অনলাইন সংস্করণ | ভোলা, শনিবার, ২৯শে আগস্ট ২০২৬ | ১৪ই ভাদ্র ১৪৩৩

ভোলায় ৩ দিনে ৪ প্রবাসী হোম কোয়ারেন্টাইনে

বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ১৭ই মার্চ ২০২০ রাত ০৩:৫৪

remove_red_eye

৮০৬

বাংলার কণ্ঠ প্রতিবেদক:: ভোলায় করোনা ভাইরাসে আক্রান্ত কোন ব্যাক্তি না থাকলেও ঝুঁকিতে থাকা প্রবাসী আরো ২ যুবককে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। এ নিয়ে গত ৩ দিনে ভোলায় হোম কোয়ারেন্টাইনে ৪ জনকে রাখা হয়েছে। সোমবার রাত সাড়ে ৮ টায়  ভোলার স্বাস্থ্য বিভাগ এ তথ্য নিশ্চিত করেছেন। এদিকে করোনা ভাইরাস প্রতিরোধে ভোলা জেলায় ৯টি কন্ট্রোল রুম খেলা হয়েছে।

ভোলার সিভিল সার্জন রতন কুমার ঢালী জানান, বিদেশ থেকে আসা প্রবাসীদের ১৪ দিন থাকতে হবে। এ পর্যন্ত ৪ জন হোম কোয়ারেন্টাইনে থাকলেও আরো বৃদ্ধি পাওয়ার আশংকা রয়েছে।

স্বাস্থ্য বিভাগ হোম কোয়ারেন্টাইনে থাকাদের সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করছে। বর্তমানে তারা সুস্থ আছে। কোয়ারেন্টাইনে ২ জন ভোলা সদর ও ১ জন দৌলতখান উপজেলার। এছাড়া আরো ১ জনের ব্যাপারে জানা যায়নি। এদিকে সকালে এক সংবাদ সম্মেলনে তিনি আরো জানান, করোনা মোকাবেলায় সদর হাসপাতালে ২০ শয্যার আলাদা আইসোলেশন ইউনিট খেলা হয়েছে। এছাড়া অন্যান্য উপজেলা গুলোতেও একই ভাবে আইসোলেশন ইউনিট খোলা হয়েছে। জেলার ৭ উপজেলায় ৭টি ও সিভিল সার্জন ও সদর হাসপাতালসহ ৯টি কন্ট্রোল রুম খোলা হয়েছে। যেখান থেকে করোনা ভাইরাস সংক্রান্ত সকল তথ্য আদান-প্রদান করা হবে। এছাড়াও  ইউনিয়নে একটি কওে কমিটি করা হয়েছে। তারা এলাকায় প্রবাসীদের খোঁজ খবর নিবেন। এসময় তিনি আরো জানান, যে সকল রোগী জ্বর, সর্দি, গলা ব্যাথা নিয়ে হাসপাতালের দ্বারস্থ হবেন, তাদেরকে আলাদা স্ক্যানিং করার জন্য হাসপাতালে করোনা স্ক্যানিং সেন্টার খেলা হয়েছে। সেখানে সার্বক্ষণিক একজন ডাক্তার নিয়োজিত রয়েছে বলেও তিনি উল্লেখ করেন।

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

আরও...