অনলাইন সংস্করণ | ভোলা, শনিবার, ২৯শে আগস্ট ২০২৬ | ১৪ই ভাদ্র ১৪৩৩

ইয়ং-চাপম্যানের ব্যাটিংয়ে আরব আমিরাতের বিপক্ষে সিরিজ জিতলো নিউজিল্যান্ড

বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ২১শে আগস্ট ২০২৩ সন্ধ্যা ০৬:৫৮

remove_red_eye

৪২৬

দুই ব্যাটার উইল ইয়ং ও মার্ক চাপম্যানের জোড়া হাফ-সেঞ্চুরিতে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ জিতেছে নিউজিল্যান্ড। গতরাতে সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচে নিউজিল্যান্ড ৩২ রানে হারিয়েছে আরব আমিরাতকে। এই জয়ে   ২-১ ব্যবধানে সিরিজ নিশ্চিত করে  নিউজিল্যান্ড। সিরিজের প্রথম ম্যাচ ১৯ রানে জিতেছিলো নিউজিল্যান্ড। পরেরটি ৭ উইকেটে জিতে ইতিহাস গড়ে সিরিজে সমতা এনেছিলো আরব আমিরাত।
দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে প্রথমে ব্যাটিং করার সুযোগ পায় নিউজিল্যান্ড। ওপেনারদের ব্যর্থতায় ৩৫ রানেই ২ উইকেট হারায় সফরকারীরা। চ্যাড বোয়েস ৯ ও টিম সেইফার্ট ১৩ রানে ফিরেন। এরপর তৃতীয় উইকেটে জুটি বেঁধে শুরুর ধাক্কা সামাল দেন ইয়ং ও চাপম্যান। এতে ১০ ওভারে ২ উইকেটে ৬৮ রান পায় নিউজিল্যান্ড।
৪০ বলে টি-টোয়েন্টিতে দ্বিতীয় সেঞ্চুরির স্বাদ পাওয়া ইয়ং নিজের ইনিংসটি বড় করতে পারেননি। ৭টি চার ও ১টি ছক্কায় ৪৬ বলে ৫৬ রান করে আউট হন  তিনি।
ইয়ং ফেরার পর নিউজিল্যান্ডের রানের চাকা ঘুড়িয়েছেন চাপম্যান। ৩০ বলে টি-টোয়েন্টিতে সপ্তম অর্ধশতক পূর্ণ করেই থামেন চাপম্যান। ৩২ বলে ৫টি চার ও ২টি ছক্কায় ৫১ রান করেন তিনি। ইয়ং-চাপম্যান দু’জনই শিকার হন   আমিরাত  পেসার জুনায়েদ সিদ্দিকির।
শেষদিকে ডিন ফক্সক্রফটের ১০ ও মিচেল স্যান্টনারের ১১ বলে অপরাজিত ২০ রানে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেটে ১৬৬ রানের লড়াকু সংগ্রহ পায়  নিউজিল্যান্ড।  আমিরাতের জুনায়েদ ৩ উইকেট নেন।
জবাবে টপ অর্ডার ব্যাটারদের ব্যর্থতায় ৫৩ রানে ৫ উইকেট হারিয়ে শুরুতেই খাদের কিনারায় পড়ে যায় আরব আমিরাত। এ অবস্থায় দলের হাল ধরেন বাসিল হামিদ ও আয়ান আফজাল খান। নিউজিল্যান্ডের বোলারদের সামনে প্রতিরোধ গড়ে হাফ-সেঞ্চুরির জুটি গড়েন তারা।
কিন্তু ষষ্ঠ উইকেটে ৫৭ বলে ৬৮ রান তুলেও আরব আমিরাতকে লড়াইয়ে রাখতে পারেননি বাসিল ও আফজাল। শেষ পর্যন্ত ২০ ওভারে ৭ উইকেটে ১৩৪ রান করে ম্যাচ হারে আরব আমিরাত।
৪টি চার ও ১টি ছক্কায় আফজাল ৩৬ বলে ৪২ রান করে  আউট হন। ২৮ বলে ২৪ রান নিয়ে অপরাজিত থাকেন বাসিল। নিউজিল্যান্ডের বেন লিষ্টার ৩ উইকেট নেন। ম্যাচ সেরা হন ইয়ং। সিরিজ সেরা হন চাপম্যান।

সুত্র বাসস

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

আরও...