অনলাইন সংস্করণ | ভোলা, বুধবার, ২১শে অক্টোবর ২০২৬ | ৬ই কার্তিক ১৪৩৩


ভোলার চরাঞ্চলের শিশুদের মাঝে পুষ্টিকর খাদ্য বিতরণ


বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ১৮ই মার্চ ২০২০ ভোর ০৪:১৪

remove_red_eye

৮৫৪



বাংলার কণ্ঠ প্রতিবেদক : হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে ভোলা সদর উপজেলার মাঝের চরের শিশুদের মাঝে পুষ্টিকর খাবার বিতরণ করা হয়েছে। জেলা প্রশাসক এবং কাচিয়া ইউনিয়নের চেয়ারম্যানের আর্থিক সহায়তায় এ খাদ্য বিতরণ করা হয়। মঙ্গলবার (১৭ মার্চ) বিকালে কাচিয়ার মাঝেরচরে জেলা প্রশাসক মোহাম্মদ মাসুদ আলম ছিদ্দিক প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে শিশুদের মাঝে পুষ্টিকর হরলিক্স বিতরণ করেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কাচিয়া ইউনিয়নের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের ১নং যুগ্ম সাধারণ সম্পাদক আলহাজ্ব জহুরুল ইসলাম নকীব।
এসময় জেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট রিদুয়ানুল ইসলাম, ইন্টিপেনডেন্ট টিভির জেলা প্রতিনিধি ও দৈনিক দক্ষিণপ্রান্ত সম্পাদক এডভোকেট নজরুল হক অনু, জেলা স্বেচ্ছাসেবকলীগের যুগ্ম আহŸায়ক মুজাহিদুল ইসলাম তুহিন, কাচিয়া মাঝের চর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ বাবুল, ইউপি সদস্য আবদুর রহমান, চ্যানেল-২৪ এর জেলা প্রতিনিধি আদিল হোসেন তপু প্রমুখ। কর্মসূচীর আওতায় ১ বছর থেকে ১২ বছর বয়সী শিশুদের মাঝে পুষ্টিকর হরলিক্স বিতরণ করা হয়। হরলিক্স পেয়ে শিশুদের এবং তার অভিভাকদের মাঝে আনন্দ বিরাজ করছে।
এসময় জেলা প্রশাসক বলেন, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম না হলে আমরা একটি স্বাধীন সার্বভৌম বাংলাদেশ পেতাম না। আজ এই কিংবদন্তী মহান নেতার শততম জন্মবার্ষিকী। এই দিনটিকে জাতীয় শিশু দিবস হিসেবে পালন করা হয়। তাই দিনকে স্মরণ করে রাখতে বিচ্ছিন্ন মাঝের চরের শিশুদের মাঝে পুষ্টিকর হরলিক্স বিতরণ করা হয়েছে। এসময় তিনি শিশুদের উদ্দেশ্যে বলেন, তোমরা পড়ালেখা করে মানুষের মতো মানুষ হবে। সে জন্য পড়ালেখার প্রতি বেশী মনোযোগী হতে হবে। তোমরাই একদিন এই দেশের নেতৃত্ব দিবে। সে জন্য পড়ালেখার বিকল্প নেই।শিশুদেরকে যাতে অল্প বয়সে কাজে না পাঠায় এবং বাল্যবিবাহ না দেয় সে জন্য অভিভাবকদেরকে সতর্ক থাকার আহŸান জানান। এসময় তিনি সকলকে শিশুদের ভালোবাসতে আহবানা জানায়। শিশুদের মাঝে বঙ্গবন্ধু বেচেঁ আছে। তাই শিশুদের ভালোবাসলে বঙ্গবন্ধুকে ভালোবাসা সার্থক হবে। 





আওয়ামী লীগের মতো লুটপাটের পুনরাবৃত্তি হতে দেওয়া হবে না: স্পিকার

আওয়ামী লীগের মতো লুটপাটের পুনরাবৃত্তি হতে দেওয়া হবে না: স্পিকার

লালমোহনে ‘স্পিকার মেজর হাফিজ ফুটবল টুর্নামেন্ট'র উদ্বোধন

লালমোহনে ‘স্পিকার মেজর হাফিজ ফুটবল টুর্নামেন্ট'র উদ্বোধন

লালমোহনে নদীতে মাছ শিকারের দায়ে ৪ জেলের জেল

লালমোহনে নদীতে মাছ শিকারের দায়ে ৪ জেলের জেল

ভোলায় তথ্য ও সম্প্রচার মন্ত্রী পার্থের উদ্যোগে ফ্রি চক্ষু ক্যাম্পে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ

ভোলায় তথ্য ও সম্প্রচার মন্ত্রী পার্থের উদ্যোগে ফ্রি চক্ষু ক্যাম্পে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ

হাজার বছর ধরে সব ধর্মের মানুষ শান্তি-সম্প্রীতির বন্ধনে বসবাস করুক : প্রধানমন্ত্রী

হাজার বছর ধরে সব ধর্মের মানুষ শান্তি-সম্প্রীতির বন্ধনে বসবাস করুক : প্রধানমন্ত্রী

সব ধর্মের মানুষকে সঙ্গে নিয়ে দেশ গড়তে চাই: প্রধানমন্ত্রী

সব ধর্মের মানুষকে সঙ্গে নিয়ে দেশ গড়তে চাই: প্রধানমন্ত্রী

অস্টিওপোরোসিস প্রতিরোধে ৬৪ জেলায় সচেতনতা ও স্ক্রিনিং কার্যক্রমের আহ্বান ডা. জুবাইদা রহমানের

অস্টিওপোরোসিস প্রতিরোধে ৬৪ জেলায় সচেতনতা ও স্ক্রিনিং কার্যক্রমের আহ্বান ডা. জুবাইদা রহমানের

এইচএসসি পরীক্ষার ফল হতে পারে ২৯ নভেম্বর

এইচএসসি পরীক্ষার ফল হতে পারে ২৯ নভেম্বর

মাদকবিরোধী অভিযানে ইশরাকের হাতে অস্ত্র না থাকলে ভালো হতো: শফিকুর রহমান

মাদকবিরোধী অভিযানে ইশরাকের হাতে অস্ত্র না থাকলে ভালো হতো: শফিকুর রহমান

একমাত্র সন্তানের স্ত্রীর অত্যাচারে লালমোহনে ঘরে থাকাই কষ্টসাধ্য বৃদ্ধ মা রোকেয়া বেগমের

একমাত্র সন্তানের স্ত্রীর অত্যাচারে লালমোহনে ঘরে থাকাই কষ্টসাধ্য বৃদ্ধ মা রোকেয়া বেগমের

আরও...