বাংলার কণ্ঠ ডেস্ক
প্রকাশিত: ২০শে আগস্ট ২০২৩ সন্ধ্যা ০৬:০০
৪৪৩
সর্বশেষ সদস্যরাষ্ট্র হিসেবে ব্রিকস গ্রুপে যোগ দেয়ার জল্পনার মধ্যে দিয়ে ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট জোকো উইদোদো জোহানেসবার্গে ব্রিকস সম্মেলনে যোগ দিতে রোববার দক্ষিণ আফ্রিকার উদ্দেশ্যে রওনা হয়েছেন।
ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন ও দক্ষিণ আফ্রিকার নেতৃত্বে বৃহৎ উদীয়মান অর্থনীতির দেশগুলিকে নিয়ে তিন দিনব্যাপী এ সম্মেলন মঙ্গলবার থেকে শুরু হবে। খবর এএফপি’র।
উইদোদো তার প্রস্থানের আগে সাংবাদিকদের বলেন, ‘ইন্দোনেশিয়াকে ব্রিকস সম্মেলনে আমন্ত্রণ জানানো হয়েছে এবং অবশ্যই ব্রিকস সম্মেলনের মধ্যে অন্যান্য বিশ্ব নেতাদের সাথে বৈঠক হবে।’ দক্ষিণ-পূর্ব এশিয়ার বৃহত্তম অর্থনীতির দেশটির নেতা হিসেবে এটিই উইদোদোর প্রথম আফ্রিকা সফর।
তিনি সপ্তাহের শুরুতে বলেছিলেন, ইন্দোনেশিয়া ব্রিকস-এ যোগ দেবে কিনা সে বিষয়ে তার সরকার সিদ্ধান্ত নেয়নি।
গ্রুপটি বৈশ্বিক বিষয়ে পশ্চিমা অর্থনৈতিক আধিপত্য নিয়ন্ত্রণের অভিপ্রায়ে ২০০৯ সালে আনুষ্ঠানিকভাবে চালু হয়।
উইদোদো বলেন, ব্রিকস সম্মেলনে যোগদানের পাশাপাশি, তিনি সহযোগিতা জোরদার করতে কেনিয়া, তানজানিয়া ও মোজাম্বিক সফর করবেন।
তানজানিয়া ও কেনিয়া গত বছর জাকার্তায় দূতাবাস খুলেছে। মোজাম্বিক প্রথম আফ্রিকান দেশ হিসেবে ইন্দোনেশিয়ার সাথে একটি অগ্রাধিকারমূলক বাণিজ্য চুক্তি স্বাক্ষর করেছে।
সুত্র বাসস
আওয়ামী লীগের মতো লুটপাটের পুনরাবৃত্তি হতে দেওয়া হবে না: স্পিকার
লালমোহনে ‘স্পিকার মেজর হাফিজ ফুটবল টুর্নামেন্ট'র উদ্বোধন
লালমোহনে নদীতে মাছ শিকারের দায়ে ৪ জেলের জেল
ভোলায় তথ্য ও সম্প্রচার মন্ত্রী পার্থের উদ্যোগে ফ্রি চক্ষু ক্যাম্পে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ
হাজার বছর ধরে সব ধর্মের মানুষ শান্তি-সম্প্রীতির বন্ধনে বসবাস করুক : প্রধানমন্ত্রী
সব ধর্মের মানুষকে সঙ্গে নিয়ে দেশ গড়তে চাই: প্রধানমন্ত্রী
অস্টিওপোরোসিস প্রতিরোধে ৬৪ জেলায় সচেতনতা ও স্ক্রিনিং কার্যক্রমের আহ্বান ডা. জুবাইদা রহমানের
এইচএসসি পরীক্ষার ফল হতে পারে ২৯ নভেম্বর
মাদকবিরোধী অভিযানে ইশরাকের হাতে অস্ত্র না থাকলে ভালো হতো: শফিকুর রহমান
একমাত্র সন্তানের স্ত্রীর অত্যাচারে লালমোহনে ঘরে থাকাই কষ্টসাধ্য বৃদ্ধ মা রোকেয়া বেগমের
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত