অনলাইন সংস্করণ | ভোলা, শনিবার, ২৯শে আগস্ট ২০২৬ | ১৪ই ভাদ্র ১৪৩৩

তজুমদ্দিনে জোরপূর্বক জমির দখল নিতে বিধূ ভূষনের পরিবারের উপর হামলা

বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ১৬ই আগস্ট ২০২৩ রাত ১০:২৭

remove_red_eye

৪২৮

বাংলার কণ্ঠ প্রতিবেদক: ভোলার তজুমদ্দিন উপজেলার গোলকপুর গ্রামে জমির জবর দখল নিতে বিধূ ভূষণ সোমের পরিবারের উপর কয়েক দফা হামলার অভিযোগ ওঠেছে সন্ত্রাসী সিরাজ, কামাল হোসেন ও জলিলসহ ভাড়াটে  সন্ত্রাসীদের বিরুদ্ধে। এই সন্ত্রাসীদের সেল্টারে রয়েছে প্রাণ কৃষ্ণ হাওলাদার ও ব্যাংকার পলাশ ওরফে রাজু । বুধবার  ভোলা প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বিধু ভূষণ অভিযোগ করেন, পৈত্তিক জমিজমার অংশ হিসেবে তার জেঠাতো ভাই’র কাছ থেকে ২১ দশমিক ৬২ শতাংশ জমি তাকে দেয়া হয়। ওই জমি রেজিস্ট্রি করে দেয়ার জন্য টাকাও গ্রহণ করেন তার জেঠাতো ভাই। দীর্ঘ ৩০ বছর ওই জমি তিনি ভোগ দখল করে আছেন। কিন্তু তার ভাই দীর্ঘ দিন এলাকায় নেই। তিনি  দেশ ত্যাগ করেন। ফলে ওই জমির দলিল সম্পাদনের জন্য তারা ২০২১ সালে আদালতে মামলা করেন। ওই মামরা চলমান থাকা অবস্থায় হঠাৎ করে  চলতি বছরের মার্চ মাসে ওই জমি রাজু তার মায়ের নামে দলিল করেছেন দাবি করে দখল নিতে মরিয়া হয়ে ওঠেন। চলতি মাসের ৬ আগাষ্ট ও ৮ আগষ্ট  সন্ত্রাসীদের নিয়ে বাড়ির গাছপালা কাটতে থাকে। এতে বাধা দিয়ে বিধু ভূষণ , তার স্ত্রী প্রতিমা রানীকে বেধরক পিটিয়ে কুপিয়ে আহত করে। দীর্ঘ দিন হাসপাতালে চিকিৎসা নিলেও তজুমদ্দিন থানায় অভিযোগ দিতে গেলে তারা মামলা বা অভিযোগ নিতে অপরাগতা প্রকাশ করেন। বর্তমানে সন্ত্রাসীরা আমাকে ওই বাড়ি ত্যাগ করে চলে যাওয়ার জন্য হুমকী দিচ্ছে বলেও অভিযোগ করেন বিধু ভূষণ। এদিকে  সিটি ব্যাংকে কর্মরত পলাশ ওরফে রাজু জানান, ওই জমি তার মামা বিশ^ নাথ সোম তার মাকে এ বছরের মার্চ মাসে দানপত্র করে দিয়ে যান। তবে ওই দানপত্র দলিলে বিশ^াজিত সোমের কোন জাতীয় পরিচয়পত্র নম্বর ছিল না।  অভিযোগ রয়েছে বিশ^জিত বর্তমানে ভারতীয় নাগরিক। বাংলাদেশে তার কোন জাতীয় পরিচয়পত্র নেই। তাই ওই দানপত্র দলিল জাল বা জালিয়াতি করা হয়েছে বলেও দাবি বিধু ভষনের।  

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

আরও...