অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ৩০শে আগস্ট ২০২৬ | ১৪ই ভাদ্র ১৪৩৩

সরকার এখন জনগণের আস্থার প্রতীক:এমপি শাওন

লালমোহন প্রতিনিধি

প্রকাশিত: ১৬ই আগস্ট ২০২৩ সন্ধ্যা ০৭:৪০

remove_red_eye

৪১৮

লালমোহন প্রতিনিধি : ভোলা-৩ আসনের সংসদ সদস্য নূরুন্নবী চৌধুরী শাওন বলেছেন, বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। দেশের উন্নয়ন ও জনগণের কল্যাণে বর্তমান সরকার এখন জনগণের কাছে আস্থার প্রতীক। প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত ধরে বাংলাদেশ ডিজিটাল হয়েছে। এখন নতুন ভিশন স্মার্ট বাংলাদেশ বিনির্মাণ। তথ্য ও প্রযুক্তি জ্ঞানে দক্ষ হয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার আগামীর সেই স্মার্ট বাংলাদেশের নেতৃত্ব দেবে নতুন প্রজন্ম। বুধবার দুপুরে তথ্য-প্রযুক্তির জ্ঞানে শিক্ষার্থীদের দক্ষ করে গড়ে তোলার লক্ষ্যে ভোলার লালমোহন উপজেলার হাজী মো. নূরুল ইসলাম চৌধুরী মহাবিদ্যালয়ের হলরুমে নূরুন্নবী চৌধুরী শাওন ফ্রি আইসিটি প্রশিক্ষণ সেন্টারের আয়োজনে বিনামূল্যে ল্যাপটপ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ইয়ুথ ভোলা-৩ এর সহযোগিতায় ১৫ শিক্ষার্থীর মাঝে বিনামূল্যে ল্যাপটপ বিতরণ করা হয়। এ সময় লালমোহন উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ গিয়াসউদ্দিন আহমেদ, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুল মালেক, সাধারণ সম্পাদক ফখরুল আলম হাওলাদার, যুগ্ম-সাধারণ সম্পাদক আনোয়ারুল ইসলাম রিপন এবং হাজী মো. নূরুল ইসলাম চৌধুরী মহাবিদ্যালয়ের অধ্যক্ষ জিহাদুর রহিম মুরাদসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।

ভোলার প্রথম সাংবাদিক আবু তাহেরকে সংবর্ধনা

ভোলার প্রথম সাংবাদিক আবু তাহেরকে সংবর্ধনা

চরফ্যাশনে ভারতীয় অবৈধ ট্রলিং বোট ও ১১ জাল জব্দ

চরফ্যাশনে ভারতীয় অবৈধ ট্রলিং বোট ও ১১ জাল জব্দ

চরফ্যাশনে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান

চরফ্যাশনে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান

দোয়া ও মোনাজাতের মাধ্যমে ইলিশায় মেসার্স এমএন ট্রেডিং এর উদ্বোধন

দোয়া ও মোনাজাতের মাধ্যমে ইলিশায় মেসার্স এমএন ট্রেডিং এর উদ্বোধন

ভোলায় ডেঙ্গু বিস্তার রোধে মশক নিধন ও পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু

ভোলায় ডেঙ্গু বিস্তার রোধে মশক নিধন ও পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু

মনপুরায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিস্কার করলেন যুবদলের নেতাকর্মী

মনপুরায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিস্কার করলেন যুবদলের নেতাকর্মী

ভোলায় বিশ্ব সাহিত্য কেন্দ্রের মাসিক সাহিত্য আড্ডা

ভোলায় বিশ্ব সাহিত্য কেন্দ্রের মাসিক সাহিত্য আড্ডা

গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ : প্রধানমন্ত্রী

গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ : প্রধানমন্ত্রী

লুট-অবৈধ অস্ত্রের তথ্য দিলেই ২ লাখ টাকা পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী

লুট-অবৈধ অস্ত্রের তথ্য দিলেই ২ লাখ টাকা পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী

গুম-খুন ও জুলাই শহীদ পরিবারের পাশে থাকবে সরকার: প্রধানমন্ত্রী

গুম-খুন ও জুলাই শহীদ পরিবারের পাশে থাকবে সরকার: প্রধানমন্ত্রী

আরও...