বাংলার কণ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ১৮ই মার্চ ২০২০ ভোর ০৪:৩৪
৭৪৫
বাংলার কণ্ঠ প্রতিবেদক : নানা কর্মসূচীর মধ্য দিয়ে জেলা প্রশাসন ও ভোলা জেলা আওয়ামী লীগের আয়োজনে ভোলায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালন করা হয়েছে। মঙ্গলবার সকাল ১০ টায় ভোলা বাংলাস্কুল মাঠে জেলা আওয়ামী লীগের পক্ষ থেকে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়। পরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পমাল্য দিয়ে শ্রদ্মা নিবেদন করেন ভোলা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুল মমিন টুলু, জেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি দোস্ত মাহামুদ, হামিদুল হক বাহালুল মোল্লা, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মোশারেফ হোসেন, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম গোলদার,জেলা আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আলহাজ্ব জহুরুল ইসলাম নকীব, সাংগঠনিক সম্পাদক মইনুল হোসেন বিপ্লব, যুগ্ম সম্পাদক এনামুল হক আরজু, সদর উপজেলা ভাইস চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব মোহাম্মদ ইউনুছ, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান ও জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদিকা অধ্যক্ষ সাফিয়া খাতুন, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার শফিকুল ইসলাম। এসময় জেলা আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবকলীগ, শ্রমিকলীগ, কৃষকলীগ, ছাত্রলীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এর আগে বেলুন উড়িয়ে দিবসের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। পরে জেলা আওয়ামীলীগের আয়োজনে এক আলোচনা সভা ও দোয়া মুনাজাত অনুষ্ঠিত হয়। এছাড়া সন্ধ্যায় ভোলা থিয়েটারের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। রাতে ভোলার আকাশে বর্ণিল আতোসবাজি ফুটানো হয়। এর আগে সকালে ভোলা জেলা প্রশাসকের কার্যালয় চত্তরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে জেলা প্রশাসক মোহাম্মদ মাসুদ আলম ছিদ্দিক, পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার, ভোলা পৌর মেয়র মোহাম্মদ মনিরুজ্জামান, ভোলা মুক্তিযোদ্ধা সংসদ ভোলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড, ভোলা প্রেসক্লাব, ভোলা সরকারি কলেজ, নাজিউর রহমান কলেজসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও সামাজিক সাংস্কৃতিক সংগঠন, বিভিন্ন সরকারি শায়িত্বশাসিত প্রতিষ্ঠান পুস্পমাল্য দিয়ে শ্রদ্মা জানান। পরে জেলা প্রশাসনের আয়োজনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ওই সভায় ভোলা কৃষি ব্যাংকের পক্ষ থেকে জাতির পিতার জন্ম শত বার্ষিকী উপলক্ষে ১৫ জন কৃষকের মাঝে কৃষি ঋণ বিতরণ করা হয়। ভোলা পৌর সভায় দোয়া মুনাজাত ও কেক কেটে বঙ্গবন্ধুর জন্ম শত বার্ষিকী পালন করা হয়। জেলা পরিষদ চত্বরেও বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পমাল্য দিয়ে শ্রদ্মা জানান জেলা প্রশাসক মোহাম্মদ মাসুদ আলম খান ও জেলা পরিষদের চেয়ারম্যান আবদুল মমিন টুলু। অন্যদিকে ভোলার দৌলতখান আবু আবদুল্লাহ সরকারি কলেজে জাতির জনক বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকী উপলক্ষে ভোলা-২ আসনের সংসদ সদস্য আলী আজম মুকুল মুজিব কর্নার উদ্বোধন করেন। দৌলতখান আবু আবদুল্লাহ কলেজের অধ্যক্ষ স ম ফারুকের সভাপতিত্বে আলোচনা সভায় এসময় উপস্থিত ছিলেন, দৌলতখান উপজেলা চেয়ারম্যান মঞ্জুর আলম খান, উপজেলা নির্বাহী কর্মকর্তা জিতেন্দ্র কুমার নাথ প্রমুখ।
অন্যদিকে মুজিব বর্ষ উপলক্ষে শহরের জেলা প্রশাসক কার্যালয়, পুলিশ সুপার কার্যালয়, জেলা পরিষদসহ বিভিন্ন প্রতিষ্ঠান তাদের ভবনে আলোক সজ্জা করেছে।
শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের ভোলা জেলা পূর্ণাঙ্গ কমিটি গঠন
মনপুরায় ১০ গ্রামে অধিকাংশ এলাকায় জলাবদ্ধতায় পানিবন্দি ১৫ হাজার বাসিন্দা
সারা দেশের সাথে নৌযোগাযোগ বন্ধ, বিচ্ছিন্ন মনপুরা
চরফ্যাশনে নিরাপদ প্রসব নিশ্চিতে ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রে জরুরি ওষুধ বিতরণ
আসুন ‘সবুজ বসতি’ গড়ে তুলি : প্রধানমন্ত্রী
আগামী সংসদ নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে: আইনমন্ত্রী
আধুনিক ও সময়োপযোগী জাতিসংঘ পুলিশ গঠনের আহ্বান বাংলাদেশের
স্থানীয় নির্বাচন: চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ ৩১ আগস্ট
জাতীয় পরিবেশ পদক পেলেন ৩ ব্যক্তি ও ৩ প্রতিষ্ঠান
বার কাউন্সিলের মতো সাংবাদিক নিবন্ধনের ব্যবস্থা হচ্ছে: তথ্যমন্ত্রী
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন করোনা রোগী: এলাকায় আতংক