অনলাইন সংস্করণ | ভোলা, বৃহঃস্পতিবার, ৯ই জুলাই ২০২৬ | ২৫শে আষাঢ় ১৪৩৩

মনপুরা হাজির হাট সড়ক বিচ্ছিন্ন হওয়ার আশংকা

বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ১২ই নভেম্বর ২০১৯ রাত ১২:৫৪

remove_red_eye

১০২৪

মেহেদি হাসান নাহিদ,মনপুরা : ভোলার বিচ্ছিন্ন দ্বীপ মনপুরা উপজেলা সদর হাজির হাট বাজার থেকে উত্তর পাশে উত্তর চরযতিন জামে মসজিদ সংলগ্ন পাকা সংযোগ বেড়ীবাধঁ সড়কটি ঘূর্নিঝড় “বুলবুল” প্রভাবে বিচ্ছিন্ন হওয়ার আশংকা রয়েছে। ঘূর্ণীঝড় প্রভাবে মেঘনায় অস্বাভাবিক জোয়ার বৃদ্ধি পাওয়ায় তীব্র ঢেউয়ের আঘাতে পাকা বেড়ীবাধঁ সড়কটির মাটি সরে যাচ্ছে। সংযোগ সড়কটি বিচ্ছিন্ন হলে বন্ধ হয়ে যাবে ২টি গ্রামের যোগাযোগ ব্যাবস্থা। ফলে যোগাযোগ ব্যবস্থায় অভাবে চরম দুর্ভোগে পড়বে ২টি গ্রামের কোমল মতি স্কুল,কলেজ ও মাদ্রাসার শিক্ষার্থীসহ ১০ শহ¯্রাধিক মানুষ।

ভাঙ্গনের কবলে পড়ে রাক্ষুসে মেঘনা ক্রমেই বেড়ীবাধঁ সংযোগ সড়কটির কাছাকাছি চলে আসে। কিন্তু গত কয়েকদিনের ঝড়-জলোচ্ছাসের কারনে মেঘনা আরও রাক্ষুসে রুপ নেয়। ঘূর্নিঝড় “বুলবুল”প্রভাবে বর্তমানে ভাঙ্গনের তীব্রতায় পাকা বেড়ীবাধঁ সংযোগ সড়কটির কাছাকাছি চলে এসেছে। পাকা সংযোগ সড়কটির নীচ থেকে মাটি সড়ে যাচ্ছে। ভাঙ্গন অব্যাহত থাকলে ১ সপ্তাহের মধ্যেই সংযোগ সড়কটি পুরোপুরি ভেঙ্গে যাওয়ার আশংকা করা হচ্ছে।

সংযোগ সড়কটি ভেঙ্গে গেলে মেঘনার জোয়ারের পানি প্রবেশ করে চর যতিন ও সোনারচর গ্রাম প্লাবিত হবে। ২ গ্রামের ১০ সহ¯্রাধিক মানুষ পানিবন্ধী হয়ে পড়বে । গ্রাম প্লাবিত হলে মানুষের বসতবাড়ী ডুবে যাবে। ভেসে যাবে পুকুরের মাছ ও নষ্ট হবে আমন ধানের ফসল।

প্রতিদিন এই সড়ক দিয়ে স্কুল,কলেজ ও মাদ্রাসার শত শত ছাত্র-ছাত্রীরা শিক্ষা প্রতিষ্ঠানে যায়। সড়কটি বিচ্ছিন্ হলে চরম দূর্বোগে পড়বে ২টি গ্রামের হাজারো মানুষ। কোমল মতি শিক্ষার্থীদের যাতে পড়ালেখার কোন সমস্যা না হয় তার জন্য দ্রæত সড়কটি রক্ষার জন্য জিও ব্যাগ ফেলে সড়কটি রক্ষা করার জন্য উর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি কামনা করছেন এলাকার সচেতন মহল। এছাড়াও ১নং মনপুরা ইউনিয়নের বেতুয়া সুইজগেট সংলগ্ন বেড়ীবাধঁ ভাঙ্গনের হুমকির মুখে।

এব্যাপারে পানি উন্নয়ন বোর্ডের উপ সহকারী প্রকৌশলী আব্দুর রহমান বলেন, এ বিষয় আমরা ইতি মধ্যে উর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করেছি। চেষ্ঠা করছি দ্রæত জিও ব্যাগ ফেলে সড়কটি রক্ষা করার।

উপজেলা চেয়ারম্যান সেলিনা আকতার চৌধূরী বলেন, পাকা বেড়ীবাধঁ সড়কটি রক্ষার জন্য পানি উন্নয়ন বোর্ডের প্রকৌশলীর সাথে আলাপ করে প্রয়োজনীয় ব্যাবস্থা গ্রহন করব।

মনপুরায় ১০ গ্রামে অধিকাংশ এলাকায় জলাবদ্ধতায় পানিবন্দি ১৫ হাজার বাসিন্দা

মনপুরায় ১০ গ্রামে অধিকাংশ এলাকায় জলাবদ্ধতায় পানিবন্দি ১৫ হাজার বাসিন্দা

সারা দেশের সাথে নৌযোগাযোগ বন্ধ, বিচ্ছিন্ন মনপুরা

সারা দেশের সাথে নৌযোগাযোগ বন্ধ, বিচ্ছিন্ন মনপুরা

চরফ্যাশনে নিরাপদ প্রসব নিশ্চিতে ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রে জরুরি ওষুধ বিতরণ

চরফ্যাশনে নিরাপদ প্রসব নিশ্চিতে ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রে জরুরি ওষুধ বিতরণ

আসুন ‘সবুজ বসতি’ গড়ে তুলি : প্রধানমন্ত্রী

আসুন ‘সবুজ বসতি’ গড়ে তুলি : প্রধানমন্ত্রী

আগামী সংসদ নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে: আইনমন্ত্রী

আগামী সংসদ নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে: আইনমন্ত্রী

আধুনিক ও সময়োপযোগী জাতিসংঘ পুলিশ গঠনের আহ্বান বাংলাদেশের

আধুনিক ও সময়োপযোগী জাতিসংঘ পুলিশ গঠনের আহ্বান বাংলাদেশের

স্থানীয় নির্বাচন: চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ ৩১ আগস্ট

স্থানীয় নির্বাচন: চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ ৩১ আগস্ট

জাতীয় পরিবেশ পদক পেলেন ৩ ব্যক্তি ও ৩ প্রতিষ্ঠান

জাতীয় পরিবেশ পদক পেলেন ৩ ব্যক্তি ও ৩ প্রতিষ্ঠান

বার কাউন্সিলের মতো সাংবাদিক নিবন্ধনের ব্যবস্থা হচ্ছে: তথ্যমন্ত্রী

বার কাউন্সিলের মতো সাংবাদিক নিবন্ধনের ব্যবস্থা হচ্ছে: তথ্যমন্ত্রী

শিল্প ভালো না হলে অর্থনীতি শক্তিশালী হবে না: অর্থমন্ত্রী

শিল্প ভালো না হলে অর্থনীতি শক্তিশালী হবে না: অর্থমন্ত্রী

আরও...