অনলাইন সংস্করণ | ভোলা, শনিবার, ২৯শে আগস্ট ২০২৬ | ১৪ই ভাদ্র ১৪৩৩

‘বিগ বস ওটিটি-২’ বিজয়ী হলেন এলভিস যাদব

বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ১৫ই আগস্ট ২০২৩ সন্ধ্যা ০৬:৫৪

remove_red_eye

৪২০

তুমুল লড়াই, বিভিন্ন নাটকীয়তা ও প্রতিযোগিতা পেরিয়ে অবশেষে শেষ হলো বলিউড ভাইজান সালমান খানের সঞ্চালনার শো ‘বিগ বস ওটিটি-২’। এবার সেরার শিরোপা জয় করেছেন এলভিস যাদব। পেয়েছেন ট্রফি ও ২৫ লাখ রুপি নগদ অর্থ।

বিশেষ এক পর্বের মাধ্যমে শেষ হয়েছে ‘বিগ বস ওটিটি ২’ এর সিজন। টানটান লড়াইয়ের পর, শেষ প্রতিযোগী হিসেবে টিকে ছিলেন এলভিস যাদব, অভিষেক মালহান, বেবিকা ধুর্ভে, মণিষা রানি ও পূজা ভাট। তাদের মধ্যে এলভিস যাদবের মাথায় উঠেছে সেরার মুকুট। লাইভে এসে বিজয়ীর নাম ঘোষণা করেন ভাইজান। দ্বিতীয় স্থানে রয়েছেন অভিষেক মালহান।

এই সিজনে দুই অন্যতম বড় তারকা এলভিস যাদব ও অভিষেক মলহানকে এক কঠিন লড়াইয়ের মুখে আটকে দেওয়া হয়। ফিনালের আগে সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকেই অনলাইন পোলে এলভিসকেই বিজয়ী হিসেবে দেখতে চেয়েছিল। এবার অন্যান্য প্রতিযোগীর মধ্যে ছিলেন আকাঙ্ক্ষা পুরী, সাইরাস ব্রোচা, জাড হাদিদ, আলিয়া সিদ্দিকি, পুণীত সুপারস্টার, ফলক নাজ, অবিনাশ সচদেব, পলক পুরসওয়ানি, জিয়া শঙ্কর ও আশিকা ভাটিয়া।

সোমবার (১৪ আগস্ট) রাত ৯টা থেকে অনুষ্ঠানের গ্র্যান্ড ফিনালে সরাসরি দেখা গেছে জিও সিনেমায়। অন্যান্য ক্ষেত্রে এমন ধরনের অনুষ্ঠানের ফিনালে এয়ার করা হয় সপ্তাহের শেষে। প্রত্যেকবারের মতো এবারের ফিনালেতেও হাজির হয়েছিলেন অতিথিরা। অতিথি হিসেবে ছিলেন আয়ুষ্মান খুরানা ও অনন্যা পাণ্ডে।

‘বিগ বস ওটিটি-২’ অনুষ্ঠানটি ৬ সপ্তাহ চলার কথা থাকলে দর্শকদের চাহিদা থাকায় এর সময় আরও বাড়িয়ে দেওয়া হয়। এ ওটিটি রিয়েলিটি অনুষ্ঠানটি মূলত হিন্দি টেলিভিশন সিরিজ ‘বিগ বস’ এর ওপর ভিত্তি করে নির্মাণ করা হয়েছিল। ওটিটি অনুষ্ঠানের প্রথম সিজনের সঞ্চালনা করেছিলেন করণ জোহর। এ অনুষ্ঠানের বর্তমান সঞ্চালক বলিউড তারকা সালমান খান।

সুত্র জাগো

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

আরও...