অনলাইন সংস্করণ | ভোলা, শনিবার, ২৯শে আগস্ট ২০২৬ | ১৪ই ভাদ্র ১৪৩৩

মনপুরায় ৮ ব্যবসা প্রতিষ্ঠান আগুনে পুড়ে ছাই

বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ১৭ই মার্চ ২০২০ রাত ০৩:২৩

remove_red_eye

১০১৭

মেহেদি হাসান নহিদ,মনপুরা:: ভোলার মনপুরায় আগুনে পুড়ে ছাই হয়ে গেছে ৮ ব্যবসা প্রতিষ্ঠান। এছাড়াও এক ব্যবসায়ীর দোকান ঘরের পেছনে থাকা ৬ টি ভেড়া আগুনে পুড়ে মারা গেছে। এতে অর্ধকোটি টাকার ক্ষয়-ক্ষতি হয়েছে বলে ধারনা করছেন ব্যবসায়ীরা। খবর পেয়ে ফায়ার সার্ভিসের লোকজনের দেড় ঘন্টাব্যাপি চেষ্টার পর আগুন নিয়ন্ত্রনে আনে।

সোমবার ভোর রাত ৩ টায় উপজেলার দক্ষিণ সাকুচিয়া ইউনিয়নের সূর্যমূখী বাজারে এই ঘটনা ঘটে। ঘটনাস্থল পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী অফিসার বিপুল চন্দ্র দাস ও ইউপি চেয়ারম্যান অলি উল্লা কাজল।

আগুনে পুড়ে ক্ষতিগ্রস্থ ব্যবসায়ীরা হলেন, মোঃ মিরাজ, দিল মোহাম্মদ, রফিক হাওলাদার, সেলিম বেপারী, বাবুল মাঝি, সাত্তার বেপারী, খোকন বেপারী, মিশন চন্দ্র দাস। এদের মধ্যে মুদি ব্যবসায়ী রফিকের দোকান ঘরের পেছনে থাকা ৬ টি ভেড়া আগুনে পুড়ে মারা যায়।

ঘটনা সুত্রে জানা যায়, সোমবার ভোর রাত ৩ টায় হঠাৎ দক্ষিণ সাকুচিয়ার সূর্যমূখী বাজারে আগুন লেগে ৮ ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে ছাই হয়ে যায়। তাৎক্ষনিক খবর পেয়ে ফায়ার সার্ভিসের লোকজন এসে আগুন নিয়ন্ত্রনে আনে। সেলিম বেপারীর চায়ের দোকানের রান্নার চুলা থেকে আগুনের সূত্রপাত ঘটতে পারে বলে ধারনা করছেন ফায়ার সার্ভিস ও স্থানীয় ব্যবসায়ীরা।

উপজেলা নির্বাহী অফিসার বিপুল চন্দ্র দাস জানান, ক্ষতিগ্রস্থ ব্যবসায়ীদের আর্থিক ও টিন দিয়ে সাহায্য করা হবে। উপজেলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন কর্মকর্তা ফজলুর রহমান জানান, চায়ের দোকানের চুলা থেকে আগুনের সূত্রপাত ঘটতে পারে। খবর পেয়ে ঘটনাস্থল গিয়ে দেড় ঘন্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রনে আসে।

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

আরও...