অনলাইন সংস্করণ | ভোলা, শনিবার, ২৯শে আগস্ট ২০২৬ | ১৪ই ভাদ্র ১৪৩৩

ভোলায় বেপরোয়া অবৈধ নছিমন বেড়েই চলছে দুর্ঘটনার সংখ্যা

বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ১৮ই মার্চ ২০২০ ভোর ০৪:১২

remove_red_eye

৩০৬৪

আকতারুল ইসলাম আকাশ :নছিমন করিমন ও ভটভটি নাম তিনটি ভোলার মানুষের কাছে বড় আতঙ্কের নাম। কারণ ওই নাম গুলো  কোন মানুষের নাম নয়। নিষিদ্ধ অবৈধ যান। কিন্তু নিষিদ্ধ হওয়া সত্বেও এ জেলার প্রধান সড়ক গুলোতে দাপিয়ে বেড়ানো যানগুলো মরণ ফাঁদ।  অবৈধ ভাবে চলাচল করা নছিমন করিমন ও ভটভটির বেপরোয়া চলাচলে কারনে তীব্র ভোগান্তি আর আতঙ্কে পড়েছেন স্থানীয় বাসিন্দারা।
সরেজমিনে দেখা যায়, নছিমন করিমন ও ভটভটি নামের গাড়ি তিনটি উপজেলার প্রধান সড়ক থেকে শুরু করে গ্রামের আনাচে কানাচে দাপিয়ে বেড়াচ্ছে। মালামাল, ইট, বালু, গবাদিপশু কিংবা মানুষ বোঝাই করে হরহামেশাই দাপিয়ে চলছে এসব এলাকায়।
স্থানীয়দের অভিযোগ, এসব গাড়ির চালকদের বেপরোয়া গতির কারণে প্রায়ই ঘটে চলেছে দুর্ঘটনা। তাদের সাথে সংঘর্ষে জড়িয়ে দুর্ঘটনার শিকার হয়েছে সাধারণ যানবাহনের যাত্রীরাও। স্থানীয় প্রশাসনকে বুড়ো আঙ্গুল দেখিয়ে দিনদিন মহাসড়কে বেপরোয়া হয়ে উঠেছে এসব নিষিদ্ধ যানবাহন।
নাম প্রকাশে অনিচ্ছুক এক নছিমন চালক জানান, স্থানীয় প্রশাসনকে ম্যানেজ করেই চলছে তাদের নছিমন ও করিমন। ফলে অবৈধ ওই যানবাহন গুলো চলছে অবাধে।
ভোলা সদর মডেল থানার ট্রাফিক ভারপ্রাপ্ত কর্মকর্তা একে এম রহমান, মাসোহারা নেওয়ার অভিযোগ অস্বীকার করে বলেন, এসব যানবাহন চলাচল সম্পূর্ণ অবৈধ। এখনো আমাদের কাছে ১৪৭টির মতো নছিমন করিমন আটক রয়েছে। গতকাল কোর্টে ৩টি নছিমন পাঠানো হয়েছে। আমরা অপেক্ষায় আছি কোর্ট কোন সিদ্ধান্ত নেয় তার জন্য। কোর্টের সিদ্ধান্তের পরেই এসব নিষিদ্ধ যানবাহনের উপর আমাদের আরো হস্তক্ষেপ বাড়বে বলে আশাকরি।          
নছিমন করিমন ও ভটভটি অবাধে চলার সত্যতা স্বীকার করেছেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জিতেন্দ্র নাথ। তিনি বলেছেন, উপজেলার প্রধান সড়ক গুলোতে ওইসব নিষিদ্ধ ঘোষিত যানবাহনের চলাচল বন্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। আইন শৃঙ্খলা মিটিংয়ে এই নিয়ে আলোচনা হয়েছে। অতি দ্রুত সেসব যানবাহনের উপর কঠোর হস্তক্ষেপ গ্রহন করা হবে।        

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

আরও...