অনলাইন সংস্করণ | ভোলা, বৃহঃস্পতিবার, ৯ই জুলাই ২০২৬ | ২৫শে আষাঢ় ১৪৩৩

বোরহানউদ্দিনে নানা কর্মসূচীর মধ্য দিয়ে জাতির পিতাকে স্মরণ

বোরহানউদ্দিন প্রতিনিধি

প্রকাশিত: ১৬ই আগস্ট ২০২৩ সকাল ০৯:৫২

remove_red_eye

৩৭৬

বোরহানউদ্দিন প্রতিনিধি : ভোলার বোরহানউদ্দিনে নানা কর্মসূচীর মধ্য দিয়ে মঙ্গলবার জাতির পিতা বঙ্গবন্ধুর ৪৮ তম শাহাদতবার্ষিকীতে  শেখ মুজিবুর রহমান ও ১৫ আগস্টে জাতীয় শোক দিবস উপলক্ষে শাহাদতবরণকারীদের স্মরণ করা হয়েছে।

উপজেলা প্রশাসনের পাশাপাশি বোরহানউদ্দিন পৌরসভা, উপজেলা আ’লীগ, ভোলা পলিটেকনিক, সরকারি আব্দুল জাব্বার কলেজ, বোরহানউদ্দিন কামিল মাদ্রাসা, ওজোপাডিকো নানা আয়োজনে দিবসটি পালন করে।

সকালে উপজেলা চত্বরে প্রথমে সংসদ সদস্য আলী আজম মুকুল বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন। একে একে উপজেলা প্রশাসন, পুলিশ বিভাগ, স্বাস্থ্য বিভাগ, শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, রাজনৈতিক দল ও তার সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ জাতির পিতার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন।

পুষ্পস্তবক অর্পণের পর উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসনের আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার মো. রায়হান-উজ্জামানের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন আলী আজম মুকুল এমপি। আরও বক্তৃতা করেন, উপজেলা চেয়ারম্যান আবুল কালাম আজাদ, পৌর মেয়র মো. রফিকুল ইসলাম, ওসি  মো. মনির হোসেন মিয়া, যুব উন্নয়ন কর্মকর্তা মো. মিজানুর রহমান,উপজেলা আ‘লীগ সভাপতি মো. জসিমউদ্দিন হায়দার প্রমুখ। আলোচনা অনুষ্ঠান শেষে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। 

ওই অনুষ্ঠান শেষে উপজেলা উপজেলা প্রশাসনের আয়োজনে ভোলা-২ আসনের সংসদ সদস্য আলী আজম মুকুল,উপজেলা  চেয়ারম্যান আবুল কালাম আজাদ ও পৌর মেয়র মো. রফিকুল ইসলামের নেতৃত্বে বিশাল শোক র‌্যালি উপজেলা চত্বর থেকে শুরু হয়ে পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে শেষ হয়। শোক র‌্যালিতে রাজনৈতিক নেতৃবৃন্দ ছাড়াও বিভিন্ন শ্রেণি-পেশার লোকজন অংশ নেন।

এছাড়া বোরহানউদ্দিন কামিল (আলিয়া) মাদ্রাসা, ভোলা পলিটেকনিক ইন্সটিটিউট, সরকারি আব্দুল জব্বার কলেজ, বোরহানউদ্দিন মহিলা ডিগ্রী কলেজে বৃক্ষরোপন, আলোচনা সভা, দোয়া মোনাজাত সহ নানা কর্মসূচির মাধ্যমে শোক জাতিয় শোক দিবস উদ্যাপন করে।

আসুন ‘সবুজ বসতি’ গড়ে তুলি : প্রধানমন্ত্রী

আসুন ‘সবুজ বসতি’ গড়ে তুলি : প্রধানমন্ত্রী

আগামী সংসদ নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে: আইনমন্ত্রী

আগামী সংসদ নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে: আইনমন্ত্রী

আধুনিক ও সময়োপযোগী জাতিসংঘ পুলিশ গঠনের আহ্বান বাংলাদেশের

আধুনিক ও সময়োপযোগী জাতিসংঘ পুলিশ গঠনের আহ্বান বাংলাদেশের

স্থানীয় নির্বাচন: চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ ৩১ আগস্ট

স্থানীয় নির্বাচন: চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ ৩১ আগস্ট

জাতীয় পরিবেশ পদক পেলেন ৩ ব্যক্তি ও ৩ প্রতিষ্ঠান

জাতীয় পরিবেশ পদক পেলেন ৩ ব্যক্তি ও ৩ প্রতিষ্ঠান

বার কাউন্সিলের মতো সাংবাদিক নিবন্ধনের ব্যবস্থা হচ্ছে: তথ্যমন্ত্রী

বার কাউন্সিলের মতো সাংবাদিক নিবন্ধনের ব্যবস্থা হচ্ছে: তথ্যমন্ত্রী

শিল্প ভালো না হলে অর্থনীতি শক্তিশালী হবে না: অর্থমন্ত্রী

শিল্প ভালো না হলে অর্থনীতি শক্তিশালী হবে না: অর্থমন্ত্রী

প্রাথমিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করাই সরকারের প্রধান লক্ষ্য : স্বাস্থ্যমন্ত্রী

প্রাথমিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করাই সরকারের প্রধান লক্ষ্য : স্বাস্থ্যমন্ত্রী

পরাজিত শক্তির বিরুদ্ধে গণতান্ত্রিক শক্তিকে সচেতন থাকতে হবে: রিজভী

পরাজিত শক্তির বিরুদ্ধে গণতান্ত্রিক শক্তিকে সচেতন থাকতে হবে: রিজভী

তথ্যমন্ত্রীর সাথে মিশরের রাষ্ট্রদূতের সাক্ষাতে যৌথ মিডিয়া ফোরাম গঠনের প্রস্তাব

তথ্যমন্ত্রীর সাথে মিশরের রাষ্ট্রদূতের সাক্ষাতে যৌথ মিডিয়া ফোরাম গঠনের প্রস্তাব

আরও...