অনলাইন সংস্করণ | ভোলা, শনিবার, ২৯শে আগস্ট ২০২৬ | ১৪ই ভাদ্র ১৪৩৩

এইচডি কোয়ালিটির ছবি পাঠাতে পারবেন হোয়াটসঅ্যাপে

বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ২০শে আগস্ট ২০২৩ বিকাল ০৫:৫৪

remove_red_eye

৪৮৪

হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের জন্য প্রতিনিয়ত নতুন নতুন ফিচার আনছে। এবার যে ফিচারটি আনছে, তার মাধ্যমে ব্যবহারকারীরা এইচডি কোয়ালিটির ছবি পাঠাতে পারবেন। মেটার প্রতিষ্ঠাতা মার্ক জাকারবার্গ এক ফেসবুক পোস্টে জানিয়েছেন হোয়াটসঅ্যাপের এই নতুন ফিচার সম্পর্কে।

সাধারণত হোয়াটসঅ্যাপে কোনো ছবি পাঠাতে গেলে তার কোয়ালিটি বা গুণমান একটু খারাপ হয়ে যায়। কারণ যে কোনো ছবি হোয়াটসঅ্যাপের মাধ্যমে কমপ্রেসড ভার্সন হিসেবে শেয়ার হয়। ডিফল্ট অপশন হিসেবেই এই পদ্ধতিতে ছবি শেয়ার হয়ে যায়। তবে ব্যবহারকারীদের এই সমস্যার সমাধান হতে চলেছে খুব দ্রুত।

শিগগির একটি নতুন আপডেটে হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীরা এইচডি (২০০০×৩০০০ পিক্সেল) বা স্ট্যান্ডার্ড (১৩৬৫×২০৪৮ পিক্সেল) কোয়ালিটিতে ছবি পাঠাতে পারবেন। সাধারণত এইচডি কোয়ালিটির ছবি হোয়াটসঅ্যাপে পাঠাতে গেলে লোড হতেই অনেকটা বেশি সময় নিয়ে নেয় এবং তা অতি অবশ্যই নির্ভর করে ইন্টারনেটের স্পিডের উপরে।

মার্ক জাকারবার্গের পোস্টে জানানো হয়েছে, হোয়াটসঅ্যাপে ছবি শেয়ার করার বিষয়টি এবার একটি নতুন আপগ্রেড পেয়ে গেলো এখন আপনি এইচডি কোয়ালিটিতেও ছবি শেয়ার করতে পারবেন। ফেসবুক পোস্টটিতে একটি ভিডিও শেয়ার করা হয়েছে, যেখানে দেখানো হয়েছে কীভাবে এইচডি কোয়ালিটির ছবি পাঠানো যায় হোয়াটসঅ্যাপে। ছবি পাঠানোর সামগ্রিক প্রক্রিয়াটি একই থাকছে। তবে সেখানে এখন একটি ‘এইচডি’ অপশনও থাকছে। পেন ও ক্রপ টুলের ঠিক পরেই এই অপশনটি দেওয়া হয়েছে।

এই ফিচার চালু হলে স্ট্যান্ডার্ড কোয়ালিটিতে যে ছবিগুলো পাঠানো হবে সেগুলো যেমন দ্রুততার সঙ্গে পাঠানো যাবে, তেমনই আবার সেগুলো নির্ভরযোগ্যও। খুব শিগগির সব ব্যবহারকারীরা এই ফিচার পাবেন।

সুত্র জাগো

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

আরও...