ০৩:১৮

remove_red_eye

৯৭৪

মনপুরা প্রতিনিধি :: ভোলার মনপুরার ১ নং মনপুরা ইউনিয়নের নির্বাচনের তিন বছর পর সুপ্রীম কোর্টের আপীল বিভাগের রায়ে (৪,৫,৬) নং ওয়ার্ডের সংরক্ষিত আসনের সদস্য পদ ফিরে পেলেন ইউপি সদস্য রোকেয়া বেগম।

সোমবার দুপুর সাড়ে ১১ টায় ওই ইউপি সদস্যের শপথবাক্য পাঠ করান উপজেলা নির্বাহী অফিসার বিপুল চন্দ্র দাস। এই সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন আ’লীগ সভাপতি ও উপজেলা চেয়ারম্যান শেলিনা আকতার চৌধুরী, আ’লীগ নেতা একেএম শাহজাহান মিয়া, ইউপি চেয়ারম্যান অলি উল্লা কাজল, ও প্রেসক্লাব সভাপতি মোঃ আলমগীর হোসেন।

জানা যায়, ২০১৭ সালের ১৬ এপ্রিল নির্বাচনের পর ২ ভোটে বিজয়ী ঘোষনা করা হয় ফেরদাউস বেগমকে। পরে নির্বাচনী ফলাফল প্রত্যাখান করে ভোলা নির্বাচনী ট্রাইবুনালে মামলা করে পরাজিত প্রার্থী ও সুপ্রীম কোর্টে আপীল বিভাগের রায়ে সদস্য পদ ফিরে পাওয়া রোকেয়া বেগম। নির্বাচনী ট্রাইবুনালে রায় পায় রোকেয়া বেগম। পরে ফেরদাউস বেগম হাইকোর্টে মামলা করলে নির্বাচনী ট্রাইবুনালের রায় ৬ মাসের স্থগিত করে হাইকোর্টে। পরে হাইকোর্টের আদেশরে বিরুদ্ধে সুপ্রীমকোর্টে আপীল বিভাগে রিট করেন রোকেয়া বেগম। এরপর দীর্ঘ শুনানীর পর সুপ্রীমকোর্টের আপীল বিভাগের রায় পান নির্বাচনী ফলাফলে পরাজিত প্রার্থী রোকেয়া বেগম। সোমবার উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে শপথ পাঠ করান উপজেলা নির্বাহী অফিসার।

এব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার বিপুল চন্দ্র দাস জানান, সুপ্রীমকোর্টের আপীল বিভাগের রায়ে রোকেয়া বেগমকে শপথবাক্য পড়ানো হয়।

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

আরও...