অনলাইন সংস্করণ | ভোলা, শনিবার, ২৯শে আগস্ট ২০২৬ | ১৪ই ভাদ্র ১৪৩৩

নতুন প্রজন্মের কাছে সঠিক ইতিহাস তুলে ধরতে হবে: এমপি মুকুল

বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ১৮ই মার্চ ২০২০ ভোর ০৪:০৭

remove_red_eye

৯৫৪

 বোরহানউদ্দিন প্রতিনিধি : জাতির জনকের প্রতিকৃতিতে ফুল দিয়ে আমরা আজ একটি ঐতিহ্যাসিক দিনের স্বাক্ষী হয়ে রইলাম। বঙ্গবন্ধুর চিন্তা চেতনায় ছিল বাংলাদেশের স্বাধীনতা। শেখ মুজিবুর রহমান জানতেন সাড়ে ৭ কোটি নিরস্ত্র বাঙ্গালি এ দেশ স্বাধীন করবেন তাই তিনি অনেক আতœ বিশ্বাসের সাথে বক্তৃতায় বলেছেন , এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম আমাদের স্বাধীনতার সংগ্রাম। বঙ্গবন্ধু এদেশের মানুষের অর্থনীতির কথা আগে বলে ছিলেন।মঙ্গলবার সকাল ১০টায় বোরহানউদ্দিন উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা নির্বাহি অফিসার মো. বশির গাজীর সভাপতিত্বে বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকী আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন, ভোলা-২ আসনের সংসদ সদস্য আলী আজম মুকুল এমপি। তিনি বলেন, ১০ জানুয়ারী বঙ্গবন্ধু যখন বাংলাদেশে আসে তখনই বাংলাদেশের স্বাধীনতা পূর্ণতা পায়। নতুন প্রজন্মের কাছে সঠিক ইতিহাস তুলে ধরতে হবে। যতদিন বাংলাদেশ নামটি থাকবে তত দিন বঙ্গবন্ধুর নামটি চির স্মরনীয় হয়ে থাকবে।তিনি আরোও বলেন, জননেত্রী শেখ হাসিনা ২১ বছর আন্দোলন সংগ্রামে মাধ্যমে ১৯৯৬ সালে সরকার গঠন করে বঙ্গবন্ধুর লালিত স্বপ্নগুলো একে একে বাস্তবায়ন করার লক্ষে কাজ করছেন। সরকারের উন্নয়ন চিত্র মানুষের মাঝে গ্রাম-গঞ্জে ছড়িয়ে দিতে হবে।এ আলোচনা সভার পূর্বে উপজেলা চত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান, ভোলা-২ আসনের সংসদ সদস্য আলী আজম মুকুল, উপজেলা চেয়ারম্যান আবুল কালাম আজাদ, উপজেলা আ’লীগের সভাপতি জসিম উদ্দিন হায়দার, পৌর মেয়র রফিকুল ইসলাম, উপজেলা ভাইস চেয়ারম্যান রাসেল আহমেদ মিয়া, মহিলা ভাইস চেয়ারম্যান মাহফুজা ইয়াছমিন, বোরহানউদ্দিন থানা অফিসার ইন-চার্জ ম. এনামুল হক, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আহম্মদ উল্যাহ প্রমূখ সহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা বৃন্দ, ইউপি চেয়ারম্যান বৃন্দ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান সহ বিভিন্ন সংগঠন।এরপর মুজিববর্ষকে স্মরণ করে রাখতে একই সাথে বোরহানউদ্দিন উপজেলায় স্থানীয় সরকার প্রকৌশলী অধিদপ্তরে ৪৫ কোটি টাকা ব্যয়ে ২৪টি বাস্তবায়িত উন্নয়ন মূলক প্রকল্প কাজের শুভ উদ্বোধন করেন এমপি আলী আজম মুকুল। অনুষ্ঠান শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে শিক্ষার্থীদের মাঝে চিত্রাংকন প্রতিযোগিতা অনুষ্ঠানের আয়োজন করেন উপজেলা প্রশাসন।

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

আরও...